চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিদ্ধার্থের মৃত্যুশোক ভুলে নতুন প্রেমে শেহনাজ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:26 অপরাহ্ন 16, জুলাই 2026
in বিনোদন
A A
দুটি ব্যক্তির পোর্ট্রেট, নারী ও পুরুষ, আধুনিক পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগত বেশ কিছু ধরেই টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় তারকা শেহনাজ গিল এবং অভিনেতা-নৃত্যশিল্পী রাঘব জুয়াল এর সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে দুজনকে একসাথে দেখা যায়, যেখানে তাদের মিষ্টি বন্ডিং নজর কেড়েছিল অনুরাগীদের। ভিড়ের হাত থেকে বাঁচাতে রাঘব যেভাবে শেহনাজের হাত ধরে আগলে নিজের গাড়িতে নিয়ে গিয়েছিলেন, তারপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন নতুন করে ডানা মেলে।

অবশেষে এই বহুচর্চিত ডেটিংয়ের খবর নিয়ে নীরবতা ভেঙে মুখ খুললেন শেহনাজ গিল। ডেটিংয়ের প্রশ্ন এড়িয়ে গেলেন শেহনাজ। ‘পিঙ্কভিলা’-র সাথে কথা বলার সময় শেহনাজকে সরাসরি রাঘব জুয়ালের সাথে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনা করতে চাননি অভিনেত্রী। প্রশ্নটি এড়িয়ে গিয়ে তিনি শুধু বলেন, ‘দয়া করে কোনো ব্যক্তিগত প্রশ্ন করবেন না।’ ‘রাঘব ইন্ডাস্ট্রির বাইরের ছেলে, ওকে সাপোর্ট করুন’।

ব্যক্তিগত সম্পর্কের জল্পনা এড়িয়ে গেলেও বন্ধু রাঘবের আসন্ন ছবির জন্য সকলের কাছে হাতজোড় করে আবেদন জানিয়েছেন শেহনাজ। রাঘবের লড়াই ও যাত্রাপথের প্রশংসা করে তিনি বলেন, ‘আমার বন্ধুর একটা ছবি আসছে— ‘ভাই তেরা স্টার হ্যায়’। দয়া করে আপনারা সবাই ছবিটিকে সাপোর্ট করুন। ও আমার খুব ভালো বন্ধু, এই ছবিটা ওর জন্য সফল হওয়া অত্যন্ত জরুরি। প্রধান অভিনেতা বা হিরো হিসেবে ও এই প্রথমবার বড়পর্দায় আসছে। রাঘব কিন্তু ইন্ডাস্ট্রির বাইরের ছেলে, নিজের যোগ্যতায় ও আজ এই জায়গায় পৌঁছেছে। তাই প্লিজ সবাই সিনেমা হলে গিয়ে ওর ছবিটা দেখুন।’

রাঘব জুয়াল ও শেহনাজ গিল প্রথমবার সালমান খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ একসাথে কাজ করেছিলেন। সেই ছবির প্রচারের সময় স্বয়ং সালমান খান মজার ছলে মন্তব্য করেছিলেন যে, শুটিং সেটে তিনি এই দুজনের মধ্যে একটা মিষ্টি রসায়ন তৈরি হতে দেখেছেন। যদিও রাঘব হয়তো একটু বেশিই আগ্রহী ছিলেন। সালমানের এই মন্তব্যের পরেই দুজনের প্রেম নিয়ে তুমুল চর্চা শুরু হয় নেটপাড়ায়।

তবে পরবর্তীতে রাঘব জুয়াল নিজে এই বিষয়ে স্পষ্ট করে জানিয়েছিলেন যে, সালমান ভাই স্রেফ ইয়ার্কি করেছিলেন। রাঘব বলেছিলেন, ‘শেহনাজ আর আমি একসাথে কাজ করেছি, তাই আমাদের নিয়ে মানুষের কৌতুহল থাকা স্বাভাবিক। কিন্তু আমরা ডেটিং করছি না, আমি পুরোপুরি সিঙ্গেল।’

Tags: রাঘব জুয়ালশেহনাজ গিল
Previous Post

কোন নারীর সাফল্য আপনাদের সহ্য হয় না?

Next Post

মেসির সাথে তখন কী কথা হয়েছিল বেলিংহ্যামের

Next Post
মেসি ও বেলিংহ্যামের মধ্যে ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির সাথে তখন কী কথা হয়েছিল বেলিংহ্যামের

ডোনাল্ড ট্রাম্পের ছবি, তার পাশে গ্রিন কার্ডের ছবি রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রিন কার্ড আবেদনে এক লাখ ডলারের জামানত বিবেচনায় ট্রাম্প প্রশাসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT