চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাই সংকটকে সম্ভাবনায় রূপ দিতে পারেন: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 18, ডিসেম্বর 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা বা রাজনীতিবিদ, পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সংকটকে সম্ভাবনায় রূপ দিতে পারেন।

মহান বিজয় দিবস উপলক্ষে আজ রোববার আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভার স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের বলেন, আত্মশক্তি হলো মূল কথা। সেই আত্মশক্তিতে আমরা আজকে বলিয়ান একটা জাতি। সারা পৃথিবীতে মহামন্দা, সেই বাতাসের আঁচ আমাদের এখানেও  লেগেছে। শেখ হাসিনাই একমাত্র নেতা, যিনি সংকটকে সম্ভাবনায় রূপ দিতে পারেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা শেখ হাসিনার কাছ থেকে শিখব। এই পরিবার থেকে শেখার আছে। আজকে সততা, সাহস চিনতে কোথাও যেতে হবে না, কোনো মনীষীর নিবন্ধন পড়তে হবে না। আমাদের জাতির পিতা থেকে আমরা শিক্ষা নেব। তিনি বলেন, আজকে পাকিস্তান আমাদের চেয়ে শক্তিশালী আর্থসামাজিক কোনো বিষয়েই নেই, শক্তিশালী তাদের শ’খানেক বিধ্বংসী বোমা আছে। আমাদের কাছে বিধ্বংসী বোমা নেই। তাছাড়া অন্য কোনো অংশে পাকিস্তান আমাদের বিট করতে পারেনি।

গত আগস্ট মাসের পাকিস্তানের একটি পত্রিকার উদ্ধৃতি দিয়ে ওবায়দুল কাদের বলেন, পাকিস্তানের পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়ষী প্রশংসা করে পাকিস্তানের এক প্রদেশে সাবেক মুখ্য সচিব একটি নিবন্ধ লিখেন। সেখানে তিনি লিখেছেন, পাকিস্তানের তুলনায় ১৯৭০ সালে দেশটি ৭৫ শতাংশ দরিদ্র ছিল। কিন্তু এখন পাকিস্তানের চেয়ে ৪৫ শতাংশ ধনী। স্বাধীনতা চেয়ে, স্বাধীনতা এনে বঙ্গবন্ধু ভুল করেননি।

সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও সিমিন হোসেন রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ঢাকা মহানগর উত্তরের সভাপতি বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

Tags: ওবায়দুল কাদেরপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবিজয় দিবসের আলোচনা
Previous Post

বিএনপির ১০ দফা: একটি পর্যালোচনা

Next Post

প্রথমবার মুক্তিযোদ্ধার চরিত্রে জায়েদ খান

Next Post
জায়েদ খান প্রথমবার মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার মুক্তিযোদ্ধার চরিত্রে জায়েদ খান

আর্জেন্টিনা দলের ডি মারিয়া মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফাইনালম্যান’ ডি মারিয়া খেললে হারে না আর্জেন্টিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT