চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিছিলের সংঘর্ষে হারিয়েছেন স্বামীকে, ফুটবল খেলতে গিয়ে মারা গেল একমাত্র ছেলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:39 অপরাহ্ন 24, আগস্ট 2026
in - সেমি লিড, জনপদ, পঞ্চগড়
A A
ফুটবল খেলতে গিয়ে মারা গেছে একমাত্র ছেলে, শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বছর আগে বিএনপির মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে স্বামীকে হারিয়েছিলেন নাসরিন আক্তার। এরপর ছেলে আবদুল্লাহ আল মাহীই ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সে উপায়ও রইল না। গতকাল রোববার বাড়ির পাশে ফুটবল খেলার সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে ছেলে। স্বামীর পর একমাত্র সন্তানকে হারিয়ে নাসরিন এখন বাক্‌রুদ্ধ।

মারা যাওয়া মাহী পঞ্চগড়ের বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

আজ সোমবার ২৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে দেখা যায় শোকাবহ এক পরিবেশ। বাড়িজুড়ে দেখা যায় স্বজনদের ভিড়। কেউ কাঁদছিলেন, কেউ–বা নীরবে চোখের পানি মুছছিলেন। কেউ কেউ এসে দেখছিলেন, উঠানে খাটিয়ায় শুইয়ে রাখা আবদুল্লাহ আল মাহীর লাশ। ঘরের ভেতর শুইয়ে রাখা হয়েছিল নাসরিন আক্তারকে। স্বজনেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

ছেলেটার মুখটা দেখে আমরা ওর বাবাকে হারানোর শোক কাটিয়ে উঠেছি। আর আজকে ওকেই হারিয়ে ফেললাম। কী হবে এখন। এত শোক আমরা কীভাবে সহ্য করব? ওকে কোনো দিন বাবার অভাব বুঝতে দিইনি। স্বামীর পর সন্তান হারিয়ে ওর মায়ের পাগল হওয়া ছাড়া আর উপায় কী আছে, আবুল কালাম আজাদ, আবদুল্লাহ আল মাহীর চাচা

পাশের ঘরে বিছানায় বসে বিলাপ করছিলেন আবদুল্লাহ আল মাহীর চাচা আইনজীবী আবুল কালাম আজাদ। কাঁদতে কাঁদতে তিনি বলছিলেন, ছেলেটার মুখটা দেখে আমরা ওর বাবাকে হারানোর শোক কাটিয়ে উঠেছি। আর আজকে ওকেই হারিয়ে ফেললাম। কী হবে এখন। এত শোক আমরা কীভাবে সহ্য করব? ওকে কোনো দিন বাবার অভাব বুঝতে দিইনি। স্বামীর পর সন্তান হারিয়ে ওর মায়ের পাগল হওয়া ছাড়া আর উপায় কী আছে।

স্বজন ও প্রতিবেশীরা জানান, মাহী গতকাল বিকেল ছয়টার দিকে বাড়ির পাশে পাথরাজ আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় অচেতন হয়ে পড়ে। সেখান থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. জাহিদ হাসান বলেন, গতকাল বিকেলে আবদুল্লাহ আল মাহী নামের ওই কিশোরকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তার স্বজনদের কাছে জেনেছি, ফুটবল খেলার সময় সে অচেতন হয়ে পড়েছিল।

এর আগে ২০২২ সালের ২৪ ডিসেম্বর পঞ্চগড় জেলা শহরে বিএনপির গণমিছিল কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আবদুল্লাহ আল মাহীর বাবা আবদুর রশিদ আরেফিন (৫০) মারা গিয়েছিলেন। তিনি ময়দানদীঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় ২০২২ সালের ২৬ ডিসেম্বর প্রথম আলোর প্রথম পাতায় ‘পঞ্চগড়ে বিএনপি নেতার মৃত্যু: ধান বেচে ছেলেকে জামা কিনে দিতে চেয়েছিলেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

নাসরিন আক্তারের জীবন যেন দুঃখের এক উপাখ্যান। স্বামী মারা যাওয়ার ঠিক ৩০ দিন আগে নিজের বাবাকে হারান তিনি। বাবা–স্বামীর মৃত্যুর পর থেকে একমাত্র সন্তান মাহী ছিল নাসরিন আক্তারের অন্ধের যষ্টি। সেই সন্তানের এমন মৃত্যুতে পাগলপ্রায় অবস্থা তাঁর। আজ বেলা আড়াইটায় পাথরাজ-চন্দনপাড়া এলাকায় বাবার কবরের পাশে মাহীকে দাফন করা হয়েছে।

ময়দানদীঘি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজুল ইসলাম বলেন, ‘বাবার মৃত্যুর পর মাহী তার মায়ের একমাত্র আশা-ভরসা ছিল। খেলতে খেলতে তার এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছি না। পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে।’

Tags: শিক্ষার্থীস্বাস্থ্য কমপ্লেক্স
Previous Post

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

Next Post

ফেইনুর্দ সমর্থকদের আতশবাজিতে আহত প্রতিপক্ষের পাঁচ সমর্থক

Next Post
ফেইনুর্দ সমর্থকদের আতশবাজিতে আহত প্রতিপক্ষের পাঁচ সমর্থক. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেইনুর্দ সমর্থকদের আতশবাজিতে আহত প্রতিপক্ষের পাঁচ সমর্থক

ফেনীর নুসরাত হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ডের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীর নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT