চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উরা ধুরা’কে ছাড়িয়ে যেতে পারে ‘চাঁদ মামা’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 26, মার্চ 2025
in বিনোদন
A A
একটি রোমান্টিক নাচের দৃশ্য যেখানে একজন নারী একজন পুরুষের সাথে প্রেমের ইঙ্গিত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’-এর অন্যতম আকর্ষণ হিসেবে ওপার বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানের নাম শোনা যাচ্ছিল। জানা গেল, সত্যি সত্যি নুসরাত থাকছেন!

শাকিবের সঙ্গে সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে আইটেম গান ‘চাঁদ মামা’-তে দেখা গেল পশ্চিমবঙ্গের প্রথমসারির এই নায়িকাকে। মঙ্গলবার রাতে গানটির কয়েক সেকেন্ডের একটি প্রমো প্রকাশ হয়েছে।

যেখানে শাকিব খান ও নুসরাতকে দেখে চমকে উঠেছে দুই বাংলার দর্শক। গানটি সোশ্যাল মিডিয়াতে রাতেই ভাইরাল হয়ে যায়।

নেটিজেনরা অপেক্ষা করছেন পুরো গানের। এর প্রমো দেখে শাকিবের লুক, কস্টিউম, সেট ডিজাইনের সঙ্গে নুসরাতের আবেদনময় উপস্থিতি অনেকের চোখ কপালে উঠেছে! কেউ কেউ বলিউডের গানের সঙ্গে তুলনা করছেন! বলছেন, এটি হতে পারে বছরের অন্যতম হাই ভোল্টেজ গান!

কেউ আবার ফেসবুকে লিখছেন, মিমির সঙ্গে শাকিবের ‘লাগে উরা ধুরা’ গানটি ছাড়িয়ে যেতে পারে ‘চাঁদ মামা’! গানটির টিজার ছাড়ার ১০ ঘণ্টার মধ্যে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম মিলিয়ে ৫ মিলিয়নের বেশি ভিউ হয়েছে।

এর আগে শাকিবের সঙ্গে ‘নাকাব’ ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত। এবার দেখা যাবে আইটেম গানে। গানটির মাধ্যমে প্রায় ১০ বছর পর আবার আইটেম গানে দেখা গেল নুসরাতকে।

এক ভিডিওতে নুসরাত জানিয়েছেন, ‘চাঁদ মামা’ শব্দটি শুনলেই ছোটবেলার নস্টালজিয়া ফিলিং হয়। কিন্তু এই ‘চাঁদ মামা’ পুরোপুরি ডান্স নাম্বারের গান। সবাই খুব এনজয় করবে।

‘চাঁদ মামা’ গানটি লিখেছেন এবং সুর, সংগীত করেছেন প্রীতম হাসান, কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। সম্পূর্ণ গানটি ২৮ মার্চ শাকিবের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হবে রিয়েল এনার্জি প্রডাকশনের ইউটিউব চ্যানেলে।

শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’-এ শাকিব ছাড়াও  অভিনয় করেছেন ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু প্রমুখ।

Tags: ইধিকা পালচাঁদ মামানুসরাতনুসরাত জাহানফজলুর রহমান বাবুবরবাদমিশা সওদাগরযীশু সেনগুপ্তলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিবশাকিব খান
Previous Post

‘বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত’

Next Post

জেদ্দা কনস্যুলেটে স্বাধীনতা দিবস পালন

Next Post
জেদ্দা কনস্যুলেটের সামনে বাংলাদেশের পতাকা উত্তোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দা কনস্যুলেটে স্বাধীনতা দিবস পালন

দুই ব্যক্তি গুলশানে সুমন হত্যার ঘটনায় জড়িত বলে সন্দেহ. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলশানে সুমন হত্যা: র‌্যাবের বর্ণনায় জানা গেল ঘটনার নেপথ্যের কারণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT