চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিলেশনশিপ নয়, ‘সিচুয়েশনশিপ’-এ আছেন শামীম-সামান্তা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 13, জুলাই 2025
in বিনোদন
A A
শামীম ও সামান্তা একে অপরের সাথে কথা বলছেন, প্রকৃতির মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিলেশনশিপ মানে সম্পর্ক ও পরস্পরের প্রতি দায়বদ্ধ থাকা। কিন্তু সিচুয়েশনশিপ? এর অর্থ এমন যে, বন্ধুত্বের চেয়ে বেশি, সম্পর্কের চেয়ে কম! এমন গোলক ধাঁদার এক সম্পর্কের বেড়াজলে নির্মিত হয়েছে নাটক ‘ইন অ্যা সিচুয়েশনশিপ’। যেখানে অভিনয় করেছেন শামীম-সামান্তা।

একাধিক নাটকে জুটি বেঁধে অভিনয় করে পরিচিতি পেয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী সামান্তা পারভেজ। এবার এই জুটির নতুন নাটক ‘ইন অ্যা সিচুয়েশনশিপ’ আসছে। মূলত স্যাড ও রোম্যান্টিক গল্পে নির্মিত হয়েছে নাটকটি।

এই নাটকের মাধ্যমে প্রথমবার পরিচালনায় নাম লেখালেন প্রযোজক রাকিবুল হাসান তানভীর। লুমিনো পিকচার্স-এর ব্যানারে তিনি সম্প্রতি নাটকটির শুটিং শেষ করেছেন। রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্য ধারণ হয়েছে। নাটকটির চিত্রনাট্য লিখেছেন সুস্ময় সুমন।

নির্মাতা জানান, নাটকটিতে সমসাময়িক ভালোবাসা, সম্পর্কের জটিলতা এবং মানসিক দ্বন্দ্ব খুব সংবেদনশীলভাবে তুলে ধরা হয়েছে।

শামীম, সামান্তা ও একজন বন্ধু রাস্তার পাশে দাঁড়িয়ে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাকিবুল হাসান তানভীরের ভাষ্য, এটা আমার পরিচালনায় প্রথম কাজ। আমি সবসময় প্রযোজনা করলেও এবার ভিন্নভাবে নিজেই ক্যামেরার পেছনে দাঁড়িয়েছি। দর্শকদের জন্য হৃদয় ছোঁয়া একটি গল্প তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, নাটকটি প্রচারে এলে সবার ভালো লাগবে।

এ প্রসঙ্গে অভিনেত্রী সামান্তা পারভেজ বলেন, শামীম ভাইয়ের সঙ্গে আমার বোঝাপড়া দারুণ। এর আগে আমাদের একাধিক কাজ দর্শক গ্রহণ করেছেন। ‘ইন অ্যা সিচুয়েশনশিপ’ দারুণ একটি গল্পে নির্মিত হয়েছে এটি। আশা করছি, এই নাটকটিও সবার ভালো লাগবে।

নির্মাতা সূত্রে জানা যায়, শিগগিরই ‘ইন আ রিলেশনশিপ’ নাটকটি ফেসবুক ও ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

Tags: শামীম হাসান সরকার
Previous Post

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

Next Post

‘আগে বুঝিনি রাজনীতিতে এত পরিশ্রম করতে হবে’: কঙ্গনা

Next Post
কঙ্গনা বক্তৃতা দিচ্ছেন, পেছনে অন্য ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আগে বুঝিনি রাজনীতিতে এত পরিশ্রম করতে হবে’: কঙ্গনা

মিটফোর্ডে সোহাগ হত্যার প্রতিবাদে জনতার বিক্ষোভ ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

মিটফোর্ডে সোহাগ হত্যা: দোষীদের দ্রুত বিচার চায় পরিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT