চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারা-শাশ্বতদের নিয়ে শাওকীর ‘গুলমোহর’, মুক্তি কবে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 06, মে 2025
in বিনোদন
A A
শাওকীর ‘গুলমোহর’ নাটকের মূল চরিত্রের ছবি, বিভিন্ন চরিত্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন বছর পর নতুন কোনো কাজ নিয়ে ফিরছেন ‘তাকদীর’ ও ‘কারাগার’–এর মতো জনপ্রিয় সিরিজ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। ক’দিন আগেই ঘোষণা দিলেন, নতুন সিরিজের নাম ‘গুলমোহর’। এবার জানা গেল সিরিজটির মুক্তির তারিখ। সেই সাথে সিরিজের কাস্টিংয়ের চমকও করেছেন খোলাসা!

‘গুলমোহর’ আসছে দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকিতে। নির্মাতা হিসেবে এটি তার তৃতীয় ওয়েব সিরিজ, আর চরকির সঙ্গে প্রথম কাজ।

চরকি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিরিজটি দর্শক দেখতে পারবেন ১৪ মে রাত ১২টায়।

‘গুলমোহর’ সিরিজে অভিনয়ের জন্য প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ভারতের আলোচিত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। টলিউড–বলিউডের এ অভিনেতা গল্প শুনেই রাজি হয়ে যান ‘গুলমোহর’ সিরিজে কাজ করতে। এর সঙ্গে বাংলাদেশে শুটিং করার ইচ্ছাটা মিলে যাওয়ায় দর্শকরা প্রথমবারের মতো দেশের কোনা কনটেন্টে দেখতে যাচ্ছেন শাশ্বত চট্টোপাধ্যায়কে।

শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, ‘এটা একটা পরিবারের গল্প। এতে অনেককিছু আছে, তবে আমার চরিত্রে আছে ইমোশন। এমন কাজ খুব কমই হচ্ছে আজকাল। এর সঙ্গে আরেকটা বিষয় আমাকে খুব আগ্রহী করেছে, সেটা হলো, বাংলাদেশে শুটিং। কাজের আগেই আমি জিজ্ঞেস করেছিলাম, শুটিং কোথায় হবে? ওরা বললো বাংলাদেশে। কাজ করতে রাজি হয় গেলাম।’

চরকি অরিজিনাল সিরিজ ‘গুলমোহর’ নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ শাওকী। তার নির্দেশনায় প্রথমবারের মতো কাজ করলেন শাশ্বত চট্টোপাধ্যায়। জানালেন, শাওকীদের টিম খুবই আত্মবিশ্বাসী। অভিনেতা বলেন, ‘শাওকী তার কাজের ব্যাপারে খুব পরিষ্কার। তিনি জানেন কী করতে চান, কীভাবে করতে চান।’

৫ মে রাতে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে ‘গুলমোহর’ সিরিজের পোস্টার। যেখানে জানা গেছে গুরুত্বপূর্ণ সব চরিত্র সম্পর্কে। এতে অভিনয় করেছেন সারা জাকের, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান, সুষমা সরকার, মীর নওফেল আশরাফী জিসান, সারিকা সাবাহ, তৌফিকুল ইসলাম ইমন, মোস্তফা মনোয়ারসহ অনেকে।

পরিচালক জানিয়েছেন, এখন পর্যন্ত এটি তার সবচেয়ে বড় স্কেলের কাজ। মিস্ট্রি–ড্রামা ঘরানার সিরিজটির পোস্টার ক্যাপশন আরও একটু রহস্য বাড়িয়ে দিল যেন। এতে লেখা হয়েছে, ‘ক্ষমতার লোভে কেটে গেছে সম্পর্কের সুর!’ এমন একটি বাক্য কিসের ইঙ্গিত দেয়? নির্মাতা আগেই জানিয়েছেন এটি একটি পরিবারের গল্প। তাহলে কী এ পরিবারকে ঘিরেই মিস্ট্রি আর ড্রামার আনাগোনা?

অভিনেতা ইন্তেখাব দিনার বলছেন, “গুলমোহর একটি পরিবারের মধ্যেকার বিশ্বাস–অবিশ্বাস, রহস্যে ঘেরা ষড়যন্ত্রের গল্প। আর শাওকী সেই গল্পকে এমনভাবে তুলে ধরেছে যে তাকে ম্যাজিশিয়ান বলেতই হয়।”

নূরজাহান সিরিজের মূল চরিত্রদের ছবি, শো মুক্তির তারিখ মে ১৫. Channel i News - চ্যানেল আই নিউজ অভিনেত্রী সুষমা সরকারের কাছে পরিচিত–সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠা এক গল্প ’গুলমোহর’। তিনি বলেন, “ক্ষমতা, লোভ, ঈর্ষা কীভাবে মানুষের বিশ্বাস, ভালোবাসা ও মানবিক সম্পর্কগুলোকে দুমড়ে মুচড়ে দেয় তার একটা রিফ্লেকশন পাওয়া যাবে এখানে। শাওকীর ’গুলমোহর’ তাই রক্তের সম্পর্কের ভেতরে থেকেও অন্য এক সম্পর্কের গল্প।”

“গুলমোহর হলো পরম্পরা অথবা কর্মের বয়ান, যার শেষে অবধারিতভাবে কর্মফল রয়েছে”– এভাবেই ‘গুলমোহর’–কে ব্যাখ্যা করেন অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। অন্যদিকে গল্পের ব্যাখ্যায় না গিয়ে অভিনেতা মীর নওফেল আশরাফী জিসান বলেন, “গুলমোহর সৈয়দ আহমেদ শাওকীর নির্মাণ। এটাই আমার জন্য যথেষ্ট। আশা করছি দর্শকরাও ফ্যামিলি–মিস্ট্রি–ড্রামা উপভোগ করবেন।” ’গুলমোহর’ সিরিজটি সারিকা সাবাহ–এর কাছে স্বপ্নের মতো। তার মতে, “গুলমোহর একটা আবেগ পাশাপাশি নিষ্ঠুরতাও।”

Tags: ইন্তেখাব দিনারগুলমোহরচরকিতৌফিকুল ইসলাম ইমনমীর নওফেল আশরাফী জিসানমোস্তফা মনোয়ারমোস্তাফিজুর নূর ইমরানলিড বিনোদনশাওকীশাশ্বত চট্টোপাধ্যায়সারিকা সাবাহসিরিজসুষমা সরকার
Previous Post

বিভিন্ন অভিযোগের ব্যাখ্যায় যা জানালো ‘আটাব’

Next Post

দুই পুত্রবধূর কাঁধে ভর করে ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া

Next Post
খালেদা জিয়া কাঁধে পুত্রবধূদের নিয়ে ফিরোজায় ফিরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই পুত্রবধূর কাঁধে ভর করে ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া

সিঙ্গারের নতুন সলিউশন কার্ডের উদ্বোধনী অনুষ্ঠান, সবাই হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে সাড়া ফেলেছে ঈদ উৎসবে সিঙ্গারের 'সলিউশন কার্ড'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT