চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের অভিষেক, পেশোয়ারকে হারিয়ে প্লে-অফে লাহোর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:55 পূর্বাহ্ন 19, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসএলে লাহোর কালোন্দার্সের লিগপর্বে শেষ ম্যাচের আগে ডাক পেয়েছেন সাকিব আল হাসান। পেশোয়ার জালমির বিপক্ষে চলতি আসরে অভিষেকটা ভালো হয়নি সাকিবের। ব্যাটিংয়ে গোল্ডেন ডাকের পর বল হাতেও আলো ছড়াতে পারেননি টাইগার কিংবদন্তি। তবে পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে লাহোর। তাদের আগেই প্লে-অফে খেলা নিশ্চিত করেছে কোয়েট্টা গ্লাডিয়েটর্স,করাচি কিংস ও ইসলামাবাদ ইউনাইটেড।

রাওয়ালপিন্ডিতে বৃষ্টির হানায় খেলা গড়াতে সময়ক্ষেপন হয় বেশ। তাতে ওভার কমিয়ে ১৩ ওভারে খেলা গড়ায়। টসে হেরে আগে ব্যাটে নেমে বেধে দেয়া ১৩ ওভার ব্যাট করে ৮ উইকেটে ১৪৯ রান তোলে লাহোর। জবাবে নেমে ৮ উইকেটে ১২৩ রানে থামে পেশোয়ার।

লাহোরের জার্সিতে ৭ নম্বরে ব্যাটে নামেন সাকিব। তবে প্রথম বলেই রিভার্সসুইপ করতে গিয়ে বোল্ড হয়ে ফিরে যান গোল্ডেন ডাক মেরে। ব্যাট হাতে সাকিবের আলো ছড়াতে না পারার দিনে ফখর জামান দারুণ করেছেন। ৭টি চার ও ৩টি ছক্কায় ৩৬ বলে ৬০ রান করেন। এছাড়া মোহাম্মদ নাঈম ২২ রান, আসিফ আলি ১৮ রান এবং কুশল পেরেরা ১৭ রান করেন।

পেশোয়ার বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন ড্যানিয়েল সামস, আলি রেজা ও আহমেদ ড্যানিয়েল।

জবাবে নেমে পেশোয়ারের হয়ে সর্বোচ্চ ২৬ রান আসে ড্যানিয়েল সামসের ব্যাট থেকে। ২৪ রান করেন আহমেদ ড্যানিয়েল। এছাড়া আব্দুল সামাদের ব্যাট থেকে ১৭ এবং বাবর আজমের ব্যাট থেকে আসে ১৬ রান।

বল হাতে সাকিব দুই ওভার করে কোনো উইকেট শিকার না করে ২৪ রান খরচ করেন। প্রথম ওভারে ৫ রান খরচ করলেও দ্বিতীয় ওভারে দিয়ে বসেন ১৯ রান। লাহোর বোলারদের মধ্যে সালমান মির্জা ৪ উইকেট নেন। শাহিন শাহ আফ্রিদি নেন দুটি উইকেট।

Tags: পিএসএলপেশোয়ারলাহোরলিড স্পোর্টসসাকিব
Previous Post

শিরোপা নিশ্চিতের পরের ম্যাচেই হার বার্সার, সেভিয়াকে হারাল রিয়াল

Next Post

মিনি ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

Next Post
নিহত ব্যক্তির মরদেহের পাশে ভিড় জমিয়েছেন স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিনি ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

বজ্রবৃষ্টির সময় রাস্তায় মানুষ ও যানবাহন, ঝড়ো হাওয়ায় গাছের পাতা উড়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT