চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের প্রশংসায় অনুপ্রাণিত তাসকিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 22, জুন 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিবের প্রশংসায় অনুপ্রাণিত তাসকিন ও অন্য ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটের সঙ্গে বারবার লড়াইয়ে বোলিংয়ে ধার কমতে শুরু করেছিল। অনেকে ক্যারিয়ারের শেষও দেখে ফেলেছিলেন। করোনাকালে তাসকিন আহমেদ নিজেকে গড়ে তুলেছিলেন নতুন করে। বাংলাদেশ দলের সেরা বোলার হিসেবেই এখন বিবেচিত হচ্ছেন গতি তারকা। দুর্ভাগ্য শুধু চোটের কারণে প্রত্যাশিতভাবে নিয়মিত হতে পারছেন না।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে বাংলাদেশ দল মিস করছে তাসকিনকে। অ্যান্টিগায় স্বাগতিকদের কাছে প্রথম টেস্টে হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান প্রশংসায় ভাসিয়েছেন তাসকিনকে। যা অনুপ্রাণিত করেছে টাইগার পেসারকে।

শুক্রবার উইন্ডিজের পথে রওনা হবেন তাসকিন। ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবেন। আগের চোট থেকে মুক্ত হতেই জিম করতে গিয়ে নতুন করে চোট পেয়েছিলেন। অবশ্য তা খেলায় বাধা হয়ে আসার মতো না।

বুধবার মিরপুরে বোলিং অনুশীলন করেছেন তাসকিন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। খুলে দেন মনের দুয়ার!

চোট ও বর্তমান অবস্থা
কয়েকদিন আগে জিম করতে গিয়ে ব্যথা পেয়েছিলাম। এখন ঠিক আছি। গত দুইদিন বোলিং করলাম। ভালো আছি এখন। তারা (ম্যানেজমেন্ট) সবাই সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। পরশু যাব (ওয়েস্ট ইন্ডিজ)। ওভারঅল খুশি আছি এবং ভালো আছি।

এফোর্ট
গতকাল এবং আজকে একশ শতাংশ দিয়েই বোলিং করার চেষ্টা করেছি এবং এফোর্টগুলো ঠিক ছিল। সবধরনের বলই চেষ্টা করেছি এবং এখানে আমাদের নির্বাচকরা, ডাক্তার সবাই ছিলেন। তারাও সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। সমস্যা হয়নি, এখন সামনে বাকিসব আল্লাহর ইচ্ছা।

সাকিবের প্রশংসা
এটা আসলে নো ডাউট তিনি একজন লিজেন্ড। তিনি যখন বলেছেন ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আমার। আরও অনুপ্রাণিত করেছে আমাকে যে, আরও ভালো করতে পারব। খুব ভালো লেগেছে আসলে।

ডিউক বল
টেস্ট ম্যাচ তো ডিউক বলে খেলা হচ্ছে, আমার ইচ্ছা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত খেলা হল না। ওয়ানডে ও টি-টুয়েন্টি কুকাবুরা বলেই হবে, যেটাতেই হোক নিজের সেরাটা দিবো। হাতে যেটা আছে প্রসেস, সেটাই ফলো করব। দিনশেষে বাকিটা আল্লাহর ইচ্ছা।

লক্ষ্য
চাইব সুযোগ পেলে সেরাটা দিয়ে জয় উপহার দিতে। সবসময়ই এটাই ইচ্ছা থাকে। শতভাগ দিবো। আসলেই ইনজুরি ফাস্ট বোলারদের টুকটাক হয়। হলে আবার কামব্যাক করতে হবে এটাই চ্যালেঞ্জ এবং এটাতে মজাও আছে। এখন যেটা আছে হাতে সেটাতেই ফোকাস করতে চাচ্ছি। নিজের রিহ্যাব,‌ প্রোগ্রাম, মেইনটেনেন্স। প্রায় আড়াই মাস পর দলের সাথে যুক্ত হতে পারলে এটা সবথেকে বেশি আনন্দের। একজন স্পোর্টসম্যানের জন্য এটাই সবথেকে শান্তির বিষয় দলের সঙ্গে থাকা।

পছন্দের ফরম্যাট
আসলে সব ফরম্যাটই আমাদের পছন্দের। কিছু ফরম্যাটে ভালো হয়, কিছু ফরম্যাটে খারাপ হয়। সাদা বলে ভালো সাইড আমরা। আমাদের অ্যাবিলিটি আছে ভালো করার। তবুও ক্রিকেট খেলা, কোনকিছুই সহজ হবে না ওদের কন্ডিশনে। ভালো করতে হলে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে এবং আমাদের সেই সক্ষমতা আছে। এখন দেখি কী হয়।

কন্ডিশন ও সতীর্থদের সঙ্গে কথা
আসলে ওরা ম্যাচের মধ্যে ছিল। তাই ম্যাচের মাঝখানে কথা হয় নাই। এখন হয়তো গিয়ে কথা হবে। এক্সপার্টরা আছে, কোচরা আছে, তারা হেল্প করবে। ভিডিও অ্যানালিস্ট আছেন, একেক গ্রাউন্ডে একেক স্ট্যাটাস থাকে, সেই অনুযায়ী ট্রাই করব। তবে আসলে অতকিছু চিন্তা করছি না। আগে যাই, দেখি কী হয়। সবাই এটাই দোয়া করবেন যেন সুস্থ থাকি।

Tags: তাসকিনলিড স্পোর্টসসাকিব
Previous Post

সবাইকে জীবনমুখি হওয়ার আহ্বান জানালেন শাবনূর

Next Post

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত সহস্রাধিক

Next Post
আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা ও মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত সহস্রাধিক

বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে ২৩ জনকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT