চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ বছর পর ওয়ানডের শীর্ষ হারালেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান ক্রিকেট খেলছেন, পাঁচ বছর পর ওয়ানডে শীর্ষ হারালেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। টাইগার তারকাকে সরিয়ে শীর্ষ দখল করেছেন আফগানিস্তানের ৩৯ বর্ষী স্পিন-অলরাউন্ডার মোহাম্মদ নবী। আইসিসি প্রকাশিত সবশেষ র‌্যাঙ্কিংয়ে সাকিব নেমে এসেছেন। টি-টুয়েন্টিতে অবশ্য শীর্ষ ধরে রেখেছেন ৩৬ বর্ষী বাংলাদেশ তারকা।

৫০ ওভারের ক্রিকেটে প্রায় ৫ বছর বা ১,৭৩৯ দিন শীর্ষে ছিলেন সাকিব। আফগানিস্তানের আরেক স্পিনার রশিদ খানকে সরিয়ে শীর্ষে উঠেছিলেন। সেটা ২০১৯ সালের ৭ মে’র ঘটনা। ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত টানা শীর্ষে ছিলেন। ৩১০ রেটিং পয়েন্ট নিয়ে সাকিবের অবস্থান এখন দুইয়ে। ৩১৪ রেটিং নিয়ে নবীর অবস্থান শীর্ষে।

ওয়ানডেতে শীর্ষ হারালেও টি-টুয়েন্টিতে এখনও শীর্ষে সাকিব। রেটিং পয়েন্ট ২৫৬, ধারেকাছেও নেই অন্যকোনো অলরাউন্ডার। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস, রেটিং ২১৭।

টেস্টে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান তিনে। তার আগে আছেন ভারতের দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং বরীচন্দ্রন অশ্বিন।

৩৯ বছর একমাস বয়সে শীর্ষ দখল করে আরেকটি রেকর্ডের মালিক হয়েছেন নবী। অলরাউন্ডারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে শীর্ষে ওঠার রেকর্ড এখন তার। রেকর্ডের আগের মালিক ছিলেন শ্রীলঙ্কার সাবেক ওপেনার তিলকারত্নে দিলশান। ৩৮ বছর ৮ মাস বয়সে ২০১৫ সালে শীর্ষে ছিলেন দিলশান।

Tags: আইসিসিআফগানিস্তানওয়ানডেনবীবাংলাদেশরশিদলিড স্পোর্টসসাকিব
Previous Post

পরিচালকের জাতীয় পুরস্কার চুরি নিয়ে অবাক কাণ্ড!

Next Post

অটোরিকশা চালক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

Next Post
অটোরিকশা হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামি গ্রেফতার, পুলিশ escort. Channel i News - চ্যানেল আই নিউজ

অটোরিকশা চালক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

বগুড়া চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হচ্ছে তিন দিনব্যাপী বগুড়া চলচ্চিত্র উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT