চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবাই মরতে চলে গিয়েছিলো, আমি একা কিছু করিনি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
একজন মহিলা বাংলাদেশের পতাকার পেছনে দাঁড়িয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু ছাত্র আন্দোলন নয়, বিগত সরকারের নানা দমনপীড়নে বরাবরই সরব ছিলেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। প্রতিবাদী গান কবিতায় মিছিলের অগ্রভাগেও দেখা গেছে তাকে। তবে ৫ আগস্ট সরকার পতনের পর নানা প্রশ্নবানে বিদ্ধ হচ্ছেন এই শিল্পী। তা নিজেই এক ভিডিও বার্তায় জানিয়েছেন সায়ান।

সরকার পতনের পর যখনই দেশে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি দেখা গেছে, এমনকি মব ভায়োলেন্সে অনেকেই হত্যার শিকার হয়েছেন, তখন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সায়ানের বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মধ্যে কেউ কেউ বলার চেষ্টা করছেন, স্বৈরাচার পতনে সক্রিয় ছিলেন, কিন্তু চলমান নৈরাজ্যের সময় তিনি কেন চুপ? কেন তিনি প্রতিবাদী গান কবিতায় গর্জে উঠছেন না? কেউ তো আবার ব্যঙ্গ করে লিখেছেন, সায়ান আর নেই!

এসব কিছুই দৃষ্টিগোচড় হয়েছে শিল্পী সায়ানের। শুধু তাই নয়, তার ফেসবুক মেসেঞ্জার থেকে ইমেইলেও এমন শত শত অভিযোগ। এসব দেখে আর চুপ থাকেননি সায়ান, স্বভাবসিদ্ধ উত্তর নিয়ে হাজির তিনি। প্রশ্নকারীদের উদ্দেশে ‘তুমি যখন আমার বিচার করো’- নামে একটি কবিতাও লিখেছেন। মঙ্গলবার দুপুরে সেই কবিতাটি ভিডিওতে পড়ে শোনান সায়ান। সেই সাথে কথা বলেছেন কবিতাটি লেখার প্রেক্ষাপট নিয়েও!

প্রায় ১৫ মিনিটের ভিডিও বার্তায় সায়ান এক পর্যায়ে লিখেন,“স্বৈরাচার পতনের পরে অনেকেই আঘাত পেয়েছেন। একজনতো ইমেইল করে আমাকে বলেছেন, এতো বড় অন্যায় আমি বা আমরা যে করলাম, তার জন্য আমার নাকি প্রায়শ্চিত করা উচিত। স্বৈরাচারের পতন হলো এজন্য আমাকে বকছেন, আমাকে এতো বড় কৃতিত্বটা দিচ্ছেন? এতো রক্ত ঝরলো, এতোগুলো প্রাণ ঝরে গেল, এতো মানুষের চোখ অন্ধ হয়ে গেল- আমি একজন সাধারণ লেখক কবি। আমি কী করতাম? বলেনতো? তবে এ কথাটা সত্যি, আমি যদি পারতাম- স্বৈরাচারের পতন স্বৈরাচার হওয়ার আগেই ঘটাতাম!”

‘সায়ান মারা গেছেন’-এমনটাও কেউ কেউ সমাজমাধ্যমে ছড়াচ্ছেন। তাদের উদ্দেশে প্রতিবাদী এই শিল্পী বলেন,“আমি কী করি, আমি গান গাই কবিতা লিখি। আমি গান বা কবিতার বাইরে গিয়ে কোনো প্রতিবাদ করবো না। আপনাকেও যদি কখনো উত্তর দিতে হয়, আমি কবিতা বা গানের মধ্য দিয়ে দিবো। আমার পথ এটা। সেভাবেই কথা বলবো। এটাই আমার শিক্ষা। আপনি আমাকে অপছন্দ করতে পারেন, আপনার হক আছে। আপনার এই অধিকারকে আমি সম্মান করি। আমারও হক আছে আপনাকে অপছন্দ করার, কিন্তু তাই বলে আমি আপনাকে আক্রমণ করবো না। এই যে বলেছেন, আমি মারা গেছি- আমার পরিবারের লোকজন চিন্তিত হয়ে গেছেন। এগুলো আসলে খুব যা তা, পচা কাজ। এগুলো না করলেও হয়। ”

স্বৈরাচার পতন পরবর্তী সময়ে নিজের অবস্থান পরিস্কার করে সায়ান এসময় আরো বলেন,“স্বৈরাচারের ষোল বছরে আমরা ভয়ে থাকতাম। কিন্তু তখনো আমরা গান গাইতাম, কবিতা লিখতাম। তার বাইরে তো আমরা কিছু করতাম না। এখনো তাই করবো। এই মব ভায়োলেন্স হচ্ছে, এতো দুর্ঘটনা ঘটছে, এতো কিছু হচ্ছে- এটার উত্তর কি আমি আরেকজনকে আক্রমণ করে দিবো? এটা কিন্তু আমি করবো না। এটা আমার পথ নয়। আমার পথ হলো, আমার কাজের মধ্য দিয়ে আমি আমার প্রতিবাদটা করবো। যখন সম্ভব হবে, মনের সাঁয় থাকবে- তখনই সশরীরে হাজির হবো। আপনি চাইছেন বলে তো আমি কোথাও যাবো না। আপনি যেমন স্বাধীন মানুষ, আমিও তাই। কিন্তু আপনি আপনার স্বাধীনতা ব্যবহার করছেন অন্যজনকে আক্রমণ করে, আমার মতো আরো অনেককে আপনি/আপনারা আক্রমণ করছেন। স্বৈরাচারের পতনের জন্য আপনি যে মানুষগুলোতে দোষী করছেন, দায়ী করছেন- আমাদের উপর রাগ করছেন; আসলে স্বৈরাচারের পতনের কারণ আসলে স্বৈরাচার নিজেই। যখন কেউ স্বৈরাচার হয়ে উঠে, অন্যদের তখন খুব বেশী কিছু করতে হয় না।”

সায়ান এসময় বলেন, গণহত্যার কারণে আসলে মানুষের মৃত্যু ভয় চলে গিয়েছিলো। আমি আমার সাধারণ বুদ্ধিতে এটুকু বুঝি। মানুষ আসলে আর মৃত্যুর পরোয়াটা করেনি। সবাই মরতে চলে গিয়েছিলো। তার পর যা হওয়ার হয়েছে। এখানে কিন্তু আমি একা কিছু করিনি। বরং আমি বলবো, আমি ব্যর্থ মানুষ। অনেক দিন ধরেই এই ঘটনাটি ঘটাতে চেষ্টা করেছি। পারিনি। মুরদ ছিলো না। মুরদ কাদের ছিলো জানেন, ওই শিক্ষার্থী বাচ্চাগুলোর। মরেটরে গিয়ে এই ঘটনাটি ঘটিয়ে দিয়ে গেল। ওদেরকে আদর। তাই বলি, আমার উপর রাগ করবেন না। গালি দিবেন না, পচা কথা বলবেন না। মানুষকে আক্রমণ না করাই ভালো।

Tags: কবিতাগানলিড বিনোদনসায়ানস্বৈরাচার
Previous Post

হাহা দেয়ায় ইনবক্সে কবীর সুমনের গালমন্দ!

Next Post

“যাই ঘটুক না কেন” সরকারকে সহায়তা করবে সেনাপ্রধান

Next Post
সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী বৈঠক করছেন, আলোচনার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

"যাই ঘটুক না কেন" সরকারকে সহায়তা করবে সেনাপ্রধান

কলকাতার রাস্তায় ট্রাম চলাচল বন্ধ, যানজট সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার রাস্তায় যাত্রী নিয়ে আর চলবে না ট্রাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT