চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পাননি সেই শামীমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:02 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক
A A
শামীমা, ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদনকারীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিতে ও আইএসের সদস্যকে বিয়ে করতে ১৫ বছর বয়সে সিরিয়া গিয়ে যুক্তরাজ্যের নাগরিকত্ব হারানো শামীমা বেগমের আপিল খারিজ করেছেন আদালত।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) আবেদন নাকচ করে দেন লন্ডনের আপিল আদালত। শামীমার আইনজীবীরা পাঁচটি যুক্তি তুলে ধরেছিলেন৷ সবগুলোই খারিজ করে দেওয়া হয়েছে৷

রায় দেওয়ার সময় বিচারক বলেন, ‘এই যুক্তি দেওয়া যেতে পারে যে, শামীমা বেগমের মামলায় দেওয়া সিদ্ধান্তটি কঠোর ছিল, এটিও যুক্তি দেওয়া যেতে পারে যে, তিনি নিজেই নিজের দুর্ভাগ্যের জন্য দায়ী৷’

বিচারক আরও বলেন, ‘এই আদালতের কাজ উভয় দৃষ্টিভঙ্গির সাথে একমত হওয়া বা না হওয়া নয়। আমাদের একমাত্র কাজ হলো সিদ্ধান্তটি বেআইনি ছিল কিনা, তা মূল্যায়ন করা৷ আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে, নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত বেআইনি ছিল না এবং সেজন্য আপিল খারিজ করা হয়েছে।’

শামীমা চাইলে এখন সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন৷

২০১৯ সালে সিরিয়ার এক শরণার্থী শিবিরে শামীমা বেগমের ছবি প্রকাশ হওয়ার পর তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করেছিল কর্তৃপক্ষ৷ এর বিরুদ্ধে গত অক্টোবরে আপিল করেছিলেন শামীমা৷ সিরিয়া গিয়ে শামীমা এক আইএস সদস্যকে বিয়ে করেছিলেন৷ তাদের তিন সন্তান হয়েছিল, কেউই বাঁচেনি৷

২০১৯ সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হওয়ার পর শামীমা বলেছিলেন, ‘‘তিনি রাষ্ট্রহীন হয়ে পড়েছেন৷ কিন্তু ২০২০ সালে যুক্তরাজ্যের একটি ট্রাইব্যুনাল রায় দেয় যে, তিনি রাষ্ট্রহীন নন। কারণ, যখন তার নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্ত হয় তখন বাংলাদেশি মায়ের কারণে তিনি ‘বংশসূত্রে বাংলাদেশের একজন নাগরিক’ ছিলেন৷’’ অবশ্য শামীমা ব্রিটিশ নাগরিক হওয়ায় স্বাভাবিকভাবেই বাংলাদেশের নাগরিকত্ব পাননি।

এরপর ‘স্পেশাল ইমিগ্রেশন আপিলস কমিশনে’ করা চ্যালেঞ্জ গতবছর হেরে যান শামীমা৷ তিনি বর্তমানে সিরিয়ার এক শরণার্থী শিবিরে রয়েছেন৷

আইএস-এ যোগ দিতে প্রায় ৯০০ মানুষ ব্রিটেন থেকে সিরিয়া ও ইরাক গিয়েছিলেন৷ তাদের মধ্যে প্রায় দেড়শ জনের ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে সরকারি হিসেবে জানা গেছে৷

Tags: আইএস বধূ শামীমাশামীমা বেগম
Previous Post

নিজের সিনেমায় অভিনয়ের চরিত্র খুঁজে পাননি জীবন!

Next Post

লোকসভা নির্বাচন ২০২৪: ব্র্যান্ড মোদী বনাম ইন্ডিয়া

Next Post
ভারতীয় নির্বাচন প্রতীক, ভোটের জন্য প্রস্তুত একটি হাতের আঙুল. Channel i News - চ্যানেল আই নিউজ

লোকসভা নির্বাচন ২০২৪: ব্র্যান্ড মোদী বনাম ইন্ডিয়া

বইমেলা উপলক্ষে শিশুদের জন্য ট্রাফিক সচেতনতা কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের ডিভাইস নির্ভরতা কমাতে পারে বইমেলা 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT