চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট অলরাউন্ডার: দুই ধাপ এগিয়ে দুইয়ে সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 22, জুন 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্টিগা টেস্টে ব্যাটে-বলে দারুণ করেছেন সাকিব আল হাসান। দলের বিপর্যয়ের সময় একাই লড়েছেন উইন্ডিজ পেসারদের বিপক্ষে। হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে পেলেন সেটার সুখবর। টাইগার অধিনায়ক টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন।

রবীচন্দ্রন অশ্বিন এবং জেসন হোল্ডারকে টপকে টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সাকিব। শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা। বাঁহাতি অলরাউন্ডার সাকিবের চেয়ে এগিয়ে আছেন ৩৯ রেটিং পয়েন্টে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৫১ রানের ইনিংস খেলে প্রথম ইনিংসে কোনোরকমে বাংলাদেশকে তিন অঙ্কে নেন সাকিব। দ্বিতীয় ইনিংসেও খেলেছেন গুরুত্বপূর্ণ ৬৩ রানের ইনিংস। যাতে ভর করে ইনিংস হার এড়িয়েছে টাইগার দল।

বল হাতে প্রথম ইনিংসে এক উইকেটের দেখা পেলেও দ্বিতীয় ইনিংসে উইকেটশূন্য ছিলেন লাল-সবুজদের অলরাউন্ডার। দুই ইনিংসে হাফ সেঞ্চুরির কল্যাণে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে সাকিবের। ১৪ ধাপ এগিয়ে ৩২তম স্থানে এসেছেন।

সবশেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থ হয়েছেন মুমিনুল হক। তাতে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ নেমে ৭৩তম এখন তিনি। দুধাপ পিছিয়ে ৩৬তম স্থানে গেছেন তামিম ইকবাল।

অ্যান্টিগায় প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করেছিলেন মেহেদী হাসান মিরাজ। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ৩০ নম্বরে এখন তিনি।

Tags: তামিমমিরাজমুমিনুললিড স্পোর্টসসাকিব
Previous Post

‘বউ-শাশুড়ির সম্পর্ক খারাপ হওয়ার পেছনে ছেলে দায়ী’, বললেন নীতু

Next Post

অমিতাভ বচ্চন নয়, এই লোকটির নাম সবুজ!

Next Post
অমিতাভ বচ্চনের মতো দেখতে একজন ব্যক্তি, হাসছেন ও হাত তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অমিতাভ বচ্চন নয়, এই লোকটির নাম সবুজ!

ব্যস্ত শপিং মলে মানুষজন কেনাকাটা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১ জুলাই থেকে ১০ দিন দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT