প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে দেশব্যাপী সবুজায়ন কর্মসূচীর আওতায় গত ‘মে’ মাসে শরীয়তপুরে সড়কে রোপণ করা হয় ৫ শতাধিক গাছের চারা। জেলা পরিষদের সহযোগিতায় বছর পার হবার আগেই সৃজিত হয়েছে সেসব চারা। এসব গাছ শুধু ছায়া, ফল আর অক্সিজেনই দেবে না, মাটির ক্ষয়রোধের পাশাপাশি রক্ষা করবে পরিবেশের ভারসাম্যও।







