চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-মাশরাফী মামলার মুখোমুখি হয়ে খেলায় ফিরুক, স্বাগত জানাবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পতিত আওয়ামী লীগের দুবারের সংসদ সদস্য ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হয়েছিলেন আরেক সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরতে পারেননি সাকিব। একই সময়ে ক্রিকেট থেকে দূরে আছেন মাশরাফী। নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক চান দ্রুতই তাদের আবারও দেশের ক্রিকেটে ফেরা হোক। তবে দুজনের বিরুদ্ধে থাকা মামলাগুলোর মুখোমুখি হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের পল্লবী বিদ্যানিকেতন স্কুলে ৫০০ অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন আমিনুল হক। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।

বলেন, ‘দেখেন, আমি একজন খেলোয়াড়। সাকিব এবং মাশরাফী বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি দেখেছি, খেলার প্রতি তাদের একটি আকৃষ্টতা রয়েছে। আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি, যেহেতু তাদের মামলা সংক্রান্ত যে বিষয়টি রয়েছে, সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তাদের ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে আইনি বিষয়গুলোর মুখোমুখি হয়ে এবং নিরপরাধ হয়ে দেশের মাঠে এসে খেললে সেই জায়গাতে একজন স্পোর্টসম্যান হিসেবে অবশ্যই এটাতে তাদেরকে স্বাগত জানাব।’

ক্রীড়া প্রতিমন্ত্রী সাকিব ও মাশরাফীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনারা এসে আপনাদের যে মামলাগুলো রয়েছে সেগুলোর মুখোমুখি হয়ে যদি নিরপরাধ হন, আপনারা সবকিছু পরিস্কার করে এসে যদি মাঠে আসেন, আমরা স্বাগত জানাব। আমরা এটুকুতে শতভাগ নমনীয় থাকব ইনশাআল্লাহ।’

Tags: আমিনুল হকমামলামাশরাফীযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীলিড স্পোর্টসসাকিব
Previous Post

হারানো সিংহাসনে ফিরলেন রাজা

Next Post

পিলখানা হত্যাকাণ্ডে শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post
পিলখানা হত্যাকাণ্ডে শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পিলখানা হত্যাকাণ্ডে শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাষ্ট্রীয় সহায়তা ‘শেষ ধাপ’ হিসেবে ভাবছি: প্রাণ রায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT