শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হামলার ঘটনায় করা হত্যাকাণ্ডের মামলায় পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজিরসহ ৩০ আসামিকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৬ই সেপ্টেম্বর আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-২। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। তবে অন্য আসামিদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেবেন তারা।








