চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলেজে শাহরুখের জুনিয়র, সিনেমায় তার মা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 08, আগস্ট 2025
in বিনোদন
A A
বাংলাদেশের একজন নারী অভিনেত্রী, সিনেমার দৃশ্যের মধ্যে, আবেগপ্রবণ মুখাবয়ব।. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের সিনেমায় মায়ের চরিত্রে এই মুহূর্তে যে মানুষটি সবার নজরে, তিনি শিবা চাড্ডা! বলিউড বাদশা শাহরুখ খানের ‘রইস’ ও ‘জিরো’ সিনেমাতেও তার মায়ের চরিত্রে অভিনয় করেন! অথচ জানবে অবাক হবেন, এই শিবা চাড্ডা কলেজে ছিলেন শাহরুখের জুনিয়র!

সম্প্রতি অভিনেত্রী শিবা চাড্ডা এক সাক্ষাৎকারে জানালেন, বলিউড সুপারস্টার শাহরুখ খান ছিলেন তার কলেজ জীবনের (হংস রাজ কলেজ) সিনিয়র। তিনি রইস (২০১৭) এবং জিরো (২০১৮) এই দুটি ছবিতে শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ‘জিরো’ ছবিতে এক দৃশ্যের আগে শাহরুখ তার অনুমতি চেয়েছিলেন— এমনটাই জানালেন শিবা।

সিদ্ধার্থ কাননের সঙ্গে এক সাক্ষাৎকারে শিবা বলেন, “আমি জিরো আর রইস-এ ওর মা হয়েছি। কিন্তু ও আমার কলেজ সিনিয়র। আমি এখন বুঝতে পারছি ওকে মনে করিয়ে দেওয়া হয়নি যে আমরা একই কলেজের ছাত্র ছিলাম। রইস-এর শুটিং চলাকালীন শাহরুখ দিল্লিতে একটা ইন্টারভিউতে গিয়ে বলেছিল,‘এই ছবিতে একটা অভিনেত্রী আছে, যে আমার মায়ের চরিত্রে অভিনয় করছে- ওকে নজরে রাখবেন, দারুণ কাজ করেছে।’ অথচ, আমাদের একটাও দৃশ্য একসঙ্গে ছিল না।”

তিনি আরও যোগ করেন, “জিরো-তে আমাদের একটা হাগিং সিন ছিল। ও তখন মার খাচ্ছে, আমি গিয়ে তাকে বাঁচাচ্ছি। শাহরুখ ওই দৃশ্যের আগে এসে আমায় জিজ্ঞেস করেছিল, ‘আমি আপনাকে ছুঁতে পারি তো?’ আমি বললাম, ‘হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চলো চলো।’ ও খুবই দারুণ একজন মানুষ। আমি সেটে আসার আগেই ও আমার নাম জানত, আর সেই অনুভূতিটা ছিলো আলাদা।”

এই সাক্ষাৎকারে শিবা চাড্ডা কিছুটা আক্ষেপের সুরে শেয়ার করেন, কীভাবে বারবার ‘মায়ের’ চরিত্রে টাইপকাস্ট করা হচ্ছে তাকে। তিনি বলেন, “প্রায়ই এমন হয়, যাদের মা হচ্ছি তারা হয়তো আমার থেকে মাত্র ১০-১২ বছরের ছোট। টেলিভিশনে তো ৩০ বছর বয়সী অভিনেত্রীদের দিয়ে আরও বড়দের মা বানিয়ে ফেলা হয়। শুরুতে আমি ধাক্কা খেয়েছিলাম, কিন্তু পরে মেনে নিয়েছি- এটা কাজ, করে ফেলো আর এগিয়ে যাও। যদি তুমি বিদ্রোহ করো, তাহলে কাজই থাকবে না।”

শিবা চাড্ডাকে শেষবার দেখা গেছে জি ফাইভে মুক্তি পাওয়া কমেডি-ড্রামা ‘বাকাইতি’-তে, যা মুক্তি পেয়েছে ১ আগস্ট। সিনেমাএক্সপ্রেস

Tags: অভিনয়কলেজদিল্লিবলিউডশাহরুখসিনিয়রসিনেমা
Previous Post

অলিয়ঁস ফ্রঁসেজে জীবন আহমেদের একক আলোকচিত্র প্রদর্শনী

Next Post

পুনর্মিলনের দৃষ্টান্ত স্থাপনে ঢাকা লিগ্যাল এইড

Next Post
ঢাকা লিগ্যাল এইডের পুনর্মিলন অনুষ্ঠানে চারজন ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পুনর্মিলনের দৃষ্টান্ত স্থাপনে ঢাকা লিগ্যাল এইড

উচ্চ আকাশে উড়ে যাচ্ছে একটি বেসামরিক বিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

টয়লেটের ফ্লাশ নষ্ট, আকাশে এক ঘণ্টা উড়ে ঢাকায় ফিরলো ফ্লাইট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT