চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোংলা-রামপালের এমপি হতে চান শাকিল খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:44 পূর্বাহ্ন 29, আগস্ট 2023
in বিনোদন
A A
শাকিল খান মোংলা-রামপালের এমপি হতে চান, জনসভায় উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। একাদশ জাতীয় নির্বাচনে তিনি নৌকা প্রতীকে মনোনয়ন চেয়েও পাননি। দ্বাদশ জাতীয় নির্বাচনেও বাগেরহাট-৩ আসন (মোংলা-রামপাল) থেকে নির্বাচন করতে এরই মধ্যে প্রচারণাও শুরু করেছেন ‘এই মন তোমাকে দিলাম’ খ্যাত নায়ক।

সোমবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে কৃষকলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোকসভায় উপস্থিত ছিলেন শাকিল খান। তার সঙ্গে আরও ছিলেন রামপাল, মোংলা এবং বাগেরহাটের স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা।

গেল জাতীয় নির্বাচনে মনোনয়ন চেয়েও পাননি শাকিল খান। তখন তিনি চ্যানেল আই অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি মনোনয়ন না পাওয়ায় তার চেয়ে তার চেয়ে আমার এলাকার মানুষ বেশি কষ্ট পেয়েছেন। বলেন, আসলে তারা আমাকে বেশ ভালোবাসতো। আমার হয়ে তারাই আফসোস করছে। উল্টো আমাকেই ফোন করে এলাকার মানুষকে সান্ত্বনা দিতে হচ্ছে।

ওই সাক্ষাৎকারে শাকিল খান জানান, অনেকেই মনে করেন তার জন্ম চট্টগ্রামে। এটি পুরোপুরি ভুল বলে জানিয়েছিলেন শাকিল খান। বলেছিলেন, আমার জন্ম বাগেরহাটে। কিন্তু চট্টগ্রামে বড় হয়েছি, লেখাপড়া করেছি। কারণ বাবা সেখানে ব্যবসা করতেন। আর জন্মস্থান বলেই বাগেরহাটের এই আসন থেকে থেকেই নির্বাচনে অংশ নিতে চেয়েছি। আগেই বলেছি, এলাকার মানুষ আমাকে ওই আসন থেকে এমপি হিসেবে দেখতে চায়।

শাকিল খান বলেন, আওয়ামী লীগ যদি দেশকে ধ্বংস করে দিচ্ছে মনে করতাম, একজন দেশের নাগরিক হিসেবে আমি সরে আসতাম। কিন্তু আওয়ামী লীগ দেশের উন্নয়ন করেছে। গত ১০ বছরের দেশে যে পরিমাণে কাজ হয়েছে এটা তো বিশ্বের কাছে বিস্ময়! সারাবিশ্বের মানুষ এখন বাংলাদেশকে চেনে। এসব কিছু সম্ভব হয়েছে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে।

নতুন যারা ভোটার, তারা কেন নৌকায় ভোট দেবে জানতে চাইলে শত শত কারণ ব্যাখ্যা করা যায়। কিন্তু কেন দেবে না এর কোনো উত্তর নেই। তাই আমি নৌকার সঙ্গে আছি। নতুন প্রজন্মের কাছে আমার আশা, তারাও থাকবে। সরকার ক্ষমতায় এলে আবার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আমি মনে করি।

Tags: আওয়ামীলীগদ্বাদশ জাতীয় নির্বাচনবাগেরহাট-৩লিড বিনোদনশাকিল খান
Previous Post

আসরের সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের অর্পিতা

Next Post

কবরস্থান হতে কঙ্কাল চুরির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার

Next Post
কবরস্থানের মাটির নিচে কঙ্কাল চুরির জন্য গর্ত খোঁড়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কবরস্থান হতে কঙ্কাল চুরির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে পুলিশি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গুলি করে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT