চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবারের বোর্ড সভায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 01, জুন 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিংয়ে মনোযোগী হতে টেস্টের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মুমিনুল হক। যদিও এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাতে সম্মতি দেয়নি। বৃহস্পতিবারের কার্যনিবাহী কমিটির সভায় এটি নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ।

অফফর্মে থাকার পরও টেস্টে মুমিনুলের নেতৃত্ব নিয়ে দুশ্চিন্তায় ছিল না বিসিবি। তাকে সরানোর মতো কোনো ভাবনাও ছিল না। ওয়েস্ট ইন্ডিজ সফরে মুমিনুলকে অধিনায়ক করেই ঘোষণা করা হয়েছে স্কোয়াড।

কিন্তু মুমিনুলের বুধবারের বিবৃতির পর বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করতে হচ্ছে বিসিবিকে। কী করলে দেশের ক্রিকেটের ভালো সে পথেই হাঁটবে বোর্ড। সেরকমই বলেছেন বিসিবির এই পরিচালক।

তিনি বলেছেন, মুমিনুলকে কোনো ধরনের চাপ দেয়া হয়নি। সে ব্যাটিং ফোকাস করতে নিজেই এমন সিদ্ধান্ত নিয়েছে।

গুঞ্জন রয়েছে সাকিব আল হাসান ফিরতে পারেন নেতৃত্বে। তবে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না বোর্ড সভার আগে। একটি সূত্রে খবর, মুমিনুলকে ওয়েস্ট ইন্ডিজ সফরে নেতৃত্ব দিতে অনুরোধ করা হতে পারে বোর্ড থেকে।

কেননা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সায় নেই এ মুহূর্তে অধিনায়ক বদলের। সেটি মুমিনুলকে গতকাল বলেছেনও তিনি। মুমিনুলের অধিনায়ক অধ্যায়ের সমাপ্তি- এ কথা বোর্ড সভার আগে তাই বলা যাচ্ছে না।

বোর্ড সভায় অবকাঠামোগত উন্নয়নের জন্য মাঠ ক্রয়, আসন্ন এজিএম, আঞ্চলিক ক্রিকেটসহ আরও কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হবে।

Tags: ওয়েস্ট ইন্ডিজতানভীর আহমেদনাজমুল হাসানবাংলাদেশ ক্রিকেটবিসিবিমুমিনুললিড স্পোর্টসসাকিব
Previous Post

ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ৩৫ নেতাকর্মীর আগাম জামিন

Next Post

দখল হয়ে যাওয়া জমি ফিরে পেতে ২২ বছরের আইনি লড়াই

Next Post
বৃদ্ধা নারী, মুখে মাস্ক, দখল হওয়া জমি ফিরে পেতে আইনি লড়াই. Channel i News - চ্যানেল আই নিউজ

দখল হয়ে যাওয়া জমি ফিরে পেতে ২২ বছরের আইনি লড়াই

বাংলাদেশের নারীদের জীবনধারা ও জীবনযাত্রার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মানুষের কথা কেয়ার করি না, জীবনটা উপভোগ করে যাচ্ছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT