চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গল টেস্ট না জেতার ব্যাখ্যায় যা বললেন শান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:00 অপরাহ্ন 21, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
শাকিবের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন একজন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথমটিতে ড্র করেছে বাংলাদেশ। গলে চালকের আসনেও থাকলেও জেতা হয়নি বাংলাদেশের। ম্যাচ শেষে অবশ্য জিততে না পারার ব্যাখ্যা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের অধিনায়কের মতে, বৃষ্টির কারণেই পরিকল্পনা ভেস্তে গেছে টাইগারদের।

নিজেদের প্রথম ইনিংসে ৪৯৫ রানে থামে বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা থামে ৪৮৫ রানে। ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ২৯৬ রানের লক্ষ্যে নেমে শ্রীলঙ্কা ৪ উইকেট ৭২ রান করলে দুই দল ড্র মেনে নিয়ে খেলা শেষ করে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন শান্ত। সেখানে বলেন, ‘আপনি নিজেও বললেন আসলে উইকেটটা ওইরকম…মানে যেরকম আমরা পঞ্চম দিনে প্রত্যাশা করছিলাম এরকম হয়নি। এমনকি চতুর্থ দিনেও যখন আমরা ব্যাটিং করছিলাম খুব আরামেই ব্যাটিং করা যাচ্ছিল। আমরা এমন একটা অবস্থায় যেতে চাচ্ছিলাম যেখান থেকে আসলে ম্যাচটা হারার সম্ভাবনা কম এবং জেতার সম্ভাবনাটাই বেশি হয়।’

পঞ্চম দিনে তিন ঘণ্টার বেশি সময় ধরে বৃষ্টির কারণে বন্ধ ছিল খেলা। মাঝে পেরিয়ে যায় মধাহ্ন বিরতির সময়। বৃষ্টি বাংলাদেশের পরিকল্পনা ভেস্তে দিয়েছে বৃষ্টি দাবি করে শান্ত বলেন, ‘মাঝে বৃষ্টি আসার পর পরিকল্পনা একটু পরিবর্তন করে দিয়েছে আমাদের। কিন্তু আমার মনে হয় সবমিলিয়ে পুরো ম্যাচটা আমাদের জেতার জন্য চিন্তা ছিল। আপনি যদি বলেন সকাল থেকেই আরও একটু আক্রমণাত্বক খেলা যেতো কিনা, আমরা ওই অবস্থাতে তখনও পর্যন্ত ছিলাম না। আসলে উইকেটটা কী রকম আচরণ করে। সুতরাং ওই একটা ঘণ্টা আমরা একটু সময় নিয়েছি।’

‘আসলে সময় বলবো না। তখনও তিন করে রান নিচ্ছিলাম। প্রথম ১৭-১৮ ওভারে আমরা ৬০ এর মতো রান নিয়েছি। আমার মনে হয়, যদি পুরা লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করতাম তাহলে হয়তো পরিস্থিতিটা ভিন্ন হতো। পঞ্চম দিনের উইকেট যেমন ছিল অন্তত ৬০-৭০ ওভার হলে আমার মনে হয় একটা ভালো সুযোগ তৈরি হতো।’

বোলারদের পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, ‘আমরা যতক্ষণ বোলিং করেছি, চারটা উইকেট নিতে পেরেছি। আমি খুশি কারণ বোলাররা শেষে যতটুকু সুযোগ পেয়েছে ভালো বোলিং করেছে।’

Tags: গল টেস্টনিশাঙ্কাবাংলাদেশ-শ্রীলঙ্কামুশফিকম্যাথুজলিটনলিড স্পোর্টসশান্ত
Previous Post

ইসরায়েলকে জবাবদিহিতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান

Next Post

বর্ষা ঋতুকে স্বাগত জানিয়ে জাসদের বর্ষামঙ্গল প্রীতিমিলনী অনুষ্ঠান

Next Post
জাসদের বর্ষামঙ্গল প্রীতিমিলনী অনুষ্ঠানে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষা ঋতুকে স্বাগত জানিয়ে জাসদের বর্ষামঙ্গল প্রীতিমিলনী অনুষ্ঠান

বাংলাদেশ ক্রিকেটার শুভাগত হোমের সেঞ্চুরি উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

কারো ‘ভালো-খারাপ’ বলায় মনোযোগ দেন না শান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT