চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে ভর্তি শাকিরা, পেরুর কনসার্ট বাতিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
শাকিরা হাসপাতালে ভর্তি, পেরুর কনসার্ট বাতিলের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিশ্বখ্যাত পপ তারকাশিল্পী শাকিরা। যার জেরে বাতিল করা হয়েছে তার পেরুর কনসার্ট। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির খবর অবশ্য নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন কলম্বিয়ান এই শিল্পী।

শাকিরা জানান, আকস্মিক গ্যাস্ট্রিক সমস্যার কারণে পেটে ব্যথা উঠে তার। ধীরে ধীরে সেই ব্যথা তীব্র আকার ধারণ করে। পরে বাধ্য হয়ে হাসপাতালের ইমার্জেন্সিতে যেতে হয়। এমনকি হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।

আকস্মিক এই অসুস্থতার কারণে তাকে পেরুর বহু প্রতীক্ষিত কনসার্ট বাতিল করতে হয়েছে। ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশ্যে তিনি এ খবর জানান এবং দুঃখ প্রকাশ করেন।

বর্তমানে ওয়ার্ল্ড ট্যুরে থাকা শাকিরা ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন,“আমি দুঃখিত যে আপনাদের জানাতে হচ্ছে, গত রাতে আমি তীব্র পেট ব্যথার কারণে জরুরি বিভাগে যেতে বাধ্য হয়েছিলাম এবং এখন হাসপাতালে আছি।”

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পেরুর ন্যাশনাল স্টেডিয়ামে তার পারফরম্যান্স সম্ভব ছিল না। শাকিরা বলেন, “আজ মঞ্চে উঠতে না পারায় আমি খুবই দুঃখিত। আমি পেরুর ভক্তদের জন্য পারফর্ম করার অপেক্ষায় ছিলাম।”

যদিও কনসার্ট বাতিল হওয়ায় তিনি হতাশ, তবে দ্রুত সুস্থ হয়ে দ্বিতীয় লিমা শোতে ফিরতে আশাবাদী। তিনি ভক্তদের আশ্বস্ত করে বলেন,“আমার দল এবং কনসার্ট আয়োজকরা ইতোমধ্যে একটি নতুন তারিখ নির্ধারণের কাজ করছে, যা শিগগিরই আপনাদের জানানো হবে।” –দ্য স্টেটসম্যান

Tags: কনসার্টপপ তারকাপেরুলিড বিনোদনশাকিরাসিনেমাহাসপাতাল
Previous Post

আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী রাজস্ব বোর্ড

Next Post

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির কর্মসূচি শুরু

Next Post
বিএনপির কর্মসূচি শুরু, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির কর্মসূচি শুরু

শাহবাগে অভ্যুত্থানে আহতদের পরিবারের সদস্যদের অবরোধ।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই অভ্যুত্থানে আহতদের পরিবারের সদস্যদের শাহবাগ অবরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT