চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফটি দিয়ে দুই হাজারি ক্লাবে সৌম্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:37 অপরাহ্ন 15, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
সৌম্য সরকার ব্যাটিং করছেন, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ওয়ানডেতে ব্যর্থ হয়েছিলেন সৌম্য সরকার। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বরূপে ফিরেছেন। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১২তম ফিফটি। সেইসঙ্গে দশম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে দুই হাজার রানের ক্লাবে ঢুকেছেন।

ম্যাচের আগে দুই হাজারি ক্লাবে পৌঁছাতে সৌম্যর দরকার ছিল ৫৬ রান। ১১ চার ও এক ছক্কায় ৬৬ বলে ৬৮ রানের ইনিংস খেলে ফিরেছেন। তার রানসংখ্যা এখন ২০১২। ৬৮তম ম্যাচে এসে এই ক্লাবে পৌঁছালেন। নয় বছরের ক্যারিয়ারে ৬৪ ইনিংসে ব্যাট করে ১২ ফিফটি ও ৩ সেঞ্চুরি তুলেছেন তারকা ওপেনার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটের আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে ৪ উইকেটে ১৩৫ রান তুলেছে বাংলাদেশ। তাওহীদ হৃদয় ৩০ বলে ১৯ রানে এবং মুশফিকুর রহিম ৫ বলে ৩ রানে ক্রিজে আছেন।

আগে ব্যাটে নেমে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয়টিতেও ব্যর্থ হয়েছেন লিটন দাস। পরপর দুই ম্যাচে মেরেছেন ডাক। প্রথমটিতে গোল্ডেন ডাক মারলেও দ্বিতীয় ম্যাচে দু’বল বেশি খেলেছেন। ইনিংসের তৃতীয় বলে মাধুশঙ্কার বলে স্কয়ারলেগে ওয়েল্লাগের হাতে ক্যাচ দেন টাইগার ওপেনার।

নেমে রানের খাতা খোলার আগেই জীবন পান শান্ত। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে টপএজ হন। স্লিপে থাকা পাথুম নিশাঙ্কা বল তালুবন্দি করতে ব্যর্থ হন। বল চলে যায় সীমানার বাইরে।

জীবন পেয়ে আর ফিরে তাকাননি টাইগার অধিনায়ক। সৌম্য সরকারকে নিয়ে গড়েন ৭৫ রানের জুটি। ১২.২ ওভারে শান্ত ধরা দেন মেন্ডিসের হাতে। মাধুশঙ্কার গুডলেন্থের বল আউটসাইট এজ হয়ে চলে যায় উইকেটরক্ষকের হাতে। ৬টি চারে ৩৯ বলে ৪০ রান করে যান টাইগার দলপতি।

৭৫ রানে ২ উইকেট হারানোর পর হৃদয়কে নিয়ে ৫৫ রানের জুটি গড়েন সৌম্য। ২১.২ ওভারে হাসারাঙ্গার বলে তালুবন্দি হন মাধুশঙ্কার হাতে। সৌম্য ফেরার পর টিকতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদও। ২ বল মোকাবেলা করে রানের খাতা খোলার আগে ফিরে যান।

Tags: বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজমাধুশঙ্কামেন্ডিসলিটনলিড স্পোর্টসশান্তসৌম্য
Previous Post

বক্স অফিসে অসাধ্য সাধন করলো শয়তান!

Next Post

১২ ম্যাচে এক ফিফটি, তিন ‘ডাক’ লিটনের

Next Post
বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস ব্যাটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১২ ম্যাচে এক ফিফটি, তিন ‘ডাক’ লিটনের

জলদস্যুদের সাথে উদ্ধারকারীদের সমুদ্রযাত্রার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘লুটেরে’র ট্রেলারে সোমালিয়ান জলদস্যুদের তাণ্ডব 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT