চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনিয়রদের থেকে ‘শেখা’ কাজে লাগাবেন মিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 13, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব পিএসএল নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দলে আসার আগে থেকেই নেতৃত্ব নিয়ে আলোচনায় ছিলেন মেহেদী হাসান মিরাজ। যুব বিশ্বকাপে অধিনায়কত্ব করেছেন। জাতীয় দলে প্রথমবার নেতৃত্ব দেন গত নভেম্বরে। সেসময়ের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোট পাওয়ায় দুটি টেস্ট আর চার ওয়ানডেতে অধিনায়ক ছিলেন। এবার লম্বা সময়ের জন্য নেতৃত্বভার মিরাজের কাঁধে। মাশরাফী বিন মোর্ত্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবালদের কাছ যা শিখেছেন সেসবের সবকিছুই কাজে লাগাতে চান তিনি।

নাজমুল হোসেন শান্তকে সরিয়ে বৃহস্পতিবার ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের নতুন অধিনায়ক করা হয়েছে মিরাজকে। আগামী একবছরের জন্য ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে টাইগার অলরাউন্ডারকে।

শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজ। জাতীয় দলের নেতৃত্ব নিয়ে বলেছেন, ‘বাংলাদেশ দলে (ওয়ানডেতে) আমার অভিষেক হয়েছিল মাশরাফী ভাইয়ের অধীনে। খেলোয়াড় হিসেবে অনেক অধিনায়ককে পেয়েছি। এটা আমার জন্য ভালো লাগার বিষয় যে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যেটা হয়তো আমার এই অধিনায়কত্বের সময়ে কাজে লাগাতে পারবো।’

সব সংস্করণ মিলিয়ে মিরাজ সবচেয়ে বেশি ৪১ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসানের অধীনে। মাশরাফীর অধীনে ৩৮ আর তামিমের নেতৃত্বে খেলেছেন ৩৫ ম্যাচে। নানা সময়ে তাদের কঠিন পরিস্থিতি সামলে নিতে দেখেছেন খুব কাছ থেকে। তাদের কাছ থেকে কোন জিনিসটা নিজে আয়ত্ত করার চেষ্টা করেছেন মিরাজ?

বললেন, ‘তারা যেভাবে সিদ্ধান্ত নিতো, শক্তভাবে সিদ্ধান্ত নিতো, সে জিনিসগুলো অনুসরণ করেছি যে কীভাবে নিতো। অনেক সময় কঠিন পরিস্থিতিতে শক্তভাবে সিদ্ধান্ত নিতে হয়। অনেক সময় পক্ষে আসবে, অনেক সময় আসবে না। কিন্তু ওই সিদ্ধান্ত কীভাবে নিচ্ছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ।’

‘আমার ক্যারিয়ার শুরুর সময় বড় ভাইদের কাছ থেকে যে দিকনির্দেশনা, সাহায্য-সহযোগিতা পেয়েছি, আমিও চেষ্টা করবো ড্রেসিং রুমকে এমন চাঙ্গা রাখতে। যাতে জুনিয়র ও অন্যান্য ক্রিকেটাররা কোনরকম শূন্যতা অনুভব না করে। আমি একা, আমার পাশে কেউ নেই, এটা যাতে অনুভব না করে। সবাইকে বুঝিয়ে দিতে চাই, ভেতরে একটা অনুভূমি জাগ্রত করতে চাই। এখানে আমরা সবাই একটা পরিবার।’

Tags: তামিমবাংলাদেশমাশরাফীমিরাজলিড স্পোর্টসশ্রীলঙ্কা সিরিজসাকিব
Previous Post

পিএসএলে মিরাজের কাছে যা বলেছেন সাকিব

Next Post

ড. ইউনূসের সঙ্গে বৈঠকে যোগ দিতে রওনা হয়েছেন তারেক রহমান

Next Post
তারেক রহমান ও ড. ইউনূসের ছবি, বৈঠকের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূসের সঙ্গে বৈঠকে যোগ দিতে রওনা হয়েছেন তারেক রহমান

অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক, আলোচনায় বাংলাদেশে অর্থনীতি ও রাজনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT