চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার থেকে জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ‘গলুই’, দিনে ৪ শো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 14, জুলাই 2022
in বিনোদন
A A
শাকিব খান গলুই সিনেমার চরিত্রে, বাংলার জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত ‘গলুই’। ১৫ জুলাই মহাসমারোহে বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত প্রতিদিন চারটি করে মোট ২৮টি শো চলবে ‘গলুই’ সিনেমার। এই সিনেমায় শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন পূজা চেরী।

এরই মধ্যে সিনেমাটির মুক্তি উপলক্ষে নিউ ইয়র্কে অবস্থান করছেন সিনেমাটির পরিচালক এস এ হক অলিক। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো তার পরিচালিত‘গলুই’ মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। নির্মাতা বলেন,‘আমরা একটি পরিপূর্ণ বাংলা সিনেমা আমেরিকা প্রবাসীদের উপহার দিতে যাচ্ছি। প্রস্তুতিও নিয়েছি। আশা করছি, সবাই সিনেমাটি উপভোগ করবেন।’

যুক্তরাষ্ট্রে প্রথমবার সিনেমা রিলিজ নিয়ে বেশ উচ্ছ্বসিত শাকিব খান নিজেও। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ‘গলুই’ সিনেমার প্রিমিয়ারে থাকবেন শাকিব খান। সিনেমার প্রমোশনের বিষয়ে সিনেমার পরিচালকের সাথে নিয়মিত খোঁজ খবর রাখছেন এই অভিনেতা ।

যুক্তরাষ্ট্রে প্রথমবার শাকিব খানের সিনেমা মুক্তি দেয়া প্রসঙ্গে বায়োস্কোপ ফিল্মসের সিইও ড. রাজ হামিদ বলেন, দীর্ঘদিন ধরেই আমরা চেষ্টা করছি বাংলা সিনেমাকে বিশ্বব্যাপী পৌঁছে দিতে। আমরা চাই সুস্থ চলচ্চিত্র, সুস্থ বিনোদনে জয় হোক সর্বত্র। তারই ধারাবাহিকতায় সরকারি অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রে রিলিজ দিতে যাচ্ছে বায়োস্কোপ ফিল্মস।’

দর্শকরা থিয়েটারে এসে ‘গলুই’ দেখবেন এমন প্রত্যাশা জানিয়ে বায়োস্কোপ ফিল্মসের ব্যাবস্থাপনা পরিচালক নওশাবা রুবনা রশিদ বলেন,“যুক্তরাষ্ট্রে শাকিব খানের অনেক ভক্ত অনুরাগী রয়েছেন, কিন্তু এর আগে যুক্তরাষ্ট্রে শাকিব খানের কোনো সিনেমা মুক্তি পায়নি। এই প্রথম যুক্তরাষ্ট্রের থিয়েটারে চলবে ‘গলুই’। আমাদের প্রত্যাশা বাংলা সিনেমাপ্রেমীরা থিয়েটারে এসে ‘গলুই’ দেখবেন।”

গত ঈদুল ফিতরে বাংলাদেশে ‘গলুই’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। যুক্তরাষ্ট্রের দর্শক সিনেমার টিকিট পাবেন শো’কেস সিনেমা ডটকম এ।

বায়োস্কোপ ফিল্মস জানিয়েছে, মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে।

Tags: অভিনয়এস এ হক অলিকগলুইনিউ ইয়র্কপূজা চেরীবায়স্কোপ ফিল্মসযুক্তরাষ্ট্রলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

নেই কোহলি, ফিরলেন অশ্বিন

Next Post

লিজেন্ডস ক্রিকেট লিগে খেলবেন মাশরাফী

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মাশরাফী লিজেন্ডস ক্রিকেট লিগে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিজেন্ডস ক্রিকেট লিগে খেলবেন মাশরাফী

নিউ ইয়র্কের এগোরা গ্যালারিতে রেজাউল হকের শিল্পকর্মের প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্কের এগোরা গ্যালারিতে রেজাউল হকের শিল্পকর্ম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT