চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামসুজ্জামান খান: ইতিহাসের প্রস্থান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:00 অপরাহ্ন 29, ডিসেম্বর 2022
in শিল্প সাহিত্য
A A
শামসুজ্জামান খান এর ছবি, বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাক্ষণ তিনি কাজে ব্যস্ত থাকতেন। কিন্তু যখনই তাকে ডাকা হতো তিনি ‘না’ করতেন না। যত ব্যস্ততাই থাকুক তিনি চ্যানেল আইতে আসতেন। চ্যানেল আই পরিবারের তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ সম্মানিত সদস্য। এমনও দিন গেছে তিনি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে পরে যুক্ত হয়ে অংশ নিয়েছেন। অনুষ্ঠান শেষে হয়তো মধ্যাহ্নভোজ সেরে ছুটে গেছেন আরেকটি সভা- সেমিনারে।

যে কোনো কাজ তিনি করতেন গভীর নিষ্ঠা ও মননশীলতা দিয়ে। সমগ্র জীবন তিনি ব্যয় করেছেন বাংলা একাডেমিতে। আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিতে তার অবদান ইতিহাস হয়ে আছে। বাংলা সন ও পহেলা বৈশাখ নিয়ে তার রচিত গ্রন্থই সর্বাধিক গ্রহণযোগ্য। পহেলা বৈশাখ পালনের উৎসবে তার সক্রিয় ভূমিকা সবার জানা আছে। আমাদের গৌরবময় লোক সংস্কৃতিকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে তিনি তুলে ধরেছেন। আমাদের সাংস্কৃতিক উপাদান তিনি অতি যত্ন করে সংগ্রহ করেছেন।

আমাদের অমর একুশের বইমেলার সম্প্রসারণ, বাংলা একাডেমিতে বৈশাখি মেলা, শিশুকিশোর সংগঠন কচি কাঁচার মেলার কার্যক্রম সকলকিছু তিনি আন্তরিকভাবে করে গেছেন।

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের কাজে শামসুজ্জামান খানকে সম্পৃক্ত রাখতেন। মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ হওয়া সত্বেও শামসুজ্জামান খানের ভেতর কোনো অহংবোধ ছিল না। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকলেও তিনি কখনো কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করেননি। একেবারেই নিপাট ভালো মানুষ বলতে যা বোঝায় তিনি ছিলেন তাই। বঙ্গবন্ধুর লেখা বই তিনটি পাঠ-উদ্ধার, পা-ুলিপি প্রস্তুত, পরিমার্জনা করেছেন শামসুজ্জামান খান। গভীর প্রত্যয় ও নিষ্ঠার সঙ্গে তিনি বঙ্গবন্ধুর রচনা নিয়ে কাজ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বই তিনটির প্রকাশনা কাজেও তিনি যুক্ত ছিলেন। শেখ হাসিনা বইমেলার ভূমিকায় আন্তরিকভাবে গবেষক শামসুজ্জামান খানের কথা উল্লেখ করেছেন। বঙ্গবন্ধু রচিত বইগুলো এখন ইতিহাস। জাতীয় সেরা সম্পদ সেই বই তিনটি। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন। এই বই তিনটি আলোর মুখ দেখার ব্যাপারে শামসুজ্জামান খানের ভূমিকা আছে। সেই কারণেই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

শামসুজ্জামান খান ছিলেন অসম্ভব বই প্রেমিক ব্যক্তিত্ব। বই তিনি প্রচ- ভালোবাসতেন। দুষ্প্রাপ্য বই সংগ্রহ করতেন। নিজের রচিত গ্রন্থের সংখ্যাও বিপুল। মূলত মননশীল প্রাবন্ধিক। এর বাইরে ছোটদের জন্যও তিনি অনেক লিখেছেন। বিচিত্র সব বিষয়ে তার আগ্রহ ছিল। বাংলা একাডেমিতে তিনি প্রকাশনা শিল্পে অনেক ধরনের কাজ করেছেন। নানা বিষয়ের অভিধান, জেলাওয়ারি সাংস্কৃতিক ইতিহাসের উপাদান, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক বইয়ের জন্য তিনি প্রাতঃস্মরণীয় হয়ে থাকবেন।

বই নিয়ে তিনি চ্যানেল আইতে গত দশ বছর ধরে নানা ধরনের অনুষ্ঠান করেছেন। ‘পাঠক সমাবেশ’ শিরোনামে পাঁচ মিনিটের একটি অনুষ্ঠান তিনি নিয়মিত উপস্থাপনা করতেন। তিনি প্রায়ই একটি গল্প বলতেন। বাংলাদেশ স্বাধীন হবার পূর্বে, ঢাকা বা ঢাকার আশেপাশে কোথাও বইমেলা হচ্ছে। সেই মেলা প্রাঙ্গণে একটা গরু বাঁধা আছে। গরুর গায়ে লেখা আছে আমি বই পড়ি না।
এমন কৌতুকময় ঘটনা অনর্গল বলে যেতেন শামসুজ্জামান খান। গত অক্টোবরে চ্যানেল আই নিয়ে একটা বিশেষ স্মৃতিমূলক লেখা লিখেছিলেন। সেই লেখার শেষ পংক্তি ছিল ‘চ্যানেল আইতে যাব আর সাগরের রুমে কফি খাব না এমন হতে পারে না।’
জামান ভাই, আপনি আর কখনো আসবেন না। আপনাকে আর কালো কফি খাওয়ানো হবে না।

Tags: চ্যানেল আইপাঠক সমাবেশপ্রধানমন্ত্রীফরিদুর রেজা সাগরশামসুজ্জামান খানশেখ হাসিনা
Previous Post

চীনে করোনার প্রাদুর্ভাব বেড়েছে

Next Post

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা

Next Post
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলের দল ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা

চ্যানেল আই সেরাকণ্ঠের নিউইয়র্ক পর্বের অডিশন রাউন্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই সেরাকণ্ঠের নিউইয়র্ক পর্বের অডিশন রাউন্ড শেষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT