চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের তিনে তিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:27 পূর্বাহ্ন 25, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জার্সি নম্বর ৫৮ ও ১০৬ সহ একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দান দান তিন দান’ কথাটি বুঝিয়ে দিলেন সাকিব আল হাসান। সিপিএলে বোলিংয়ে সাফল্য ১ থেকে ২ হলেও ব্যাটিংয়ে ছিলেন শূন্য রানের বৃত্তে আটকে। তিন নম্বর ম্যাচে এসে সাকিব উল্টে দিলেন পাশার দান। উইকেট সংখ্যা দুই থেকে তিন হল, ব্যাটিংয়েও আসল সাফল্য। হ্যাটট্রিক শূন্য রানের লজ্জার বিপরীতে বাংলাদেশের অলরাউন্ডার হয়েছেন ম্যাচ সেরা, তার দল পেয়েছে হ্যাটট্রিক জয়।

সাউথ আফ্রিকান তারকা স্পিনার তাবরিজ শামসির বদলি হিসেবে টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক আসতেই বদলে গেছে গায়না অ্যামাজন ওয়ারিয়র্সের দৃশ্যপট। তলানি থেকে দলটি উঠে এসেছে টেবিলের দুই নম্বরে। পরপর তিন ম্যাচে জয় তুলে নিশ্চিত করেছে প্লে অফ। এর আগে ৬ ম্যাচে একটি জয় নিয়ে ধুঁকছিল শিমরোন হেটমায়ারের দল।

শনিবার প্রভিডেন্সে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে অলরাউন্ডিং পারফর্মে ওয়ারিয়র্সকে জয় এনে দিয়েছেন সাকিব। ব্যাট হাতে ২৫ বলে ৪ চার ও এক ছক্কায় ৩৫ রানের ক্যামিও খেলার পর ঝলক দেখিয়েছেন বল হাতেও। ৪ ওভার হাত ঘুরিয়ে ২০ রান খরচায় ফিরিয়েছেন প্রতিপক্ষের ওপেনার টিম সেইফার্ট, আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে। হার্ডহিটার নিকোলাস পুরানকে ফেরানোয়ও অবদান আছে বিশ্বসেরা এ অলরাউন্ডারের।

প্রভিডেন্সে এদিন টস হেরে ব্যাটিংয়ে নামে সাকিবদের দল। আফগান ওপেনার রহমানুল্লাহ গুবরাজ শুরুতে নেমে ৪২ বলে করেন ৬০ রান। ব্যর্থ হন চন্দ্ররপল হেমরাজ, শাই হোপ, রোমারি শেফার্ড। চারে নেমে দলের হাল ধরেন সাকিব, খেলেন ৩৫ রানে ইনিংস। দলীয় ১২১ রানে সাকিব ফেরার পর অধিনায়ক হেটমায়ারের ১৪ বলে ২৩ ও ওডেন স্মিথের ৭ বলে ২২ রানের ঝড়ে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে গায়না।

জবাবে ভালো শুরু পেয়েছিল নাইটরা। প্রতিপক্ষের শিবিরে সাকিবের প্রথম আঘাতের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ত্রিনবাগ। দলীয় ৩২ রানে টাইগার স্পিনারের এলবির ফাঁদে পড়েন সেইফার্ট। পরে সাকিব ফিরিয়েছেন আরও দুজনকে। অলরাউন্ডিং পারফর্মে দলকে জেতানোর পুরস্কার হিসেবে পেয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।

আসা-যাওয়ার দিনে নাইটদের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন সামিট প্যাটেল। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে ওপেনার কলিন মুনরোর ব্যাট থেকে। এছাড়া বাকি সবাই ছিলেন খোলশ আবৃত। সাকিবের ৩ উইকেট ছাড়াও গায়নাকে দুবার করে সাফল্য এনে দিয়েছেন জুনিয়র সিনক্লেয়ার ও ইমরান তাহির। ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করেছেন গুডাকেশ মোটি, নিয়েছেন একটি উইকেট। নাইটরা থেমেছে ১৩৬ রানে।

৩৭ রানের বড় জয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে সাকিবের গায়না অ্যামাজন ওয়ারিয়র্স। আগামীকাল লিগের শেষ ম্যাচে শীর্ষে থাকা বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে নামবে গায়না। টেবিলের শীর্ষ দুইয়ে থাকতে জয়ের বিকল্প নেই সাকিবদের দলের।

Tags: গায়না অ্যামাজন ওয়ারিয়র্সলিড স্পোর্টসসাকিবসিপিএল
Previous Post

বিশ্বে করোনায় একদিনে আক্রান্ত ৩ লাখ

Next Post

চাঁদপুরে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

Next Post
আওয়ামী লীগ নেতার ছবি, চাঁদপুরে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সাল বিশ্বের জন্য হতে পারে সংকটের বছর: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT