চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতরানের জুটিতে লিডের পথে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:07 অপরাহ্ন 05, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, দর্শকশূন্য স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে লিডের পথে আছে বাংলাদেশ। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ১৭০ রান। সাকিব-মুশফিকের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে এসেছে ১৩০ রান।

মঙ্গলবার ম্যাচের প্রথমদিনে আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয় ২১৪ রানে। ৪০ রানে বাংলাদেশের ৩ উইকেট তুলে লড়াইয়ের আভাস দিয়েছিল সফরকারী দল। সাকিব-মুশফিকের আগ্রাসনে ব্যাকফুটে অতিথিরা।

দিনের তৃতীয় ওভারে ‍মুমিনুল হকের উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সাকিব ও মুশির প্রতিরোধ স্বস্তি ফিরিয়ে টাইগারদের নিয়ে গেছে শক্ত অবস্থানে।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ওয়ানডে ঢংয়ে ব্যাট করছেন সাকিব। ৭৪ বলে ১২ বাউন্ডারিতে ৭৪ রানে অপরাজিত বাঁহাতি ব্যাটার। মুশফিক ৭৭ বলে ৫৩ রানে অপরাজিত। মি. ডিপেন্ডেবল মেরেছেন ৬টি চার, ১টি ছক্কা।

ম্যাচের প্রথমদিন আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে ২ উইকেটে ৩৪ রান তোলে বাংলাদেশ। তামিম ইকবাল আউট হওয়ার পর শেষ হয় প্রথম দিনের খেলা।
দ্বিতীয় দিনের সকালে মার্ক অ্যাডায়ারের বলে বোল্ড হন মুমিনুল হক। তিনি ৩৪ বলে ১৭ রান করেন ৪টি চারের সাহায্যে। ৪০ রানে ৩ উইকেট হারানো দলকে পথ দেখান সাকিব-মুশফিক। প্রথম সেশনে ২৭ ওভারে ১৩৬ রান তুলেছে বাংলাদেশ। ওভার প্রতি রান তোলার গড় পাঁচেরও বেশি।
Tags: টেস্টবাংলাদেশ-আয়ারল্যান্ডমিরপুরলিড স্পোর্টসসাকিব-মুশফিক
Previous Post

মিলনের তোপ ও সেইফার্ট ঝড়ে সিরিজে ফিরল নিউজিল্যান্ড

Next Post

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা ২ জন গ্রেপ্তার

Next Post
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার দুই যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা ২ জন গ্রেপ্তার

অভিযুক্ত ব্যক্তি পুলিশের পাহারায়, তার বিরুদ্ধে অভিযোগ।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাক্তন প্রেমিকাকে মারতে বিয়েতে বোমা উপহার, ঘটনাক্রমে বরের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT