চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কাঁটা লাগা’ গানের মডেল শেফালির মৃত্যু ঘিরে রহস্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:10 অপরাহ্ন 28, জুন 2025
in বিনোদন
A A
শেফালি কাঁটা লাগা গানের মডেল, রহস্যের কেন্দ্রে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ৪২ বছর বয়সে সবাইকে চমকে দিয়ে চলে গেলেন ‘কাঁটা লাগা’ গান দিয়ে আলোচিত মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা। শুক্রবার (২৭ জুন) মধ্যরাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। তার আচমকা মৃত্যুর খবর সবাইকে অবাক করেছে।

জানা গেছে, শুক্রবার রাতে হঠাৎই অভিনেত্রীর বুকে ব্যাথা হচ্ছিল। এরপর তাকে তার স্বামী পরাগ ত্যাগী রাতেই মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকাএ চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ভারতের একাধিক সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে অভিনেত্রীর মৃত্যুর কারণ কার্ডিয়াক অ্যারেস্ট হিসাবে বর্ণনা করেছে। তবে ঠিক কী কারণে অভিনেত্রীর মৃত্যু হয়েছে সে খবর নিশ্চিত নয়।

এদিকে শনিবার (২৮ জুন) সকালে শেফালির দেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেই সঙ্গে বেশকিছু ভিডিও সামনে আসছে যেখানে ফরেনসিক দল তদন্তের জন্য শেফালির বাড়িতে পৌঁছেছেন।

বলিউড ফটোগ্রাফার ভাইরাল ভায়ানি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দুটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওগুলিতে অভিনেত্রীর বাড়ির বাইরে ফরেনসিক টিম এবং পুলিশকে দেখা যাচ্ছে। জানা গেছে, অভিনেত্রীর মৃত্যুর সময় কী পরিস্থিতি ছিল, তা খতিয়ে দেখছিল ফরেনসিক দল। আর তাতেই নেটিজেনদের মনে সন্দেহে দানা বেধেছে।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই ভিডিওগুলিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং অনেকেই ফরেনসিক তদন্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ফরেনসিক টিম, কেন, কী হয়েছে?’ আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘বিশ্বাস করুন শেফালি সেখানে নেই’, আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘পোস্টমর্টেমে কি অন্যরকম কিছু তথ্য এসেছে?’

কারোর প্রশ্ন, ‘হার্ট অ্যাটাক হলে ফরেন্সিক টিম কেন?’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘কয়েকদিন আগেই তো দেখলাম এক পার্টিতে নাচছিলেন, যখন লোকেরা খারাপ মন্তব্য করেছিল। এখন শুনছি উনি আর নেই’, আবার অন্য কারোর মন্তব্য, ‘ঈশ্বর তার আত্মার মঙ্গল করুন’।

শেফালি ব্যক্তিগত জীবনেও বহু চড়াই-উতরাই পেরিয়েছেন। ২০০২ সালে তার প্রথম বিয়ে হলেও সেই সম্পর্ক টেকেনি। সংগীত পরিচালক হরমীত সিংয়ের সঙ্গে ২০০৯ সালে বিচ্ছেদ হয় তার। পরে একাধিক সম্পর্কে জড়ালেও ২০১৪ সালে অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের দশ বছরের মাথায় সন্তান দত্তক নেওয়ার কথা ভাবছিলেন পরাগ-শেফালি। সোশ্যাল মিডিয়া দত্তক কন্যার কথা জানিয়েছিলেন দম্পতি। অসম্পূর্ণ পড়ে রইল শেফালির সেই সংসার।

Tags: ‘কাঁটা লাগা’মডেল ও অভিনেত্রীশেফালি জারিওয়ালা
Previous Post

ত্বক ফর্সার চমকদার বিজ্ঞাপনের ফাঁদে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি!

Next Post

যে কারণে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শান্ত অনুশীলনে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

মির্জা ফখরুলসহ রাজনৈতিক নেতারা একত্রে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন সফরে মধ্য দিয়ে রাজনৈতিক সম্পর্ক সুদৃঢ় হয়েছে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT