চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা-ক্রিকেট এক হলে রচিত হবে মহাকাব্য!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 অপরাহ্ন 14, অক্টোবর 2024
in বিনোদন
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান শুভেচ্ছা স্মারক নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে প্রিমিয়ার লিগে (বিপিএল) সব আলো যেন কেড়ে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। দলটির মালিক ঢালিউড সুপারস্টার শাকিব খান। সোমবার রাজধানীর পাঁচতারকা একটি হোটেলে বিপিএলের নিলাম টেবিলে ঘুরেফিরে সবার চোখ ছিল দেশের রুপালি পর্দার সবচেয়ে বড় এই তারকার দিকে।

সোমবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হন শাকিব। অনুষ্ঠান শেষে দল নিয়ে ভীষণ উচ্ছ্বসিত দেখা গেলো তাকে। তার বিশ্বাস, এবারের বিপিএলে সবচেয়ে জমজমাট আসর দেখতে পারবে দেশের ক্রিকেট ভক্তরা।

শাকিব বলেছেন, ‘সিনেমা ও ক্রিকেট কীভাবে একসঙ্গে করা যায় সেটা নিয়েই একটা স্বপ্ন ছিল। আমরা সকলেই জানি, সিনেমার থ্রিল, রোমান্স আর ক্রিকেট মাঠের উত্তেজনা- এই দুই মহাশক্তি একত্র হলে একটা মহাবিস্ফোরণ হতে পারে। রচিত হতে পারে একটা মহাকাব্য। যার আভাস আমরা যখন দল ঘোষণা করেছি, তখনই পেয়েছি। যখন আমাদের দল ঘোষণা হয়, তখন থেকে আমরা দারুণ সাড়া পেয়েছি। সবার এত ভালোবাসা পেয়েছি যা অবাক করার মতো।’

নিজের দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে শাকিব বলেছেন, ‘আমরা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি। বাংলাদেশের সিনেমাও যেমন আমাদের ক্রিকেটও আমাদের। আমরা বিপিএলে দল কিনতে পেরে খুব উচ্ছ্বসিত। আজ প্রত্যাশা মতো দল সাজাতে পেরেছি। আশা করি, নম্বর ওয়ানের মতো দলটাও তাই হয়েছে। তাছাড়া ঢাকা ক্যাপিটালসকে নিয়ে আমরা যতটা উচ্ছ্বসিত, আমাদের দেশের মানুষ আরও বেশি উচ্ছ্বসিত। ব্যাপারটি আমাকে খুব আনন্দ দিচ্ছে।’

শাকিবের ‘ঢাকা ক্যাপিটালস’ সরাসরি চুক্তিতে রয়েছেন: তানজিদ হাসান তামিম ও মোস্তাফিজুর রহমান, স্টিফেন এসকেনজাই।

সোমবারের বিপিএল ড্রাফট থেকে এসেছেন: লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাইম আইয়ুব (পাকিস্তান), আমির হামজা হোটাক (আফগানিস্তান), সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু।

Tags: ক্রিকেটবিপিএললিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

বঙ্গোপসাগরে লঘুচাপ: বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

Next Post

ছিটকে গেল ভারত, পাকিস্তানকে বিধ্বস্ত করে সেমিতে নিউজিল্যান্ড

Next Post
নিউজিল্যান্ড ক্রিকেট দল সেমিফাইনালে উত্তেজনাপূর্ণ মুহূর্তে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছিটকে গেল ভারত, পাকিস্তানকে বিধ্বস্ত করে সেমিতে নিউজিল্যান্ড

সাবেক মন্ত্রী ফারুক খান গ্রেপ্তার, ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মন্ত্রী ফারুক খান গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT