চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের ব্যাটে আশা জাগিয়ে হার, লিটনের ধীরগতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 পূর্বাহ্ন 26, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছে, খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ২১ রান। এক রান নিয়ে রবি বোপারা স্ট্রাইক দেন মুশফিকুর রহিমকে। টানা চার বলে ৪টি চার মারলেও শেষ বলে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার। রোমাঞ্চকর ম্যাচে জয়ের আশা জাগিয়ে শেষপর্যন্ত ২ রানের হার নিয়ে মাঠ ছেড়েছেন বোপারা-মুশফিক।

জিম্বাবুয়ের জিম-আফ্রো টি–টেন লিগে মঙ্গলবার জয়ের খুব কাছে গিয়ে হারের স্বাদ পেয়েছে মুশফিকের দল জোহানেসবার্গ বাফেলোজ। ম্যাচে আগে ব্যাট করে ১০ ওভারে ১২১ রান সংগ্রহ করে ডারবান কালান্দার্স। জবাবে ৫ উইকেট হারিয়ে ১১৯ রানে থামে জোহানেসবার্গ।

ব্যাটে সাত নম্বরে নামেন মুশফিক। সেসময় অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই চলে যায় কালান্দার্সের দিকে। জয়ের জন্য তখন করতে হতো ১০ বলে ২৯ রান। ব্যাট হাতে প্রথম বলে সিঙ্গেল নেন মুশি। ওই ওভারের বাকি তিন বলে এক ছক্কায় ৭ রান নেন বোপারা।

আজমতউল্লাহ ওমারজাইয়ের করা শেষ ওভারের প্রথম বলেও সিঙ্গেলের বেশি নিতে পারেননি ইংলিশ ক্রিকেটার বোপারা। ম্যাচে মুশফিক ৬ বলে ১৮ ও বোপারা ৬ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মুশফিকের জোহানেসবার্গ ৫ ম্যাচের মাত্র ১টিতে জিততে পেরেছে।

এদিকে, কানাডার গ্লোবাল টি-টুয়েন্টি টুর্নামেন্টে ঝড় তোলার ইঙ্গিত দিলেও টিকে থাকতে পারেননি বাংলাদেশের আরেক উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। টরেন্টো ন্যাশনালসের বিপক্ষে বুধবার সারে জাগুয়ার্সের হয়ে ২০ বলে একটি করে চার ও ছক্কায় ২১ রান করে আউট হন তিনি।

প্রথমে ১০ বলে ৭ রান করার পর চমৎকার দুটি শটে চার ও ছয় মারেন লিটন। কিছু সময় পর সাদ বিন জাফরকে রিভার্স-সুইপ করে ক্যাচ দেন স্টাইলিশ টাইগার ব্যাটার। আসরে প্রথম ম্যাচে সাকিব আল হাসানের মন্ট্রিয়ল টাইগার্সের বিপক্ষে ১১ বলে ৯ রান করেছিলেন লিটন। ওই ম্যাচে সাকিবের বলেই আউট হয়েছিলেন। বৃষ্টির কারণে পরের ম্যাচে ব্যাটিংয়ে নামতে পারেননি।

Tags: কানাডাগ্লোবাল টি-টুয়েন্টিজিম্বাবুয়েজোহানেসবার্গমুশফিকলিটনলিড স্পোর্টসসাকিব
Previous Post

জঙ্গলের দাবানলে উড়োজাহাজ বিধ্বস্ত, ২ পাইলট নিহত

Next Post

বেইজিংয়ের সহায়তা বিষয়ে টোঙ্গাকে সতর্ক করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

Next Post
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও টোঙ্গার রাষ্ট্রদূত সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বেইজিংয়ের সহায়তা বিষয়ে টোঙ্গাকে সতর্ক করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ছাত্রীরা উল্লাসে ভাসছে, ফল প্রকাশের খুশি. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৮ জুলাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT