চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রহস্য’ খোলাসা করলেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:00 অপরাহ্ন 25, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান আধুনিক গ্লাসের চশমা পরে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের ‘রহস্য ঘেরা’ পোস্ট নিয়ে রীতিমত আলোচনার ঝড় উঠেছিল। কয়েকঘণ্টা পর অবশ্য রহস্যের খোলাসা করলেন বাংলাদেশ অধিনায়ক। লিখেছেন কেনো ওই পোস্ট করেছিলেন।

বৃহস্পতিবার রাত ১১টা ২৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিশ্বসেরা অলরাউন্ডার লিখেছিলেন, ‘আমি আর খেলবো না। খেলবে কে জানাচ্ছি…।’ সাকিবের এমন পোস্টে বিস্তর আলোচনার পর শুক্রবার সকাল ১১টা ৩৪ মিনিটে আরেকটি পোস্ট দিয়ে রহস্যের খোলাসা করেছেন টাইগার মহাতারকা।

ফেসবুক পেজে নগদের ১৫ সেকেন্ডের একটি মোশন ভিডিও প্রকাশ করেছেন সাকিব। ভিডিওতে সাকিবকে ব্যাট ঘাড়ে নিয়ে পোজ দিতে দেখা যায়। সঙ্গে লিখেছেন, ‘আমি খেলব না। খেলবে এবার বাংলাদেশ। কারণ, নগদ নিয়ে এসেছে এমন এক খেলা, যা আগে কখনও হয়নি। নগদে মোবাইল রিচার্জে থাকছে সপ্তাহে সপ্তাহে গাড়ি! সাথে বিশ্বকাপ এর টিকেটসহ হাজার হাজার পুরস্কার। এখন খেলবে তো বাংলাদেশ!’

সাকিবের রহস্য ঘেরা পোস্টের কারণ নিয়ে অবশ্য শুক্রবার সকালেই সংবাদ সামনে আনে চ্যানেল আই অনলাইন। খোলাসা করেন নগদ-এর হেড অব পাবলিক কমিউনিকেশন্স জাহিদুল ইসলাম সজল। জানান, সাকিব বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা সরবরাহকারী নগদের প্রচারণার অংশ হিসেবে এমন পোস্ট করেছেন। নগদ মোবাইল রিচার্জ সম্পর্কিত একটি কার্যক্রমের অংশ হিসেবে সাকিবকে সাথে নিয়ে ক্যাম্পেইন করছে। প্রচারণার বিস্তারিত টাইগার অলরাউন্ডার শুক্রবার নিজের ভেরিফায়েড পেজে সামনে আনবেন।

Tags: এশিয়া কাপ-২০২৩নগদবাংলাদেশলিড স্পোর্টসসাকিব
Previous Post

‘গোপন তথ্য’ ফাঁস করে ধমক খেয়েছেন কোহলি

Next Post

বাঙালি পরিচালকের হাত ধরে ওটিটিতে কারিনা

Next Post
কারিনা কাপুর খান ওটিটিতে বাংলার পরিচালকের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙালি পরিচালকের হাত ধরে ওটিটিতে কারিনা

জামাল আর্জেন্টাইন ক্লাবে অভিষেকের সময় ছবি, নতুন জার্সি হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টাইন ক্লাবে জামালের অভিষেক রোববার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT