চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শমিত আসছেন’ খবরে নিউইয়র্ক কসমস ক্লাবের ফেসবুক পেজে ঝড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 13, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার শমিত আসছেনের ছবি, তিনি জার্সি পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল কিংবদন্তি পেলে একটা সময় খেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ফুটবল ক্লাব নিউইয়র্ক কসমসে। ক্লাবটিতে যোগ দিলেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার কানাডা প্রবাসী শমিত সোম। লিগের তৃতীয় বিভাগের কসমস যখন জানাল শমিত আসছেন, এরপর থেকেই ক্লাবটির সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক, কমেন্ট, লাভ, কেয়ার আর শেয়ারের বন্যা বয়ে যাচ্ছে। শমিতকে দলে নেয়ায় বাংলাদেশি ফুটবল ভক্তদের ভালোবাসায় ভরে উঠছে দলটি, ফেসবুক পেজ যার জানান দিচ্ছে।

নিউইয়র্ক কসমস ক্লাবের ফেসবুক পেজে গত ২৪ ঘণ্টায় রিচ, লাইক, কমেন্ট, লাভ ও শেয়ারের বিষয়টি পর্যালোচনা করে দেখা যাচ্ছে, সেখানে শুরুতে সংখ্যা খুবই কম ছিল। শমিতের যোগ দেয়ার পোস্ট করার আগে ক্লাবটির ফেসবুক পেজের সবশেষ দশটি পোস্টের লাইক ছিল সবমিলিয়ে ১৪০৭টি, কমেন্ট ছিল মোটে ১০৫টি এবং শেয়ার ছিল মাত্র ৫১ বার। সেই সংখ্যা এখন অগণিত হওয়া শুরু হয়েছে, শুধু এটিই নয়, মিনিটে মিনিটে তা হাজার ছাড়িয়ে যাচ্ছে।

কসমস ক্লাবে শমিত যোগ দেয়ার পর ২৫ বর্ষী বাংলাদেশি মিডফিল্ডারকে নিয়ে ক্লাবটি এপর্যন্ত মোট তিনটি পোস্ট করেছে। পোস্টগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ারের চিত্র বেশ সুখকর কসমসের জন্য। শমিতকে স্বাগতম জানিয়ে করা প্রথম পোস্টের লাইক এসেছে প্রায় ৩৯ হাজার, কমেন্ট পড়েছে ২,১০০টির বেশি এবং শেয়ার হয়েছে ৩৭১ বার।

শমিতকে নিয়ে করা দ্বিতীয় পোস্টে ছিল একটি ভিডিও, যেখানে বাংলাদেশের হয়ে তার করা প্রথম গোল ও উদযাপন এবং কসমসে যোগ দেয়া নিয়ে ভিডিওবার্তায় লাইক পড়েছে ৮০ হাজারের বেশি, কমেন্ট পড়েছে ৩,৩০০ এর বেশি। প্রথম পোস্টের চেয়ে এই পোস্টের শেয়ারের সংখ্যা আরও বেশি। দ্বিগুণ হওয়া শেয়ার ৬৮৪ বারে পৌঁছেছে।

নিউইয়র্কের নিউ জার্সিতে শমিতের কসমসে এসে হাজির হওয়া এবং চুক্তিতে স্বাক্ষর করা সংক্রান্ত তৃতীয় ছবি পোস্ট করেছে ক্লাবটি। এই পোস্টে লাইক পড়েছে ৩৯ হাজারের বেশি, কমেন্ট পড়েছে ১,৩০০ টির বেশি এবং লাইক পড়েছে ১২০টির বেশি। সবশেষ দশ পোস্টের ১৪’শ লাইকের বিপরীতে শমিতের ইফেক্টে তিন পোস্টে লাইক বেড়েছে ১ লাখ ৫৮ হাজারের বেশি। কমেন্ট বেড়েছে ৬৬ শ’য়ের বেশি এবং শেয়ারের সংখ্যা বেড়েছে হাজারের বেশি।

শুধু লাইক, কমেন্ট, শেয়ারই নয়, বাংলাদেশি ফুটবল ভক্তদের নিউইয়র্ক কসমস ক্লাবের ফেসবুক পেজ অনুসরণ করার সংখ্যাও বিদ্যুৎ গতিতে বেড়ে চলেছে। শমিত যোগ দেয়ার আগে ক্লাবটিকে অনুসরণ কারীর সংখ্যা ছিল দেড় লাখের মতো। সেই সংখ্যা একদিন না পেরোতেই এখন দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজারে। শমিতের যোগ দেয়ার খরব যত ছড়াচ্ছে ক্লাবটির অনুসরণকারীর সংখ্যাও তত বেড়ে যাচ্ছে। নতুন করে ক্লাবটির ফেসবুক পেজ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে অধিকতর দ্রুত গতিতে।

বাংলাদেশি ফুটবল ভক্তদের এমন পাগলাটে অনুসরণ করার ব্যাপারটি নতুন নয়। বাংলাদেশ ফুটবলের অন্যতম বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী লাল-সবুজের দলে যোগ দেয়ার পর এমন হয়েছিল। শমিত সোম কাভালরি ক্লাবে খেলার সময় কাভালরির ফেসবুক পেজেও এমন সংখ্যা বেড়েছিল এবং ফাহমিদুল ইসলামের ইতালিয়ান ক্লাব ওলবিয়া ক্যালসিও ক্লাবের ক্ষেত্রেও এমন ঝড় দেখা গিয়েছিল।

Tags: ওলবিয়াকসমসকাভালরিপেলেফাহমিদুলবাংলাদেশলিড স্পোর্টসশমিত
Previous Post

৭ লাখ ৫৬ হাজার কিশোরের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ!

Next Post

মির্জা ফখরুলের মনোনয়নপত্র ইসিতে জমা দিয়েছে বিএনপি

Next Post
মির্জা ফখরুল মনোনয়নপত্র জমা দিচ্ছেন ইসিতে, বিএনপি নেতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলের মনোনয়নপত্র ইসিতে জমা দিয়েছে বিএনপি

নামাজের জন্য হাত খোলা অবস্থায় প্রার্থনা করছেন মুসল্লি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুঃসময় ও দুশ্চিন্তায় কোরআনের যে ৬ আয়াত পড়বেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT