চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেট্টরিকে টপকে বাঁ-হাতের খেল-রেকর্ড এখন সাকিবের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 অপরাহ্ন 25, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের শেষদিনে দারুণ এক কীর্তি সঙ্গী করেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগার তারকা আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। আবদুল্লাহ শফিককে ফিরিয়ে আগের রেকর্ডধারী ড্যানিয়েল ভেট্টরিকে টপকে গেছেন সাকিব।

আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি অর্থডক্স স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ভেট্টরি। টেস্ট, ওয়ানডে এবং আন্তর্জাতিক টি-টুয়েন্টি মিলিয়ে তার ৪৪২ ম্যাচে সর্বোচ্চ ৭০৫ উইকেট শিকারের রেকর্ড ছিল।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে নামার আগে সাকিবের আন্তর্জাতিক উইকেট সংখ্যা ছিল ৭০৩। পাকিস্তানের প্রথম ইনিংসে নিয়েছেন ১ উইকেট, চলতি ইনিংসে এখন পর্যন্ত নিয়েছেন ৩ উইকেট। ওপেনার আবদুল্লাহ শফিককে আউট করে ভেট্টরির ৭০৫ উইকেট ছাড়িয়ে যান। পরে নাসিম শাহকে আউট করে সংখ্যা বাড়িয়ে নেন। এখন মোট আন্তর্জাতিক উইকেট ৭০৭টি সাকিবের।

সিরিজের প্রথম ম্যাচে নামার আগে সাকিবের টেস্টে উইকেট ছিল ২৩৭টি এবং এপর্যন্ত দুই ইনিংসের ৪ উইকেট যোগ করে হয়েছে ২৪১টি। ২৪৭ ওয়ানডেতে সাকিবের উইকেট ৩১৭ এবং ১২৯ টি-টুয়েন্টিতে তার উইকেট ১৪৯টি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পঞ্চম দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ ১৩৯ রান। ৬২ বলে ৪৮ রানে মোহাম্মদ রিজওয়ান এবং ১৯ বলে ১ রানে খুররাম শাহজাদ অপরাজিত আছেন। ২২ রানের লিড দিয়েছে পাকিস্তান।

Tags: নিউজিল্যান্ডপাকিস্তানবাংলাদেশভেট্টরিরিজওয়ানলিড স্পোর্টসসাকিব
Previous Post

দক্ষিণী পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ শ্রীলেখার

Next Post

অস্ত্রোপচারের পরে হাসপাতালে কেমন আছেন সাবেক বিচারপতি মানিক?

Next Post
অস্ত্রোপচারের পর হাসপাতালে সাবেক বিচারপতি মানিকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ত্রোপচারের পরে হাসপাতালে কেমন আছেন সাবেক বিচারপতি মানিক?

বাংলাদেশ ক্রিকেটার শান্তো ৯৯ জার্সি পরে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০ রান করলেই জিতবে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT