চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, যা পেত খেয়ে ফেলতো: রিজভী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 16, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনীতিবিদরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী বলেছেন, শেখ হাসিনা দেশকে নিজের বাবার জমিদারী মনে করতেন। তাই তিনি নিজের ইচ্ছেমত দেশ পরিচালনা করেছেন, ব্যাংক লুট করেছেন। বিরোধী মতের উপর খুন, গুম, নির্যাতন চালিয়েছেন।
লুটপাট ও পাচার বিষয়ে আওয়ামী লীগকে আফ্রিকান মাগুর মাছের সাথেও তুলনা করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারকে উপহার সামগ্রী বিতরণকালে শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে উপজেলার দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে এই সভা হয়। এর আগে তিনি উপজেলার সুন্দরকাঠী গ্রামে শহিদ আরিফুর রহমান রাসেলের কবর জিয়ারত করেন।

শেখ হাসিনা বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনা এখন ভারতে পলাতক অবস্থায় থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা করিয়েছে। তাই ফ্যাসিবাদ পুনরায় যেন ক্ষমতায় না আসতে পারে, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। তাহলেই ছাত্র-জনতার আত্মত্যাগ স্বার্থক হবে।

রিজভী বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই নির্বাচন দরকার। গত ১৬ বছর নিজেদের লোকজনকে লুটপাটের গণতন্ত্র দিয়েছিল আওয়ামী লীগ। অন্যদিকে জনগণের গণতন্ত্র হরণ করেছিলো তারা। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

রিজভী আরও বলেন, আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, যা পেত সবই খেয়ে ফেলত। বিদেশ থেকে দেশে নিয়ে আসা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার ১৭ লাখ কোটি-ই পাচার করেছে আওয়ামী লীগ। অন্যদিকে শেখ হাসিনা রক্ত পিপাসু, ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষ খুন করেছে।

আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুম্মানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপির (দক্ষিণ) আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিন, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার ও সাধারণ সম্পাদক শাহিন তালুকদার প্রমুখ।

সভার শুরুতে গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা-সহমর্মিতা জানিয়ে বরিশাল বিভাগের ৩১টি শহিদ পরিবারকে উপহার তুলে দেন রিজভী। জিয়া পরিবারের উদ্যোগে ইতিমধ্যে দেশের ২৮টি জেলার দেড়শ শহিদ পরিবারকে সহায়তা করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

Tags: আমরা বিএনপি পরিবারজুলাই গণঅভ্যুত্থানরুহুল কবির রিজভী
Previous Post

সাফ চ্যাম্পিয়নদের এক কোটি টাকা দেবে অলিম্পিক এসোসিয়েশন

Next Post

হাজীদের রিফান্ডের টাকা ফেরতের নামে সক্রিয় প্রতারক চক্র, বিশেষ সতর্কতা

Next Post
মুসল্লিরা পবিত্র কাবা শরিফের সামনে নামাজ আদায় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাজীদের রিফান্ডের টাকা ফেরতের নামে সক্রিয় প্রতারক চক্র, বিশেষ সতর্কতা

সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবকে নিয়ে যা জানালেন ক্রীড়া উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT