চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রেও টিকিট সংকট, ফ্লোরে বসে ‘তুফান’ দেখছে অনেকেই

বাংলাদেশসহ পৃথিবীর ১৫টি দেশে রমরমা চলছে শাকিব 'তুফান'

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 30, জুন 2024
in বিনোদন
A A
বাংলাদেশি দর্শকদের সিনেমা হলে টিকিট সংকটের কারণে বসে সিনেমা দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খানের ‘তুফান’ ছবির রমরমা অবস্থা বিরাজ করছে মার্কিন মুলুকেও।

বাংলাদেশের মতো সেখানেও টিকেট সংকট! ২৮ জুন ‘তুফান’ মুক্তির পর যুক্তরাষ্ট্রের সবগুলো শো-ই হাউজফুল গেছে। শুধু তাই নয়, মজার ব্যাপার হচ্ছে থিয়েটারের আয়তনের চেয়েও বেশি দর্শক আসায় অনেকে ফ্লোরে বসে ‘তুফান’ দেখেছেন।

রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ যুক্তরাষ্ট্র ও কানাডায় পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস। সপ্তাহ ব্যাপী দেশটির ১০ রাজ্যে ২২টি থিয়েটারে চলছে ‘তুফান’।

বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ জানান, , প্রচুর দর্শক টিকিট কাটতে না পেরে ফেরত গেছেন।

তিনি বলেন, ছয় বছর ধরে ৪৫টি সিনেমা দেখিয়েছি। প্রথম দিনেই এতো হল হাউজফুল আগে কখনো হয়নি। আশা করছি, যুক্তরাষ্ট্রে মুক্তি দেয়া বাংলাদেশের অতীতের সকল সিনেমার রেকর্ড ‘তুফান’ ভাঙবে। আমরা সব দর্শককে অনুরোধ করছি, হলে যাওয়ার আগে অনলাইনে টিকিট কাটতে। নইলে সরাসরি থিয়েটারে এলে টিকেট পাওয়ার সম্ভাবনা খুবই কম।

নিউ ইয়র্ক প্রবাসী ফারজানা আক্তার ‘তুফান’ দেখে এক ভিডিওবার্তায় বলেছেন, অনেকে ‘তুফান’ দেখতে না পেরে ফিরে গেছে। অনেকে থিয়েটারের মধ্যে সিট না পেয়ে ফ্লোরে বসেও ‘তুফান’ দেখেছে। নিউ জার্সি থেকে দুই ঘণ্টার পথ পাড়ি দিয়ে ফ্যামিলিসহ কেউ কেউ নিউ ইয়র্কে ‘তুফান’ দেখতে এসেছে। এদেশে বাংলা ছবির এমন অবস্থা আমাদের গর্বিত করেছে।

বায়োস্কোপ ফিল্মসের পক্ষে জানা যায়, ১২ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের অন্তত ৪০টি শহরে ‘তুফান’ প্রদর্শিত হবে।

শুধু যুক্তরাষ্ট্র নয়, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর ১৬টি দেশে একযোগে চলছে ‘তুফান’।

মুক্তির দুই সপ্তাহেই শাকিব খানের এ ছবিটি ইতোমধ্যে ব্লকবাস্টার হওয়ার গৌরব অর্জন করেছেন। ৫ জুলাই বড় পরিসরে ভারতে মুক্তি পাচ্ছে এ ছবি।

পরিচালক রায়হান রাফী বলেন, ‘তুফান’ ইন্ডাস্ট্রি হিটের পথে আগাচ্ছে। বিদেশ থেকে অভূতপূর্ব সাড়া আসছে। দুই সপ্তাহ হতে চললেও এখনো আমাদের দেশের মানুষ সিনেপ্লেক্সে টিকেট পাচ্ছে না। দুদিন আগে টিকেট নিলে তখন মন মতো শো ও সিট পাওয়া যাচ্ছে। এই আনন্দে সকল দর্শকদের কাছে তুফান টিম কৃতজ্ঞ।

আলফা আই-এর প্রযোজনায় শাকিব খান ছাড়াও ‘তুফান’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাবিলা, মিমি, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, গিয়াস উদ্দিন সেলিম প্রমুখ।

Tags: তুফানবায়স্কোপ ফিল্মসরায়হান রাফীলিড বিনোদনশাকিব খান
Previous Post

দ্রাবিড়কে নিয়ে কথা ফুরোচ্ছে না রোহিতের

Next Post

বহু কর্মী মালয়েশিয়া যেতে না পারায় দায়ীদের বিষয়ে কী ব্যবস্থা, জানতে চান হাইকোর্ট

Next Post
ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বহু কর্মী মালয়েশিয়া যেতে না পারায় দায়ীদের বিষয়ে কী ব্যবস্থা, জানতে চান হাইকোর্ট

কল্কি সিনেমার পোস্টার, দুই প্রধান চরিত্রের মুখাবয়ব, আকাশ ও পাহাড়ের পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দিনেই ২৫০ কোটির ক্লাবে 'কল্কি'!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT