চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হেরেছে কলম্বো টেস্টে

দুই টেস্টের সিরিজ ১-০তে হেরেছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:01 পূর্বাহ্ন 25, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A
বাংলাদেশ ক্রিকেটাররা ট্রফি গ্রহণ করছে, ঐতিহাসিক মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার গড়িয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজ রক্ষার এ ম্যাচে মোটেও সুবিধা করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে চতুর্থ দিনের সকালে মাত্র আধা ঘণ্টায় বাকি উইকেট পড়েছে বাংলাদেশের, রান এসেছে মাত্র ১৮। তাতে সফরকারী দলটি হেরেছে ইনিংস ও ৭৮ রানে। এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা। 

[vc_row][vc_column]

১৩.০০

[vc_column_text css=””]

এটা আমার ব্যক্তিগত মতামত যে, তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে।

যে কারণে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১২.৩০

[vc_column_text css=””]

আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি।

টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল শান্ত

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১২.০০

[vc_column_text css=””]

ইনিংস ও ৭৮ রানের হারে হতাশ বাংলাদেশের অধিনায়ক।

ইনিংস ও সিরিজ হারে হতাশ বাংলাদেশের অধিনায়ক শান্ত

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৩০

[vc_column_text css=””]

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে চতুর্থ দিন সকালে মাত্র আধা ঘণ্টায় ম্যাচ জিতে নিয়েছে শ্রীলঙ্কা।

ইনিংস ব্যবধানে বিধ্বস্তের সাথে সিরিজও হারল বাংলাদেশ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.২০

[vc_column_text css=””]

ম্যাচ ও সিরিজসেরা
দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে ম্যাচ সেরা হয়েছেন শ্রীলঙ্কার ডানহাতি ওপেনার পাথুম নিশাঙ্কা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.১৫

[vc_column_text css=””]

সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ (ব্যাটিং)
বাংলাদেশ প্রথম ইনিংস- ২৪৭/১০
সাদমান ইসলাম-৪৬, মুশফিকুর রহিম-৩৫, লিটন দাস-৩৪
সোনাল দিনুশা-৩/২২, আসিথা ফের্নান্দো-৩/৫১, বিশ্ব ফের্নান্দো-২/৪৫

শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ৪৫৮/১০ (১১৬.৫), লিড- ২১১ রান
পাথুম নিশাঙ্কা- ১৫৮, দিনেশ চান্দিমাল- ৯৩, কুশল মেন্ডিস- ৮৪
তাইজুল ইসলাম- ৫/১৩১, নাঈম হাসান- ৩/৮৭

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ১৩৩/১০ (৪৪.২), ইনিংস ও ৭৮ রানে হার।
মুশফিকুর রহিম- ২৬, এনামুল বিজয়- ১৯, নাজমুল শান্ত-১৯
প্রবাত জয়সূরিয়া- ৫/৫৬, ধনঞ্জয়া ডি সিলভা- ২/১৩, থারিন্দু রথনায়েকে- ২/১৯

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.০২

[vc_column_text css=””]

আধা ঘণ্টায় অলআউট বাংলাদেশ
চতুর্থ সকালে মাত্র আধা ঘণ্টায় অলআউট হয়েছে বাংলাদেশ। লিটনকে দিয়ে শুরুর পর শেষ উইকেটে এবাদত হোসেন আউট হয়েছেন। বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৭৮ রানে। শ্রীলঙ্কা সিরিজ জিতেছে ১-০ ব্যবধানে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.০০

[vc_column_text css=””]

তাইজুলের বিদায়, জয়সূরিয়ার ৫
তাইজুল ইসলামকে আউট করে সকালে নিজের তৃতীয় উইকেট নিয়েছেন প্রবাত জয়সূরিয়া। এ উইকেট তাকে পাঁচ উইকেটের অনন্য মাইলফলকে পৌঁছে দিয়েছে। ইনিংস ব্যবধানে হারতে বাংলাদেশের আরও এক উইকেট পড়তে হবে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৫০

[vc_column_text css=””]

আরেক আঘাত জয়সূরিয়ার
লিটনকে আউট করার পরের ওভারে আরেকটি আঘাত হেনেছেন বাঁহাতি জয়সূরিয়া। নাঈমকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে জয়ের আরও কাছে শ্রীলঙ্কা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৪০

[vc_column_text css=””]

শুরুতেই লিটনের বিদায়
দ্বিতীয় ইনিংসে ৯৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। শুরুতেই প্রবাত জয়সূরিয়ার বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক, করেছেন ১১ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.০৫

[vc_column_text css=””]

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ১১৫/৬ (৩৮.৪)
মুশফিকুর রহিম- ২৬, বিজয়- ১৯, শান্ত-১৯
ধনঞ্জয়া ডি সিলভা- ২/১৩, প্রবাত জয়সূরিয়া- ২/৪৭
শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ৪৫৮/১০
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.০০

[vc_column_text css=””]

মিরাজের আউটে দিনের খেলা শেষ
খেলা প্রায় শেষের দিকে। বল করতে এসেছেন থারিন্দু রথনায়েকে। তার বল লাগে মিরাজের প্যাডে, জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে দেখা যায় বল স্টাম্পে এবং আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.৪২

[vc_column_text css=””]

মুশফিকও আউট
প্রবাত জয়সূরিয়াকে বাউন্ডারি মেরে দলীয় শতরান পূরণ করেছিলেন মুশফিকুর রহিম। ওই ওভারেই সাজঘরে ফিরে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার। তার আগে মূল্যবান ২৬ রান করেছেন মুশফিক।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.৪০

[vc_column_text css=””]

দলীয় শতরান পার
বাংলাদেশ দলীয় শতরান পার করেছে। এ রান করতে নাজমুল শান্তদের চার উইকেট হারাতে হয়েছে। জয়সূরিয়াকে বাউন্ডারি মেরে দলীয় শতক পূরণ করেন মুশফিকুর রহিম।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.০৫

[vc_column_text css=””]

চোট পেয়ে মাঠে নামেননি কুশল
রান আউট এড়াতে ড্রাইভ করে ডান কাঁধে ব্যাথা পেয়েছেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিস। তাতে তৃতীয় দিনে ফিল্ডিংয়ে আর নামা হচ্ছে না তার। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে, এখনও ব্যাথা অনুভব করছেন মেন্ডিস। দলের ফিজিওর কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন। আজ মাঠে নাও নামতে পারেন তিনি। ব্যাথা না কমলে এমআরআই স্ক্যান করানো হবে তার। লাহিরু উদারা আপাতত উইকেটকিপিং করছেন। বিকল্প ফিল্ডার হিসেবে মাঠে আছেন পবন রত্নায়েকে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.৫০

[vc_column_text css=””]

শান্তকেও সাজঘরে পাঠালেন সিলভা
প্রথম ওভারে মুমিনুল হককে সাজঘরে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। তৃতীয় ওভারে এসে বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্তকেও সাজঘরে পাঠান। রিভিউ নিয়েও কাজ হয়নি শান্তর।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.২৫

[vc_column_text css=””]

সাজঘরে মুমিনুল
শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার প্রথম বলে বাউন্ডারি মেরে শুরু করেছিলেন মুমিনুল হক। অবশ্য ওভারের চতুর্থ বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন এ ব্যাটার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.১৫

[vc_column_text css=””]

৫০ পার করেছে বাংলাদেশ
প্রথমে সাবলিল ব্যাটিং করলেও পরে আবারো জড়তা শুরু হয় বাংলাদেশের ব্যাটারদের মধ্যে। ১৬তম ওভারে এসে দলীয় ফিফটির দেখা পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.০৫

[vc_column_text css=””]

জীবন পেলেন শান্ত
প্রবাত জয়সূরিয়ার বলে আগের ওভারে ছক্কা হাকিয়েছিলেন নাজমুল শান্ত। পরের ওভারে একই ধরণের বল উড়িয়ে মারতে যান শান্ত, বলের ফ্লাইট বুঝতে পারেননি। তবে কিপার বল ধরে স্টাম্পিং করতে পারেননি। ব্যাটের কানায় লাগায় ক্যাচের সুযোগ থাকলেও তা ধরতে পারেননি কিপার, বেঁচে যান শান্ত।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.৫৪

[vc_column_text css=””]

শান্তর ছক্কা
বিজয় ছক্কা মারা শুরু করেছিলেন। একটি ছক্কা মারার পর আউট হয়েছেন বিজয়। এরপর বাংলাদেশ চাপে থাকলেও অধিনায়ক শান্ত এসে জয়সূরিয়াকে উড়িয়ে আরেকটি ছক্কা মারেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.৩৭

[vc_column_text css=””]

বিজয়ের পর সাদমানের বিদায় 
এনামুল বিজয় ও সাদমান ইসলাম দুই ব্যাটার টি-টুয়েন্টি মুডে খেলছিলেন। বিজয়ের বিদায়ের পর সাদমানও বেশিক্ষণ টিকতে পারেননি। চা বিরতির পর প্রবাত জয়সূরিয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.১২

[vc_column_text css=””]

‘বীর’বেশে বিজয়ের বিদায়
আবারও ইনিংসের প্রথমে আউট হলেন ওপেনার এনামুল হক বিজয়। তবে এবার শুন্য রানে নয়, আউট হয়েছেন ১৯ বলে ১৯ রান করে। তার ইনিংসে দুটি চার ও একটি ছক্কার মার রয়েছে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.৩০

[vc_column_text css=””]
তাইজুলের ১৭তম ৫ বা ততোধিক উইকেট
শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ৪৫৮ রানে অলআউট করার পথে কলম্বোয় ৫ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম, ১৩১ রান খরচায়, ৪২.৫ ওভার বল করে। ইনিংসে ৩৩ বর্ষী বাঁহাতি স্পিনারের ১৭তম ৫ বা ততোধিক উইকেট শিকার। টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ বা ততোধিক উইকেট আছে তার ২ বার। ৫৫তম টেস্ট খেলতে নামা তাইজুলের ইনিংসে সেরা বোলিং ৮/৩৯, টেস্টে সেরা ১১/১৭০।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.২৮

[vc_column_text css=””]
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ৪৫৮/১০ (১১৬.৫)
লিড- ২১১ রান
পাথুম নিশাঙ্কা- ১৫৮, দিনেশ চান্দিমাল- ৯৩, কুশল মেন্ডিস- ৮৪
তাইজুল ইসলাম- ৫/১৩১, নাঈম হাসান- ৩/৮৭

বাংলাদেশ প্রথম ইনিংস- ২৪৭/১০

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.২৬

[vc_column_text css=””]
তাইজুলের ৫ উইকেট, শ্রীলঙ্কা অলআউট, লিড ২১১ রান
প্রথম ইনিংসে ২১১ রানের লিড নিয়ে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৪৫৮/১০, ১১৬.৫ ওভার। বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ২৪৭ রানে। লঙ্কানদের প্রথম ইনিংস থেকে তাইজুল ইসলাম ৫ উইকেট নিয়েছে, নাঈম হাসান নিয়েছেন ৩ উইকেট।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.২২

[vc_column_text css=””]
কুশল মেন্ডিসকে ফেরানো গেল
বড় বিপদ হয়ে উঠে লঙ্কানদের লিড দুইশ পার করিয়ে নেয়া কুশল মেন্ডিসকে অবশেষে ফেরাতে পেরেছে টিম টাইগার্স। কুশল ৮৪ রানে থাকার সময় ইবাদতের থ্রোতে বল পেয়ে স্টাম্প ভেঙে দেন লিটন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৪৫৮/৯, লিড ২১১ রান।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.১০

[vc_column_text css=””]
লঙ্কানদের ২০০ পেরিয়ে লিড
বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২৪৭ রানের জবাবে ২০০ রানের লিড পার করে ফেলেছে শ্রীলঙ্কা। কলম্বো টেস্টে প্রথম ইনিংসে লঙ্কানরা তুলে ফেলেছে সাড়ে চারশর বেশি রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ১১৪.৩ ওভারে ৪৫১/৮, লিড ২০৪ রান।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.০০

[vc_column_text css=””]

তাইজুলের চতুর্থ শিকার থারিন্দু
বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের চতুর্থ শিকারে পরিণত হয়েছেন থারিন্দু রথনায়েকে। বাঁহাতি এ ব্যাটার করেন ১০ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৪০

[vc_column_text css=””]

লিটনের অনন্য রেকর্ড
শ্রীলঙ্কার বিপক্ষে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন উইকেটকিপার লিটন দাস। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বাধিক ডিসমিসালের মালিক হয়েছেন তিনি। ৫০ ম্যাচে ১১৪টি ডিসমিসাল করেছেন লিটন। আগে এ রেকর্ডের মালিক ছিলেন মুশফিকুর রহিম। তার দখলে ছিল ১১৩টি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.২৫

[vc_column_text css=””]

দিনুশাকে ফেরালেন নাঈম

আগের ওভারে নাহিদ রানার বলে বেঁচে গেলেও পরের ওভারে নাঈম হাসানের বলে আর রক্ষা হয়নি। সরাসরি বোল্ড হন অভিষিক্ত স্পিনিং অলরাউন্ডার, করেন ১১ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.২০

[vc_column_text css=””]

রিভিউয়ে বাঁচলেন দিনুশা
মধ্যাহ্ন বিরতির পর নাহিদ রানার করা প্রথম বলে ক্যাচের আবেদন করেছিল বাংলাদেশ। আম্পায়ার তাতে সাড়াও দিয়েছিলেন। তবে রিভিউয়ে দেখা যায় গ্লাভস বা ব্যাটের কোথাও লাগেনি বল। পরিবর্তন করতে হয় আম্পায়ারের সিদ্ধান্ত।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১২.১৮

[vc_column_text css=””]

কামিন্দুকে বিদায় করলেন নাঈম
কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস টি-টুয়েন্টি স্টাইলে ব্যাট করছিলেন। দ্রুত রান তুলতে থাকা এ বাঁহাতিকে সাজঘরে পাঠিয়েছেন অফস্পিনার নাঈম হাসান। ৪১ বল খেলে ৩৩ রান করেছেন যার মধ্যে ৫টি চারের মার রয়েছে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৫০

[vc_column_text css=””]

শতরানের লিড শ্রীলঙ্কার
প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ১০০ রানের বেশি লিড নিয়েছে শ্রীলঙ্কা। ৫ উইকেট হারিয়ে সাড়ে তিনশর বেশি রান তুলেছে স্বাগতিকেরা। ব্যাটে থাকা কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস ঝড়ো গতিতে রান তুলছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৩০

[vc_column_text css=””]

জয়সূরিয়াকে ফেরালেন নাহিদ
নাইটওয়াচম্যান প্রবাত জয়সূরিয়া বাংলাদেশকে বেশ ভোগাচ্ছিলেন। তাকে আউট করেন পেসার নাহিদ রানা। শ্রীলঙ্কান এ ব্যাটার ৩৯ বলে খেলে করেন ১০ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.০৮

[vc_column_text css=””]

ধনঞ্জয়াকে আউট করলেন তাইজুল
নিশাঙ্কাকে বিদায়ের পর ব্যাটে আসেন শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। তাকেও দ্রুত বিদায় করেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সিলভা রিভিউ নিয়েও শেষ রক্ষা পাননি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৫২

[vc_column_text css=””]

অবশেষে নিশাঙ্কার বিদায়
প্রায় এক দিনের বেশি খেলার পর বিদায় নিয়েছেন পাথুম নিশাঙ্কা। তাইজুল ইসলামের বলে শর্টে ক্যাচ দেন বাংলাদেশের অধিনায়ক শান্তর হাতে। ক্যাচ নিতে কোনো ভুল করেননি শান্ত। তার আগে ২৫৪ বলে ১৫৮ করেন যার মধ্যে ১৯টি চারের মার রয়েছে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৪০

[vc_column_text css=””]

নিশাঙ্কার ১৫০
দ্বিতীয় দিনে সেঞ্চুরির পর পাথুম নিশাঙ্কা ১৪৬ রানে অপরাজিত ছিলেন। তিনি সেই সংখ্যাকে ১৫০ এ নিয়ে গেছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৩৫

[vc_column_text css=””]

পিচে ফাঁটল শুরু হয়েছে
রাতে প্রচণ্ড বৃষ্টির পর দিনে রোদের দেখা মিলেছে শ্রীলঙ্কায়। ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড জানিয়েছেন, পিচ বেশ শুষ্ক এবং বেশ ফাঁটল দেখা গেছে। এটা বেশ বাজে দেখা যাচ্ছে। বেশকিছু ঘাস দেখা যাচ্ছে। নতুন বলে ভালো বল হওয়ার কথা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.১৯

[vc_column_text css=””]

গল টেস্টের প্রথম ইংনিসে সেঞ্চুরি করেছিলেন পাথুম নিশাঙ্কা। কলম্বোতে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পেলেন। তাকে সঙ্গ দেয়া দিনেশ চান্দিমাল ১৭তম সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ৯৩ রানে থেমেছেন। দুজনের ১৯৪ রানের জুটিতে ৪৩ রানের লিড আদায় করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিক দল।

নিশাঙ্কার সেঞ্চুরি, দ্বিতীয় দিনে ৪৩ রানের লিড শ্রীলঙ্কার

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.১০

[vc_column_text css=””]

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ২৯০/২, ওভার- ৭৮
পাথুম নিশাঙ্কা- ১৪৬*, দিনেশ চান্দিমাল- ৯৩
নাঈম হাসান- ১/৪৫, তাইজুল ইসলাম- ১/৯০
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.০৫

[vc_column_text css=””]

আরেকটি রিভিউ নষ্ট হল শান্তদের
বাংলাদেশ পুরো দিনে রিভিউয়ের সুযোগ পেয়েছিল দুটি যার একটি টিকে গেলেও পরেরটি নষ্ট হয়। শেষ বিকেলে প্রবাত জয়সূরিয়াকে আউট করতে আরেকটি রিভিউ নিয়েছিল বাংলাদেশ, সেটিও নষ্ট হল।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.০৪

[vc_column_text css=””]

লিটনের রেকর্ড
দিনেশ চান্দিমালের ক্যাচ গ্লাভসবন্ধী করে অনন্য এক রেকর্ড গড়লেন লিটন দাস। টাইগার উইকেটরক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি ডিসমিসাল করেছেন লিটন। ৬৫ ইনিংসে উইকেটের পেছনে দাঁড়িয়ে এখন পর্যন্ত ১১৪টি ডিসমিসাল করেছেন তিনি। যার মধ্যে ৯৯টি ক্যাচ এবং ১৫টি স্টাম্পিং রয়েছে। এতদিন শীর্ষে ছিলেন মুশফিকুর রহিম। ৯৯ ইনিংসে উইকেটের পেছনে দাঁড়িয়ে ১১৩টি ডিসমিসাল করেন মুশফিক। যার মধ্যে ৯৮টি ক্যাচ এবং ১৫টি স্টাম্পিং।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.০০

[vc_column_text css=””]

বাংলাদেশকে উইকেট দিলেন নাঈম
পুরো দিনে বাংলাদেশের উইকেট পড়েছিল একটি। শেষ বিকেলে বাংলাদেশকে একটি সাফল্য এনে দেন নাঈম হাসান। ৯৩ রানে ব্যাট করতে থাকা দিনেশ চান্দিমালকে সেঞ্চুরি পূরণ করতে দেয়নি বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.১৭

[vc_column_text css=””]

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার লিড
সিরিজ জেতার লড়াইয়ে নেমে প্রথম ইনিংসে টেনেটুনে ২৪৭ রান করেছিল নামজুল হোসেন শান্তর দল। সেখানে দুর্দান্ত ব্যাট করেছে লঙ্কানরা, প্রথম ইনিংসে ৬৯ ওভার ব্যাট করেই লিড নিয়েছে দলটি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.১০

[vc_column_text css=””]

দেড়শ রানের জুটি
পাথুম নিশাঙ্কা ও দিনেশ চান্দিমালের দ্বিতীয় উইকেট জুটিতে ১৫০ রান করেছেন। এর মাঝে সেঞ্চুরি তুলে নিয়েছেন নিশাঙ্কা, ফিফটির দেখা পেয়েছেন চান্দিমাল। প্রথম ইনিংসে লিড নেয়ার খুব কাছে স্বাগতিকেরা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.২৫

[vc_column_text css=””]

শ্রীলঙ্কার দুইশ পার
দ্বিতীয় সেশনের পর তৃতীয় সেশনেও অবিচ্ছিন্ন আছেন নিশাঙ্কা ও চান্দিমাল। এ জুটির হাত ধরে দলীয় ২০০ রান পার করেছে শ্রীলঙ্কা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.১০

[vc_column_text css=””]

নিশাঙ্কার সেঞ্চুরি
পাথুম নিশাঙ্কা বাংলাদেশের বিপক্ষে নেমে প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৬৭ বলে আসে তার সেঞ্চুরি যার মধ্যে ১২টি চারের মার রয়েছে। এটি তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.৫০

[vc_column_text css=””]

কলম্বোতে ম্যাথুজ
গলে আগের টেস্টে বাংলাদেশের বিপক্ষে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ। কলম্বো টেস্টে তিনি দেশের খেলা দেখতে এসেছেন।

বাংলাদেশ ক্রিকেটার ও দর্শকের হাসি ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.৩০

[vc_column_text css=””]

নির্বীষ বোলিং রানা-নাঈম-মিরাজদের
দ্বিতীয় সেশনে লাহিরু উদারাকে আউটের পর আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। পুরো সেশনে নির্বীষ বোলিং করেছেন নাহিদ রানা, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী মিরাজরা। সমানতালে রান তুলেছে শ্রীলঙ্কার ব্যাটাররা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.২৫

[vc_column_text css=””]

নিশাঙ্কা-চান্দিমালের শতরানের জুটি
দ্বিতীয় উইকেট জুটিতে শতরান এসেছে পাথুম নিশাঙ্কা ও দিনেশ চান্দিমালের থেকে। তাদের শতরানের জুটিটি এসেছে ১৫৫ বলে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.১০

[vc_column_text css=””]

চান্দিমালের ফিফটি
পাথুম নিশাঙ্কার পর ফিফটি তুলে নিয়েছেন দিনেশ চান্দিমাল। প্রথমদিকে ঝড়ো ইনিংস খেলা চান্দিমালের ফিফটি এসেছে ৭০ বলে। টেস্টে এটি তার ৩৪তম ফিফটি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.২৮

[vc_column_text css=””]

রিভিউ নিয়ে বাঁচলেন চান্দিমাল
ওপেনার লাহিরু উদারাকে ফেরানোর পর জুটি জমিয়ে তুলেছিলেন নিশাঙ্কা ও চান্দিমাল। তাকে সাজঘরে পাঠান তাইজুল। তবে শেষ মুহুর্তে রিভিউ নিয়ে দেখা যায় বল স্টাম্পের বাইরে বের হয়ে যাচ্ছে। এ যাত্রায় বেঁচে যান চান্দিমাল।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.০৫

[vc_column_text css=””]

ব্যাটিংয়ে বিপরীত চিত্র দেখাচ্ছে শ্রীলঙ্কা
বাংলাদেশ ব্যাটিংয়ের সময় শ্রীলঙ্কান বোলারদের বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারছিল না। লঙ্কান বোলাররা চেপে ধরায় বাংলাদেশ অলআউট হয় ২৪৭ রানে। ব্যাটিংয়ে নেমে বিপরীত চিত্র দেখাচ্ছে শ্রীলঙ্কা, বাংলাদেশের বোলররা আউটই করতে পারছে না তাদের।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৫৫

[vc_column_text css=””]

রিভিউ নষ্ট বাংলাদেশের
৩১তম ওভারে দিনেশ চান্দিমালকে লেগ বিফোরের জোরালো আবেদন করেছিল বাংলাদেশ। আম্পায়ার সাড়া না দেয়ায় রিভিউ নেন শান্ত। সেখানে দেখা যায় বল ব্যাটে লেগেছে চান্দিমালের, নষ্ট হয় বাংলাদেশের প্রথম রিভিউ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.২৫

[vc_column_text css=””]

তাইজুলে প্রথম সাফল্য বাংলাদেশের
শ্রীলঙ্কার উড়ন্ত সূচনায় লাহিরু উদারাকে আউট করে প্রথম আঘাত হানেন স্পিনার তাইজুল ইসলাম। লেগ বিফোরের ফাঁদে ফেলে জোরালো আবেদন করে বাংলাদেশ, আম্পারের তাতে মন গলেনি। রিভিউ নিয়ে সাফল্য পায় বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১২.৩০

[vc_column_text css=””]

প্রথম সেশনে উইকেট হারায়নি শ্রীলঙ্কা
বাংলাদেশকে অলআউট করে ব্যাটে নেমেছিল শ্রীলঙ্কা। প্রথম সেশনে ব্যাট করে ২১ ওভার খেলেছে, তুলেছে ৮৩ রান যেখানে কোনো উইকেট হারায়নি দলটি। ফিফটির কাছাকাছি আছেন দুই ওপেনার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৫০

[vc_column_text css=””]

ছন্দময় লঙ্কান ওপেনিং জুটি
বাংলাদেশকে অল্প রানে অলআউট করে দিয়ে ব্যাটে নেমেছেন শ্রীলঙ্কার দুই ওপেনার লাহিরু উদারা ও পাথুম নিশাঙ্কা। ৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রানের জুটি গড়ে ফেলেছেন তারা। নাহিদ রানা বা তাইজুল ইসলাম কেউ ই ছাড় পাচ্ছেন না তাদের থেকে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৪৫

[vc_column_text css=””]

আম্পায়ার্স কলে বাঁচলেন উদারা
অষ্টম ওভারে তাইজুলের বলে স্লগ সুইপ শট খেলেন উদারা। বল লাগে প্যাডে, বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। তবে স্টাম্পে লাগলেও আস্পায়ার্স কল থাকায় বেঁচে যান উদারা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.১৫

[vc_column_text css=””]

বাউন্ডারি দিয়ে শুরু শ্রীলঙ্কার
দীর্ঘ দিন পর চোট থেকে ফেরা এবাদর হোসেন প্রথম বল করতে আসেন। প্রথম বলেই তাকে বাউন্ডারি হাঁকান পাথুম নিশাঙ্কা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.০৫

[vc_column_text css=””]

সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ (ব্যাটিং)
২৪৭/১০, ওভার ৭৯.৩
সাদমান ইসলাম- ৪৬, মুশফিকুর রহিম- ৩৫, লিটন দাস-৩৪
সোনাল দিনুশা- ৩/২২, বিশ্ব ফের্নান্দো- ৩/৫১, আসিথা ফের্নান্দো- ২/৪৩
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৪২

[vc_column_text css=””]

অলআউট বাংলাদেশ

২৪৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সোনাল দিনুশা বাংলাদেশের শেষ উইকেটে তাইজুল ইসলামকে আউট করেন। তাইজুলের থেকে আসে মূল্যবান ৩৩ রান। অভিষেকে দারুণ ঝলক দেখিয়েছেন লঙ্কান স্পিনার দিনুশা, নিয়েছেন ৩ উইকেট।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৫৫

[vc_column_text css=””]

এবাদতের বিদায়

আগের দিন ৮ উইকেট হারানো নাজমুল শান্তর দল সকালে এবাদত হোসেনের উইকেট হারিয়েছে। দীর্ঘ দিন পর চোট থেকে ফেরা এ পেসার করেছেন ৮ রান, খেলেছেন ১৩ বল যার মধ্যে একটি বাউন্ডারির মার রয়েছে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.৫৫

[vc_column_text css=””]

লঙ্কান বোলারদের তোপে ধুঁকছে নাজমুল হোসেন শান্তর দল। দুইশ রান পেরলেও প্রথমদিনে হারিয়েছে ৮ উইকেট।

ব্যাটিং ধসে প্রথমদিনে প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.৫০

[vc_column_text css=””]

সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ (ব্যাটিং)
২২০/৮, ওভার ৭১
সাদমান ইসলাম- ৪৬, মুশফিকুর রহিম- ৩৫, লিটন দাস-৩৪
সোনাল দিনুশা- ২/২২, বিশ্ব ফের্নান্দো- ২/৩৫, আসিথা ফের্নান্দো- ২/৪৩
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.৩৫

[vc_column_text css=””]

নাঈমকে ফেরালেন আসিথা
লোয়ার অর্ডারে নেমে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন নাঈম হাসান। তাকে সাজঘরে পাঠিয়েছেন আসিথা ফের্নান্দো। লেনথ বল ডিফেন্ড করতে গিয়ে বোল্ড হন, তার আগে করেন মূল্যবান ২৫ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.০৩

[vc_column_text css=””]

কামিন্দুকে ক্যাচ শেখালেন মিরাজ 
অন্যদের আসা-যাওয়ার মাঝে দৃঢ়ভাবে খেলছিলেন প্রথম টেস্ট খেলতে না পারা মেহেদী মিরাজ। তাকে ফিরিছেন বাঁহাতি পেসার বিশ্ব ফের্নান্দো। স্লিপে দাঁড়ানো কামিন্দু মেন্ডিসকে এক রকম ক্যাচ শেখালেন মিরাজ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.৫০

[vc_column_text css=””]

ম্যাচের মাঝে বদলে গেল আম্পায়ার
বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচের মূল আম্পায়ার ছিলেন শ্রীলঙ্কার প্রাগেথ রামবুকেওয়েলা ও সাউথ আফ্রিকার আল্লাহুদ্দিন পালেকার। তবে হঠাৎ বদলে গেছেন আম্পায়ার রামবুকেওয়েলা। তার জায়গায় এসেছেন অ্যালেক্স ওয়ার্ফ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.২০

[vc_column_text css=””]

মুশফিককে আউট করলেন দিনুশা
আগের উইকেটটি নিয়েছিলেন অভিষিক্ত সোনাল দিনুশা, আউট করেছিলেন লিটন দাসকে। এবার আউট করলেন আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে। স্লগ সুইপ শট খেলতে গিয়ে ধরা পড়েন অনসাইডে বিশ্ব ফের্নান্দোর হাতে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.২৮

[vc_column_text css=””]

আউট হলেন লিটন
অভিষিক্ত সোনাল দিনুশা ক্যারিয়ারের দ্বিতীয় ওভার বল করতে এসেছিলেন। এসেই নিলেন অভিজ্ঞ লিটন দাসের উইকেট। অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে ধরা পড়েন কুশল মেন্ডিসের গ্লাভসে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.০০

[vc_column_text css=””]

মুশফিক-লিটনের পঞ্চাশের জুটি
পঞ্চাশের জুটিতে পৌঁছেছে মুশফিকুর রহিম ও লিটন দাস। ৭৬ রানে ৪ উইকেট পড়ার পর দলের হাল ধরেন এ দুই ব্যাটার। বৃষ্টির পরও ছন্দময় ব্যাটিং করছেন তারা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.৯৭

[vc_column_text css=””]

ম্যাচের প্রথম ছক্কা
৩৭তম ওভারে এসে প্রথম ছক্কার দেখা পেয়েছে বাংলাদেশ। থারিন্দু রথনায়েকের বলে লং অন দিয়ে বিশাল ছক্কা হাঁকান লিটন দাস।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.৩৭

[vc_column_text css=””]

দলীয় শতক বাংলাদেশের
দলীয় শতরান পার করেছে বাংলাদেশ। মুশফিক জীবন পেয়ে ১৮ রানে ও লিটন ১১ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.৩৫

[vc_column_text css=””]

মুশফিককে জীবন দিলেন উদারা
বৃষ্টির থামার পর প্রথম ওভারে বল করতে এসেছিলেন থারিন্দু রথনায়েকে। তাকে স্লগ সুইপে বড় শট খেলতে যান মুশফিক। ডিপ স্কয়ার লেগে লাহিরু উদারা ক্যাচটি নিতে পারেননি উল্টো বাউন্ডারি হয়ে যায় সেটি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.২০

[vc_column_text css=””]

৮১ ওভারে নেমে এলো দিনের খেলা 
বৃষ্টির কারনে কিছু সময় নষ্ট হওয়ায় শ্রীলঙ্কা ও বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা ৮১ ওভারে নামিয়ে আনা হয়েছে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ২৫ মিনিটে। তৃতীয় সেশনের খেলা হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.০৫

[vc_column_text css=””]

মাঠ ভেজা, খেলা শুরু হতে সময় লাগবে
আধা ঘণ্টার বেশি বৃষ্টি হওয়ার পর বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ আবারও শুরু হবে। তবে মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে দেরি হচ্ছে। মাঠের ত্রিপলগুলোর প্রায় সব তুলে ফেলা হয়েছে এবং আকাশে ঝলমলে রোদ উঠেছে। মাঠ শুকিয়ে খেলার মত হলেই আবার খেলা শুরু হবে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৫৫

[vc_column_text css=””]

শ্রীলঙ্কার জোড়া আঘাতের পর বৃষ্টির হানা
মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই দ্রুত ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন দাস। এরমধ্যে শুরু হয় ঝড়ো বাতাস যা বৃষ্টিতে পরিণত হয়েছে। ক্রিকইনফো জানাচ্ছে, শ্রীলঙ্কার আকাশে ভারী মেঘ দেখা দিয়েছে এবং ম্যাচ শুরুর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৩২

[vc_column_text css=””]

ব্যর্থ হল শ্রীলঙ্কার রিভিউ
শান্তকে আউট করে বেশ আক্রমণাত্মক হয়ে উঠেন বিশ্ব ফের্নান্দো। পরের ওভারে এসে মুশফিকুর রহিমকে লেগ বিফোরের জোরালো আবেদন করেন যদিও আম্পায়ার সাড়া দেননি। পরে রিভিউ নিয়েও কাজ হয়নি, ব্যর্থ হয় ম্যাচের প্রথম রিভিউ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৩০

[vc_column_text css=””]

আউট হলেন সাদমানও
আগের ওভারে পেস বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন শান্ত। পরের ওভারে স্পিনার রথনায়েকের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন ক্রিজে থিতু হয়ে থাকা সাদমান ইসলাম। ৯৩ বলে সর্বোচ্চ ৪৬ রান করেছেন সাদমান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.২৬

[vc_column_text css=””]

খোঁচা দিয়ে আউট হলেন শান্ত
মধ্যাহ্ন বিরতির আগে ভালোই ব্যাট করছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিরতির থেকে ফিরেই আঘাত হানেন বাঁহাতি পেসার বিশ্ব ফের্নান্দো। স্টাম্পের বল খোঁচা দিয়ে ধরা পড়েন কুশল মেন্ডিসের হাতে, করেন মাত্র ৮ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১২.৩০

[vc_column_text css=””]
মধ্যাহ্ন বিরতি
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম সেশন শেষ করেছে বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে ৭১ রান তুলেছে নাজমুল হোসেন শান্তর দল। ৪৩ রানে সাদমান ইসলাম ও ৭ রানে শান্ত অপরাজিত আছেন।


[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১২.১৫

[vc_column_text css=””]
দলীয় ফিফটি
বিজয়-মুমিনুলের বিদায়ে হাল ধরেছেন দুই বাঁহাতি সাদমান ও শান্ত। ২১তম ওভারে ৫০ ছুঁয়েছে বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৫৫

[vc_column_text css=””]
মুমিনুলের বিদায়
এনামুল হক বিজয়ের আউটে ক্রিজে আসেন মুমিনুল হক। সাদমান ইসলামকে নিয়ে ভালোই আগাচ্ছিলেন। ১৭তম ওভারে তাকে বিদায় করেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। ৩৯ বল খেলে ২১ রান করেন এ বাঁহাতি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.২০

[vc_column_text css=””]
একের একটু বেশি চলছে রানরেট
প্রথম ১০ ওভারে বাংলাদেশ তেমন রান করতে পারেনি। ১০তম ওভারের শেষ বলে মুমিনুল হক একটি চার মারায় বাংলাদেশের রান হয় ১২ এবং রানরেট দাঁড়ায় ১.২০এ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.০০

[vc_column_text css=””]
সোনাল দিনুশার অভিষেক
শ্রীলঙ্কার ১৭০তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছে ২৪ বর্ষী সোনাল দিনুশার। বাঁহাতি অর্থডক্স স্পিনার জায়গা পেয়েছেন টেস্টকে বিদায় বলা আরেক অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজের জায়গায়।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৫৬

[vc_column_text css=””]
শূন্যতে ফিরলেন বিজয়
আসিথা ফের্নান্দোর আগের ওভারে জীবন পেয়েছিলেন এনামুল হক বিজয়। সুযোগ কাজে লাগাতে পারেননি, ১০ বল খেলে কোন রান করার আগেই সাজঘরে ফিরে গেছেন আসিথার বলেই।

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটসম্যান মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৪৩

[vc_column_text css=””]
জীবন পেলেন বিজয়
নিজের মোকাবেলা করা তৃতীয় বলে কিপার ও প্রথম স্লিপের মাঝে ক্যাচ দিয়েছিলেন ওপেনার এনামুল হক বিজয়। আসিথা ফের্নান্দোর বলে সেই ক্যাচ নিতে পারেননি উইকেটকিপার কুশল মেন্ডিস। শূন্য রানে জীবন পান ডানহাতি ব্যাটার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.১১

[vc_column_text css=””]
প্রথম টেস্ট থেকে বাদ-ফেরা:
উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি অনিক বাদ, ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। হাসান মাহদুম বাদ, এসেছেন আরেক পেসার ইবাদত হোসেন।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.০৮

[vc_column_text css=””]
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, কুসল মেন্ডিস, সোনাল দিনুশা, থারিন্দু রথনায়েক, প্রবাত জয়সুরিয়া, বিশ্ব ফের্নান্দো এবং আসিথা ফের্নান্দো।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.০৫

[vc_column_text css=””]
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা, ইবাদত হোসেন।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.০১

[vc_column_text css=””]
কলম্বো টেস্টে টস
শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

[/vc_column_text][/vc_column][/vc_row]

Tags: কলম্বো টেস্টধনাঞ্জয়াবাংলাদেশ-শ্রীলঙ্কামিরাজলাইভলিড স্পোর্টসশান্ত
Previous Post

রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড

Next Post

দেশের রিজার্ভ এখন ২৭ বিলিয়ন ডলারের বেশি

Next Post
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের লোগো সহ ডলার নোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের রিজার্ভ এখন ২৭ বিলিয়ন ডলারের বেশি

বাংলাদেশে স্বর্ণের দাম কমার ছবি, স্বর্ণের গহনা ও বারগোল্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও কমলো স্বর্ণের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT