চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বরবাদ’ নিয়ে শাকিব ভক্তদের ‘এক দফা এক দাবি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:58 অপরাহ্ন 25, মার্চ 2025
in বিনোদন
A A
মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি হাতে পোস্টার ধরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদের আনকাট সেন্সরের দাবি-তে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধন করছে শাকিব খানের ভক্তরা।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বেশকিছু শাকিব ভক্ত যারা শাকিবিয়ান নামে পরিচিত তারা জড়ো হন। ব্যানার প্ল্যাকার্ড হাতে তারা দাবি তোলেন, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আটকে থাকা বরবাদ অনতিবিলম্বে কোনো শর্ত ছাড়াই মুক্তি দিতে হবে!

সোমবার জানা যায়, অতিরিক্ত ভায়োলেন্স দৃশ্য থাকায় সার্টিফিকেশন বোর্ডের আপত্তির মুখে পড়ে বরবাদ। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। রাতেই মানববন্ধনের ডাক তোলে ভক্তরা।

দুপুরে মানববন্ধনে জড়ো হওয়া শাকিবের ভক্তরা জানান, সেন্সর বোর্ড পরিবর্তন করে সার্টিফিকেশন বোর্ড হওয়ার পরেও কেন দৃশ্য কর্তন করতে হবে? গ্রেডিং সিস্টেমের আওতায় বরবাদকে মুক্তির অনুমতির দাবি তোলেন তারা।

সেই সঙ্গে কয়েকমাস আগে ‘ভয়াল’ নামে একটি এডাল্ট ছবি সনদ পেলেও বরবাদে এমন কোন দৃশ্য না থাকার পরও সার্টিফিকেশন বোর্ড থেকে কেন কর্তন করতে বলছে, এমন প্রশ্ন রেখে শাকিবের বরবাদ সিনেমা গ্রেডিং করেই সনদ দেয়া হোক বলে দাবি তোলেন শাকিবিয়ানরা।

মানববন্ধনে আগতদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা দেখা যায়, এক দফা এক দাবি, বরবাদের মুক্তি চাই। এছাড়া তারা স্লোগান তোলেন, জনে জনে খবর দে, সেন্সর প্রথার কবর দে!

উত্তরা থেকে আসা তামিম নামে শাকিবের এক ভক্ত বলেন, বিশ্বের সিনেমা কতদূর পৌঁছে গেছে সেখানে সার্টিফিকেশন বোর্ডের এমন আচরণের কারণে বাংলাদেশের সিনেমা পিছিয়ে আছে। তিনি বলেন, গত জুলাই আন্দোলন হলো বৈষম্যের বিরুদ্ধে অথচ সেন্সরে বরবাদ সিনেমার বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করছে।

আরেক শাকিবিয়ান জানান, দেশের সরকার বিদেশিদের বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানালে অনেকে আসার চেষ্টা করছেন এই দেশে। সেই সঙ্গে বরবাদের প্রযোজকও বাংলাদেশে লগ্নি করেছেন। নির্মাণ করেছেন জীবনের প্রথম সিনেমা বরবাদ। কিন্তু ছবিটি মুক্তির আগেই নানা ধরনের অসহযোগিতা করা হচ্ছে তাকে। তিনি কি আর এই দেশে সিনেমা বানাবেন? তাই আমরা বরবাদের আনকাট সেন্সর ও এমন ঘটনা যেন আর না ঘটে সেটিই জানান দিতে আমরা এক হয়েছি।

শাকিব ভক্তরা দাবি করছেন, যে বাংলাদেশে শাকিব খানের সিনেমার মুক্তির সময় এ ধরনের ঘটনা ঘটানো হয়। আমাদের মেগাস্টারকে চক্রান্ত করে দমিয়ে রাখার চেষ্টাতে এই কাজগুলো করা হয়। তবে আমরা শাকিবিয়ান যারা আছি তারা কখনোই এই পরিকল্পনা সফল হতে দেব না। আজ সেন্সর বোর্ডের সামনে আছি, দাবি পুরণ না হলে আমরা শাকিবিয়ানরা অনশনে যাব।

মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিটি প্রযোজনা করেছে শাহরিন আক্তার সুমি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, যীশু, ইধিকা, শহিদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ প্রমুখ।

Tags: ইধিকাঈদের সিনেমাবরবাদলিড বিনোদনশাকিবশাকিবিয়ানসিনেমা
Previous Post

হামজা-সুনীলদের মহারণের পেছনে দুই স্পেনিয়ার্ডেরও লড়াই

Next Post

স্কুল ফিডিংয়ের আওতায় প্রাথমিকের ৩১ লাখ শিক্ষার্থী

Next Post
প্রাথমিক শিক্ষার্থীরা স্কুলে খাবার খাচ্ছে, স্কুল ফিডিং প্রোগ্রামের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুল ফিডিংয়ের আওতায় প্রাথমিকের ৩১ লাখ শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রেস ব্রিফিং করছেন একজন নারী কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বাংলাদেশ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিক্রিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT