চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্য রেকর্ড গড়ে এভারেস্ট জয় করলেন একরামুল হাসান শাকিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 অপরাহ্ন 19, মে 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
এভারেস্ট শৃঙ্গের পাদদেশে বিজয় পতাকা হাতে তুলে নিচ্ছেন একরামুল হাসান শাকিল. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের সমুদ্রসৈকত থেকে হাঁটা শুরু করে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে অনন্য এক রেকর্ড গড়েছেন বাংলাদেশের একরামুল হাসান শাকিল।

আজ (১৯ মে) সোমবার দুপুরে দীর্ঘ ৮৪ দিনের পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছান এভারেস্টের চূড়ায়। সেখানেই বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ান শাকিল। ‘সি টু সামিট’ নামে নিজের এই অভিযান শুরু করেছিলেন তিনি গত ২৫ ফেব্রুয়ারি, কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে।

তার অভিযানের সমন্বয়কারীরা দুপুরে ফেসবুকে এক স্ট্যাটাসে জানান, এইমাত্র খবর পেলাম, শাকিল সামিট করেছে এবং সুস্থ আছে। সে ক্যাম্প ৪-এ নেমে এসেছে। নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।

একরামুল হাসান শাকিল এর আগে ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে পর্বতারোহণের প্রাথমিক ও উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। তিনি সফলভাবে আরোহণ করেছেন হিমালয়ের কেয়াজো-রি, দ্রৌপদী কা ডান্ডা-২, হিমলুং এবং ডোলমা খাং শৃঙ্গ।

২০২৩ সালে তিনি নেপালের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ‘গ্রেট হিমালয়া ট্রেইল’-এর ১,৭০০ কিলোমিটার দীর্ঘ দুর্গম পথ হেঁটে পার হয়ে আলোচনায় আসেন।

এভারেস্ট জয়ের মধ্য দিয়ে শাকিল শুধু একটি অভিযানের সমাপ্তি ঘটাননি, বরং সাহস, দৃঢ়তা ও দেশের জন্য গৌরব এনে দিয়েছেন—এমনটাই বলছেন পর্বতারোহণ সংশ্লিষ্টরা।

Tags: মাউন্ট এভারেস্ট
Previous Post

জবিতে প্রথমবার চলচ্চিত্র উৎসবের ঘোষণা

Next Post

উড়োজাহাজের চাকা খুলে পড়ার ঘটনা নিয়ে যা বলছে বিমান কর্তৃপক্ষ

Next Post
বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের উড়োজাহাজ উড্ডয়নের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়োজাহাজের চাকা খুলে পড়ার ঘটনা নিয়ে যা বলছে বিমান কর্তৃপক্ষ

বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটিং করছে, উইকেটের পাশে ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিরাত সফরে একটি টি-টুয়েন্টি বাড়ল বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT