চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার ভালো পাকিস্তানিদের সহ্য হচ্ছে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 অপরাহ্ন 22, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
Indian cricket player celebrating passionately on the field. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের প্রথম চার ম্যাচে না খেলেও পরের সাত ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। প্রতিপক্ষকে প্রায় প্রতি ম্যাচে দুমড়ে-মুচড়ে দিয়েছেন এই পেসার। দুর্দান্ত খেলার পর পাকিস্তানি খেলোয়াড় হাসান রাজা ডিআরএস নিয়ে ভারতের বিপক্ষে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন। অজিদের কাছে হেরে শিরোপা হারানোর পর তার জবাব দিয়েছেন শামি। বলেছেন, ‘আমাদের ভালো কিছু পাকিস্তানিদের সহ্য হয় না।’

এক সাক্ষাতকারে শামি হতাশা প্রকাশ করে বলেছেন, ‘প্রথমদিকে আমি খেলছিলাম না। যখন আমি খেললাম, পাঁচ উইকেট নিলাম, তারপর চার এবং আবার পাঁচটি নিলাম। এখন এ বিষয়টি কিছু পাকিস্তানি খেলোয়াড় সহ্য করতে না পারলে আমাদের কি করার আছে?’

‘তারা মনে করে তারাই সেরা। তারাই সেরা খেলোয়াড় যারা সঠিক সময়ে পারফর্ম করে। আমার মতে যারা কঠোর পরিশ্রম করে, পারফর্ম করে এবং দলের প্রয়োজনে দাড়ায় তারাই সেরা। এখন আপনি বিতর্ক সৃষ্টি করছেন এভাবে যে ভিন্ন রংয়ের বল ছিল। আইসিসি আলাদা বল দিয়েছে, ভিন্ন কোম্পানির বল দিয়েছে ইত্যাদি, ইত্যাদি। বন্ধু, দয়া করে নিজেরা ভালো করার চেষ্টা করুন।’

ভারতের দুর্দান্ত পারফরম্যান্স দেখে হাসান রাজা অভিযোগ করেছিলেন, ‘যেভাবে বলের আচরণ পরিবর্তন হচ্ছে আমার মনে হচ্ছে ইনিংসের মাঝপথে বল পরিবর্তন হচ্ছে। আইসিসি, আম্পায়ার প্যানেল বা বিসিসিআই যেই হোক এটার অনুসন্ধান করা উচিত। আমার মনে হয় বল পরীক্ষা-নিরীক্ষাও প্রয়োজন।’

ডিআরএসে ভারতকে সুবিধা দেয়া হচ্ছে এমন অভিযোগও করেছিলেন এ পাকিস্তানি।

Tags: আইসিসিডিআরএসপাকিস্তানবিসিসিআইভারতলিড স্পোর্টসশামিহাসান
Previous Post

বাংলালিংকের আয় বেড়েছে ১৫.১ শতাংশ

Next Post

দীর্ঘ হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কারাবাস

Next Post
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কারাবাসের প্রসঙ্গে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কারাবাস

Bangladesh road scene at night with vehicles and pedestrians. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৮ ঘণ্টার ষষ্ঠ দফার প্রথম দিনের অবরোধ কর্মসূচি চলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT