চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইটওয়াশের ট্রফি নিয়ে মেসির মতো করে ছবি তুললেন শান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:41 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
শান্তের সঙ্গে মেসির মতো করে ছবি তুলেছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেক কাঠখড় পুড়িয়ে দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরেছেন লিওনেল মেসির। বিশ্বজয়ী হওয়ার পরদিন সকালে নিজ কক্ষে বিছানায় শিরোপা আঁকড়ে ধরে ঘুমানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। যা মুহুর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

এদিকে, পাকিস্তানের বিপক্ষে দু-যুগের অপেক্ষা অবসানে ক্রিকেটের কুলীন সংস্করণ টেস্টে প্রথমবার জয়, এবং তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করে সিরিজ শিরোপা উঁচিয়ে ধরেছে বাংলাদেশ। টাইগারদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার এমন সাফল্য, পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ, উচ্ছ্বাসে ভাসার মতোই। জয়ের পরেরদিন সকালে মেসির মতো করে শিরোপা আঁকেড়ে ছবি তুলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেই সেটি মনোযোগ কেড়েছে টিম টাইগার্স ভক্ত-সমর্থকদের।

টাইগার অধিনায়ক শান্ত ফেসবুকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শুভ সকাল।’ এরপর সূর্যোদয়, ব্যাট, বল এবং শিরোপার একটি করে ইমোজি ব্যবহার করেছেন।

পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয় বাংলাদেশের জন্য বড় ঘটনা। পথে প্রথম টেস্টে ১০ উইকেটের বড় জয় পেয়েছিলেন সাকিব-মুশফিকরা। দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের বড় জয়ে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

Tags: আর্জেন্টিনাপাকিস্তানবাংলাদেশমুশফিকমেসিলিড স্পোর্টসশান্তসাকিব
Previous Post

রাজধানীতে বিহারি ক্যাম্পে গুলিতে নিহত ১

Next Post

হাওরে নৌকায় বজ্রপাতে কিশোর নিহত

Next Post
আকাশে বজ্রপাতের সময় ঝড়ের দৃশ্য, গাছে আঘাত হানা বজ্রের আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

হাওরে নৌকায় বজ্রপাতে কিশোর নিহত

বাচ্চাদের হকি প্রশিক্ষণ, খেলাধুলার উৎসাহ প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন হকির ‘ওস্তাদ’ ফজলু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT