চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্সে শাকিবের ত্রিমুখী দাপট: একসঙ্গে চলছে তিন সিনেমা

‘বরবাদ’, ‘তাণ্ডব’ এবং ‘রকস্টার’ শাকিবের এই তিন সিনেমা একসঙ্গে চলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 19, জুন 2026
in বিনোদন
A A
তিনজন জনপ্রিয় বাংলা সিনেমা তারকা একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের শীর্ষ মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে জনপ্রিয় চিত্রতারকা শাকিব খান অভিনীত ‘বরবাদ’, ‘তাণ্ডব’ এবং ‘রকস্টার’ এই তিনটি সিনেমা চলছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সান মোশন পিকচার্সের প্রযোজনায় আজমান রুশোর পরিচালনায় ‘রকস্টার’ এখনও নিয়মিত প্রদর্শিত হচ্ছে। একজন রকস্টারের জীবনের নানা উত্থান-পতন এবং ভালোবাসা ও টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই সিনেমা। এতে শাকিব ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর, মিথিলা, সুনিধি, তারিক আনাম, রোজি সিদ্দিকী।

এরই মধ্যে দর্শকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে স্টার সিনেপ্লেক্স ‘সামার বাংলা হিট ফেস্ট’ আয়োজন করেছে, যা চলছে ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত। এরই অংশ হিসেবে পুনরায় প্রদর্শনে আনা হয়েছে শাকিব অভিনীত গেল বছরের সর্বাধিক আলোচিত সিনেমা রিয়েল এনার্জি প্রোডাকশনের প্রযোজনায় মেহেদী হাসান হৃদয় পরিচালিত শাকিব-ইধিকার ‘বরবাদ’ এবং এসভিএফ আলফা আই প্রযোজিত রায়হান রাফী পরিচালিত শাকিব, সাবিলা নূর, জয়া আহসান অভিনীত ‘তাণ্ডব’।

ঈদে মুক্তির পর থেকেই ‘রকস্টার’ দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। অন্যদিকে ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ পুনঃপ্রদর্শনের ঘোষণার পর সিনেমাপ্রেমীদের মধ্যেও দেখা গেছে উচ্ছ্বাস।

ফলে স্টার সিনেপ্লেক্সে বর্তমানে শাকিব খানের তিনটি সিনেমার ত্রিমুখী দাপট দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, এক সপ্তাহব্যাপী এই আয়োজনের মাধ্যমে দর্শকরা বড় পর্দায় উপভোগ করতে পারবেন সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত ও দর্শকপ্রিয় চলচ্চিত্রগুলো।

‘বরবাদ’, ‘তাণ্ডব’ ছাড়াও ‘উৎসব’, ‘বনলতা এক্সপ্রেস’—এই দুটি সিনেমাও চলছে। ভিন্ন ভিন্ন গল্প, নির্মাণশৈলী ও অভিনয়গুণে প্রশংসিত এই চার সিনেমাকে একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

উৎসবের উদ্দেশ্য ও প্রত্যাশা ব্যক্ত করে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “তীব্র গরমের এই মৌসুমে দর্শকদের সুস্থ বিনোদন দিতে এবং দেশীয় চলচ্চিত্রের জোয়ার বজায় রাখতেই আমাদের এই বিশেষ আয়োজন। আমরা সব সময় দর্শকদের রুচিশীল সিনেমা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, এমন আরও অনেক দর্শকপ্রিয় বাংলা সিনেমা নিয়ে এ ধরনের ফেস্টিভ্যাল করতে চাই। আশা করছি, ভিন্ন ভিন্ন ঘরানার এই চারটি চলচ্চিত্র সব বয়সের দর্শককে হলমুখী করবে এবং ‘সামার বাংলা হিট ফেস্ট’ বাংলা সিনেমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Tags: লিড বিনোদনশাকিব খানস্টার সিনেপ্লেক্স
Previous Post

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

Next Post

লড়াই জমিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, দর্শকরা দর্শকাসনে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লড়াই জমিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারল বাংলাদেশ

স্মার্টফোনে ছবি তোলা ব্যক্তি, ফুলের বাগানে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলে এখন শুধু রক্ষণ সামলানো নয়, সৃষ্টিরও: বরুণ বিকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT