চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের শুরুতে সুখবর পেলেন সৈকত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:07 অপরাহ্ন 04, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে আম্পায়ার ও খেলোয়াড়ের গুরুত্বপূর্ণ আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের সবশেষ আসরে পাঁচটি ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। দারুণ পারদর্শিতা দেখানোর সুবাদে বিদেশের মাটিতে প্রথম নিরপেক্ষ আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন এ বাংলাদেশি।

এ মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজে আম্পায়ার হিসেবে দায়িত্ব থাকবেন সৈকত। জানা গেছে বিসিবির আম্পায়ার্স কমিটির সূত্রে।

বাংলাদেশে ৯টি টেস্ট ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি। তবে বিদেশের মাটিতে নিরপেক্ষ দলের টেস্ট পরিচালনায় এবারই এলো প্রথম সুযোগ।

আগামী ১৭ জানুয়ারি অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে থার্ড আম্পায়ার থাকবেন সৈকত। পরের দিবারাত্রির টেস্টে ব্রিসবেনে থাকবেন অনফিল্ড আম্পায়ার হিসেবে। এছাড়া দল দুটির মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজেও ৪৪ বছর বয়সী এই আম্পায়ারকে ম্যাচ পরিচালনায় দেখা যাবে।

এর আগে বাংলাদেশের হয়ে বিদেশের মাটিতে প্রথম নিরপেক্ষ আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছিলেন এনামুল হক মনি। ২০১২ সালে নেপিয়ারে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্টে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেন এনামুল।

Tags: অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজঅ্যাডিলেডআইসিসিআম্পায়ারওয়েস্ট ইন্ডিজবাংলাদেশব্রিসবেনলিড স্পোর্টসশরফুদ্দৌলা ইবনে সৈকত
Previous Post

বিয়ে করলেন আমির খানের মেয়ে ইরা

Next Post

বয়লার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন নিহত

Next Post
বয়লার বিস্ফোরণে নিহত পরিবারের জন্য শোকপ্রকাশ ও উদ্ধার কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়লার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন নিহত

শাহজালাল বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি কলেজের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে 'সাস্ট স্টিম স্কলারশিপ' এর আবেদন শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT