চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের পাশে লিটন, যা লিখলেন বার্তায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:48 অপরাহ্ন 26, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা হয়েছে। এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানামুখী আলোচনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। মামলার পর জাতীয় দলের বর্তমান-সাবেকসহ বিভিন্ন খেলোয়াড়কে পাশেই পাচ্ছেন সাকিব। বিষয়টি নিয়ে সবশেষ মুখ খুলেছেন বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার লিটন দাস।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড অ্যাকাউন্টে লিটন লিখেছেন, ‘সাকিব আল হাসান, আমার কাছে যিনি একজন পারফেক্ট টিমম্যান। সতীর্থ হিসাবে তার সাথে ড্রেসিংরুম ভাগ করা আমার ক্যারিয়ারের অন্যতম পাওনা। ক্রিকেটে যেকোন জিজ্ঞাসায় সাকিব ভাই যেনো উত্তরের ঝাপি খুলে আগে থেকেই তৈরি। ক্রিকেটের বাইরেও তিনি আমার কাছে বড্ড আপন।’

‘সাকিব আল হাসান, ছবিতে ব্যাট টা যেমন উঁচু আছে, মাথাটাও সবসময় উঁচুতেই থাকবে। ছবির মত আমরা হাততালি দিব আপনাকে উঁচুতে উঠতে দেখে।’

গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) ডিএমপির আদাবর থানায় সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে টাইগার অলরাউন্ডারকে। রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক সংসদ সদস্য-চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ ১৫৬ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে একই মামলায়।

Tags: ওবায়দুল কাদেরফেরদৌসরফিকুললিটনলিড স্পোর্টসশেখ হাসিনাসাকিব
Previous Post

ফাইনালে উঠে ‘জেন জি’ নিয়ে বললেন বাংলাদেশ কোচ

Next Post

২১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে গাজী টায়ার কারাখানার আগুন

Next Post
গাজী টায়ার কারখানায় অগ্নিনির্বাপণ কার্যক্রম চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে গাজী টায়ার কারাখানার আগুন

বাংলাদেশ ক্রিকেটাররা একসঙ্গে গ্লাভস দিয়ে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার সাকিবের পাশে মুশফিক, সমর্থন করছেন না ‘মিথ্যা অভিযোগ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT