চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তুফান’ ট্রেলারে দুই বাংলা জুড়ে শাকিব বন্দনা

যারা বাংলা সিনেমা বিমুখ তারাও জানাচ্ছেন, এই 'তুফান' হলে গিয়ে দেখবেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:42 পূর্বাহ্ন 16, জুন 2024
in বিনোদন
A A
তুফান সিনেমার বিভিন্ন দৃশ্য, শাকিব খান ও অন্যান্য অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারের আড়াইশ’তম ছবির ট্রেলারে মেগাস্টার শাকিব খান যেন নতুন ম্যাজিক দেখালেন! তার বহুল প্রতীক্ষিত ‘তুফান’ ছবির ট্রেলার এসেছে অন্তর্জালে। শনিবার রাতে প্রকাশ পায় ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর আড়াই মিনিটের ট্রেলার।

সোশ্যাল মিডিয়াতে এটি উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাণ্ডব শুরু হয়। দুই বাংলার সিনেমা প্রেমীরা হুমড়ি খেয়ে এটি উপভোগ করছেন। ট্রেলার দেখে শাকিব বন্দনায় মুখর তারা! অনেকেই বলছেন, এই ‘তুফান’ হতে পারে ঢালিউডের রোড মডেল!

পাশাপাশি রিভিউ দিচ্ছে বাংলাদেশ-ইন্ডিয়া ছাড়াও জার্মান, অস্ট্রেলিয়ান, আমেরিকান ও ব্রিটিশরা! সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে তুফানময়! যারা বাংলা সিনেমা বিমুখ তারাও জানাচ্ছেন, এই ‘তুফান’ হলে গিয়ে দেখবেন!

প্রকাশের সাথে সাথে ট্রেলারটি ফেসবুকে ট্রেন্ডিংয়ে উঠে আসে। এমনকি শাকিব খানের ফ্যান পেইজ থেকে মাত্র দুই ঘণ্টায় মিলিয়ন ভিউস অতিক্রম করে। যা বাংলা ভাষাভাষী কোনো নায়কের ছবির ট্রেলারে আগে দেখা যায়নি।

সেই সঙ্গে চরকি ও এসভিএফের ইউটিউব চ্যানেল থেকে আলাদা ভাবে ৬ ও সাড়ে ৬ লক্ষাধিক ভিউস অতিক্রম করে; যা বাংলা সিনেমার ট্রেলারের ক্ষেত্রে  বিরল ঘটনা!

হাজার হাজার নেটিজেন ট্রেলার দেখে ইউটিউব ও শাকিবের ফ্যান পেজের কমেন্ট বক্সে বলছেন, এমন কর্মাশিয়াল বাংলা সিনেমা দিয়ে সত্যিই বিশ্বজয় করা সম্ভব, আরও সম্ভব শাকিব খানের এই ছবি বক্সঅফিসে শতকোটির ক্লাবে পৌঁছানো!

আবার কেউ কেউ লিখছেন, দুই বাংলা থেকে শাকিব খান একমাত্র নায়ক যিনি ইন্টারন্যাশনালি খেলার যোগ্যতা রাখেন!

বিশেষ করে, ট্রেলার শাকিব খান, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলুর মুখে বলা সংলাপগুলো বিশেষভাবে নজর কেড়েছে। পাশাপাশি চোখ ফেরানো যায়নি, নতুন শাকিবের দুই ধরণের উপস্থিতি থেকে।

‘তুফান’র পরিচালক রায়হান রাফী; তিনি শাকিবের ২৫ বছরের ক্যারিয়ারে চেনা ছক ভেঙে নতুন ভাবে উপস্থাপন করলেন। পরিচালক বলেছেন, শাকিব খান যে কতো উন্নত মানের অভিনেতা, সেই প্রমাণ পাওয়া যাবে ‘তুফান’-এ।

ট্রেলারে দেখা মিললো নায়কোচিত শাকিব, তিনি গ্যাংস্টারের ভূমিকায় একের পর এক তীক্ষ্ণ সংলাপ, মারকাটারি অ্যাকশনে নজর কেড়েছেন। ঝলক মিলল মিমি চক্রবর্তীর ও নাবিলার। পর্দায় তাদের সঙ্গে রসায়ন যে দর্শক-মনে ছাপ ফেলবে, তার আভাস পাওয়া গেল।

শাকিব তো বটেই, তুফান-এর অন্যতম আকর্ষণ হিসাবে থাকছেন চঞ্চল চৌধুরীও। তার শান্ত দৃষ্টি, তির্যক হাসি আর পরিমিত সংলাপেই যেন তুফানের যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে চঞ্চল অভিনীত চরিত্রটি।

পর্দায় দুই তারকার দ্বৈরথ চাক্ষুষ করতে মুখিয়ে দর্শক। আর একদিন পরেই বাংলাদেশের ১২৩টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ঢালিউড নবাব শাকিবের ‘তুফান’। মুক্তির আগে ঢাকার মাল্টিপ্লেক্সগুলোতে ছাড়া হয়েছে অগ্রিম টিকেট, মুহূর্তেই ঝড়ের বেগে বিক্রি হয়ে যাচ্ছে ‘তুফান’র অগ্রিম টিকিট।

Tags: চঞ্চল চৌধুরীট্রেলারতুফানরায়হান রাফীলিড বিনোদনশাকিব খান
Previous Post

জাতীয় ঈদগাহে থাকছে ৫ মাত্রার নিরাপত্তা ব্যবস্থা

Next Post

কোরবানীর পশুর দাম বেশ চড়া বলছেন ক্রেতারা

Next Post
গরু ও অন্যান্য পশু বাজারে বিক্রির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরবানীর পশুর দাম বেশ চড়া বলছেন ক্রেতারা

বিষধর সাপের কামড়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে সচেতনতা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রাসেল ভাইপারের’ মতো বিষধর সাপের কামড়ে মৃত্যু ঝুঁকি ঠেকানো বড় চ্যালেঞ্জ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT