চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের উৎসর্গ করল শান্তর দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 25, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়ের অভিনব উদযাপন, হেলমেট ও ব্যাট হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির ২৫৪৪তম ম্যাচে এসে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ব্যাটে-বলে উজ্জ্বলতা ছড়িয়ে ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে টিম টাইগার্স। জয় দেশের সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের প্রতি উৎসর্গ করেছে বাংলাদেশ দল। ম্যাচের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান এটি দলীয় সিদ্ধান্ত।

জয়ের পর অধিনায়ক শান্ত বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে এ জয় আমি বাংলাদেশের সাম্প্রতিক সময়ের আন্দোলনে নিহত সকল মানুষকে উৎসর্গ করতে চাই। এটি আমাদের জন্য ঐতিহাসিক জয়।’

‘গতরাতে আমার স্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম এবং সে বলেছিল যদি তোমরা জিততে পারো সেটা ভালো দিন হবে আমাদের জন্য এবং আল্লাহকে ধন্যবাদ সেটা পেরেছি।’

‘অনেক বড় একটি জয় আমাদের জন্য, আমরা এখানে কখনও জিতিনি। কিন্তু সিরিজ শুরুর আগে, আমাদের বিশ্বাস ছিল, বিশেষ কিছু করতে পারব। যেভাবে মাঠে এবং মাঠের বাইরে আমাদের সবাই পরিশ্রম করেছে, তার ফলাফল আমাদের এ জয়।’

১৪ বারের প্রচেষ্টায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। আগের সব দেখায় ২০১৫ সালে প্রথম পাকিস্তানের বিপক্ষে ড্র করেছিল টিম টাইগার্স। আইসিসি চেষ্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ সিরিজের প্রথমটি জিতে এগিয়ে গেল শান্তর দল।

Tags: আইসিসিজাকিরপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টসশান্তসাদমান
Previous Post

বাংলাদেশে সোলার প্যানেল কারখানা স্থাপনে চীনকে প্রধান উপদেষ্টার আহ্বান

Next Post

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার জন্য প্রস্তুত অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের রাজধানী ঢাকায় মেট্রো ট্রেনের স্টেশন, যাত্রীরা অপেক্ষমাণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৭ দিন পর আবারো মেট্রোরেল চালু, নগরবাসীর স্বস্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT