চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিটাগং মালিককে সন্তুষ্ট করতে পেরেছেন শরিফুল?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 অপরাহ্ন 31, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
শরিফুল চিটাগং দলের খেলোয়াড়, সংবাদ সম্মেলনে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিশ্রমিক জটিলতা এবারের বিপিএলে সবচেয়ে বিতর্কিত বিষয়। এ সংক্রান্ত বিতর্কে দুর্বার রাজশাহীর সাথে নাম এসেছে চিটাগং কিংসেরও। বন্দরনগরীর দলটির ওপেনার পারভেজ হোসেন ইমন ফ্র‌্যাঞ্চাইজি মালিককে ‘সন্তুষ্ট ’করতে না পারায় এক টাকাও পারিশ্রমিক পাননি। দলটির মালিক নিজেই বলেছিলেন ‘সন্তুষ্ট’ করার বিষয়টা। বকেয়া পারিশ্রমিক ও দলের মালিকের বিতর্কিত মন্তব্যের কারণে চিটাগং পেসার শরিফুল ইসলামের কাছেও প্রশ্ন যায় ‘সন্তুষ্ট’ করতে পেরেছেন কিনা। টাইগার পেসার জানালেন, তার সাথে এমন কোনো কথা হয়নি। পারিশ্রমিক ঠিকঠাক পাবেন বলেই আশা তার।

বৃহস্পতিবার সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে চিটাগং কিংস। জয়ের পথে ৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন শরিফুল। পরে সংবাদ সম্মেলনে আসেন। উঠে আসে পারিশ্রমিক প্রসঙ্গও। অবশ্য পেমেন্ট নিয়ে অভিযোগ নেই শরিফুলের। জানিয়েছেন টুর্নামেন্ট শুরুর আগেই কিছুটা পারিশ্রমিক পেয়েছেন।

‘পেমেন্টের ইস্যুটা কী বলব, আমার মনে হয় উনি আজকে, অনেক খেলোয়াড়কেই দেয়ার কথা। দেখা যাক, আজকের দিনটি পার হলে বুঝতে পারব। আমি শুরুর আগে কিছু পেমেন্ট পেয়েছি। আশা করি বাকিটাও পেয়ে যাবো।’

পরে প্রশ্ন করা হয় দল মালিককে তিনি সন্তুষ্ট করতে পেরেছেন কিনা। হেসে উত্তর দেন, ‘আমার সঙ্গে ওরকম কথা হয়নি। আশা করি, সবার পেমেন্ট উনি দেবেন। এটা সবাই বিশ্বাস করে, প্রতিটি খেলোয়াড় যখন খেলে। এখন দেখা যাক।’

Tags: চিটাগংলিড স্পোর্টসশরিফুলসিলেট
Previous Post

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকা নিয়ে যা বললেন শরিফুল

Next Post

চাঁদপুরে পিকআপের চাপায় নিহত ১

Next Post
চাঁদপুরে পিকআপের চাপায় নিহতের ঘটনাস্থল, বেশ কয়েকজন আহত. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে পিকআপের চাপায় নিহত ১

নারীর উপর হামলা ও নির্যাতনের দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে নারীকে নির্যাতন করে হত্যার অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT