চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে মানুষ তাড়িয়েছে, আপনাকে ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চাই: দুদু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:08 অপরাহ্ন 18, এপ্রিল 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
Bangladeshi politician speaking passionately at a public event. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ তাড়িয়েছে। আবার যদি ফ্যাসিবাদের উদ্ভব হয় তাহলে সেই ফ্যাসিবাদকে তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান-টুর ব্যাপার। সেটি মাথায় নিয়ে কার্যক্রম পরিচালনা করবেন। আপনাকে (ইউনুস) ফুলের মালা দিয়ে বরণ করেছি ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চাই। এটাই বিএনপির ইচ্ছা এখন পর্যন্ত।’

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, এই সরকারের কাজকর্মে দেশবাসী উদ্বিগ্ন। তারা আসলে কী চায় তা বোঝা যাচ্ছে না। বিএনপি দেশের জনগণের সমর্থন আদায় করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে না পারে সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। গত ১৫ বছর যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে তাদেরকে কোনো না কোনোভাবে রক্ষা করা হচ্ছে, কোনো না কোনোভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে বলেও আমরা মনে করি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন: বাংলাদেশে কী করবেন, কী করবেন না, সেটা বড় কথা নয়। বাংলাদেশের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। ডিসেম্বর থেকে জুন এর মধ্যে নির্বাচন হবে এ ধরনের ফাইজলামি বাদ দিন। কোন দিন কোন মাসে কোন বছরে নির্বাচন হবে তার নির্দিষ্ট করে বলুন।

গুমের শিকার ইলিয়াস আলীর বাসায় কোনো উপদেষ্টা যায়নি কেন প্রশ্ন রেখে কৃষকদলের সাবেক এ আহ্বায়ক বলেন: বিচার করবেন কী করবেন না তা আমরা বুঝে গেছি। ৮ মাস হয়ে গেল এখনো বিচারের তেমন অগ্রগতি নাই। ইলিয়াস আলী শুধু বিএনপির নেতাই নয় তিনি একজন সংসদ সদস্য ছিলেন। প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছেন তারা কেউ তার বাসায় যাননি। অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হওয়ার ৫ মাস পরে আয়নাঘরে গিয়েছিলেন। কিন্তু যারা গুম হয়েছে তাদের বাসায় যাননি কেন? গুম-খুনের বিচারের উদ্যোগ নেন। যারা লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করেছে তাদেরকে আইনের আওতায় আনেন।

এ সময় শেখ হাসিনার ফাঁসি দাবি করেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।

Tags: অন্তর্বর্তী সরকারজাতীয় প্রেসক্লাববাংলাদেশ গণতান্ত্রিক পরিষদবিএনপির ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক
Previous Post

সাকিবের রাজনীতিতে আসা প্রসঙ্গে যা বললেন শফিকুল আলম

Next Post

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মুরাদ-আনিসুর রিমান্ডে

Next Post
আওয়ামী লীগ নেতা মুরাদ-আনিসুর রিমান্ডে, সন্ত্রাসবিরোধী আইনের মামলায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মুরাদ-আনিসুর রিমান্ডে

বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT