চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তর মাঝে নেতার সম্ভাবনা আগেই দেখেছিলাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:56 অপরাহ্ন 20, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা উল্লাসে একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত কয়েকবছরে বাংলাদেশ টি-টুয়েন্টি দলে নিয়মিত শেখ মেহেদী হাসান। দারুণ পারফরম্যান্সে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা করে নিয়েছেন অফস্পিন অলরাউন্ডার। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বিশ্বআসরে দারুণকিছু করে দেখাতে চান। সহজাতের চেয়ে বেশিকিছু দিয়ে বড় মঞ্চে আরও ভালো পারফর্ম করতে চান। টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়েও বেশ আশাবাদী ২৯ বর্ষী মেহেদী।

বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বিসিবি। দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন ভাবনা। সোমবার প্রকাশিত ভিডিওতে কথা বলেছেন শেখ মেহেদী। বলছেন, বিশ্বকাপে উপভোগের চেয়ে চ্যালেঞ্জটাই বেশি।

‘বিশ্বকাপের ম্যাচ উপভোগ করার চেয়ে চ্যালেঞ্জটা বেশি ওখানে। যেহেতু টি-টুয়েন্টি ক্রিকেট, তাই এখানে পাওয়ার প্লে এবং রানের খেলা। বোলিংয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জটা বেশি থাকে বলে আমার মনে হয়। এখানে নিজেকে যত কম রানে আটকানো যায় বোলিং করে, এরমধ্যে কঠিন বিষয়টা থাকে পাওয়ার প্লের মধ্যে। ওই সময়টাতে উপভোগ করার মতো খুব বেশি সুযোগ থাকে না, তবে ভালো কিছু করতে পারলে দলেরই সাফল্য আসে।’

‘আমার ব্যক্তিগত একটি চ্যালেঞ্জ আছে, প্রথম রাউন্ড ভালোভাবে শেষ করে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। স্বাভাবিকভাবে যেমন পারফরম্যান্স করি, বিশ্বকাপে তেমন পারফরম্যান্স করতে চাই না, এর চাইতেও অনেকবেশি ভালো করতে চাই।’

নিজের সঙ্গে টাইগার অধিনায়ক শান্তকে নিয়েও বেশ আশাবাদী মেহেদী। বলেছেন, ‘শান্ত জাতীয় দলের অধিনায়কত্ব করার আগে ‘এ’ দল আর এইচপি দলের অধীনে তার সঙ্গে খেলেছিলাম। তখনই বোঝা যাচ্ছিল শান্তর মধ্যে অধিনায়কত্বের মনোভাবটা। এখন সে জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করছে। দেখে খুবই ভালো লাগছে।’

Tags: ওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বিসিবিমেহেদীযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসশান্ত
Previous Post

শেরপুরে অধিক ফলনশীল হাইব্রিড ধান ১৯-এর আবাদ

Next Post

রাজস্ব আয়ের অবাস্তব লক্ষ্যমাত্রা এনবিআরকে অসহায় করে তুলছে: সিপিডি

Next Post
বাংলাদেশের করদাতাদের সাথে আলোচনা সভা, অর্থনীতি ও করসংক্রান্ত বিষয়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজস্ব আয়ের অবাস্তব লক্ষ্যমাত্রা এনবিআরকে অসহায় করে তুলছে: সিপিডি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT