চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে যাচ্ছে শাকিবের ‘তুফান’, শুনে কী বলছেন জিৎ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 02, জুলাই 2024
in বিনোদন
A A
শাকিব খান ও জিৎ এর ছবি, সিনেমার প্রচার জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ছাড়িয়ে দুবাই, আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডনে সবখানে জোয়ার বইছে ‘তুফান’-এর। ‘প্রিয়তমা’-এর পর সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ দিয়ে বাংলাদেশের সিনেমা নতুন করে জেগে উঠেছে। দেশিয় ইন্ডাস্ট্রি ফের জেগে উঠেছে।

বর্তমানে বিশ্বের ১৫টি দেশের শতাধিক প্রেক্ষাগৃহে দেদারসের চলছে ব্লকবাস্টার ‘তুফান’। ৫ জুলাই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতে। ‘তুফান’ ছবির দর্শকপ্রিয়তার খবর ছড়িয়েছে সেখানেও। দেশটির সংবাদ মাধ্যম থেকে চলচ্চিত্র সমালোচক, কনটেন্ট ক্রিয়েটররাও ভারতের সিনেমা হলেও ‘তুফান’ ঝড় ওঠার আশঙ্কা করছেন।

ভারতে শাকিবের ‘তুফান’ সিনেমার মুক্তি নিয়ে কিছুদিন আগে মন্তব্য করেন ওপার বাংলার চিত্রনায়ক জিৎ। যা নিয়ে অন্তর্জালে শাকিব-জিৎভক্তদের মাঝে বাগযুদ্ধ চলছে। কলকাতার একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেন জিৎ।

ভারতে শাকিবের ‘তুফান’ সিনেমার মুক্তি নিয়ে কথা বলেন। জিতের কাছে জানতে চান, শাকিব খানের ‘তুফান’ মুক্তি পাচ্ছে। আপনি কি এটাকে প্রতিযোগিতা হিসেবে দেখছেন? জবাবে জিৎ বলেন, ‘না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে।

এ সময় জিতের পাশে বসে ছিলেন ‘বুমেরাং’ সিনেমার পরিচালক সৌভিক কুণ্ডু। জিতের মুখ থেকে কথা কেড়ে নিয়ে তিনি বলেন, ‘নব্বইয়ের দশকেই বাজার খুলে রেখেছি।’

এ বক্তব্য শুনে হেসে ওঠেন তাদের পাশে বসে থাকা দুই অভিনয়শিল্পী রুক্মিণী মৈত্র ও সৌরভ। জিৎ খুব ঠাণ্ডা মস্তিষ্কে ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিলেও রুক্মিণী-সৌরভ-সৌভিকের আচরণ খুব একটা ভালোভাবে গ্রহণ করেননি শাকিবভক্তরা।

যার চিত্র দেখা যায় ভিডিও সাক্ষাৎকারের কমেন্ট বক্সে। সেখানে জিৎকে রীতিমত ধুয়ে দিচ্ছেন বাংলাদেশের শাকিব ভক্তরা।

আলফা আই-এর প্রযোজনায় একজন গ্যাংস্টারের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত এ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

Tags: জিৎতুফানরায়হান রাফীলিড বিনোদনশাকিব খান
Previous Post

ভারতীয় সিরিয়ালের চেয়ে বাংলাদেশের একঘণ্টার নাটক ভালো!

Next Post

মেয়ের বিবাহ বর্হিভূত সম্পর্কের বলি সাবেক এমপির স্ত্রী: পিবিআই

Next Post
পিবিআই কর্মকর্তাদের প্রেস ব্রিফিং, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়ের বিবাহ বর্হিভূত সম্পর্কের বলি সাবেক এমপির স্ত্রী: পিবিআই

বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ভাষণ দিচ্ছেন, পটভূমিতে মার্কিন পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের দায়মুক্তি বিপজ্জনক: বাইডেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT