চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসামের অনুষ্ঠানে ভাঙ্গচুর, নিরাপদে শাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:16 অপরাহ্ন 29, ডিসেম্বর 2023
in বিনোদন
A A

পার্শ্ববর্তী দেশ ভারতের সীমান্তবর্তী আসাম-ত্রিপুরা রাজ্যগুলোতে সুপারস্টার শাকিব খানের জনপ্রিয়তা তুঙ্গে। এ কারণে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে আসামের পশ্চিম খাগড়াবাড়িতে একটি কালচারাল ফাংশনে অংশ নেয়ার কথা ছিল শাকিবের।

তবে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ে শুরু না হওয়ায় স্থানীয়রা ব্যাপক ভাঙ্গচুর চালায়। ফলে পণ্ড হয়ে যায় সেই আয়োজন। কলকাতা ও আসামের কয়েকটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সেখানকার মঞ্চ ও শতাধিক চেয়ার ভেঙে ফেলা হয়েছে।

তবে শাকিব খান নিরাপদে আছেন। খোঁজ নিয়ে জানা যায়, অনুষ্ঠান স্থানে ভাঙ্গচুরের সময় শাকিব খান সেখানে উপস্থিতও ছিলেন না।

কেন এমন হলো? একাধিক সূত্র জানায়, আসামের স্থানীয় আয়োজকদের অভ্যন্তরীণ কোন্দলে অনুষ্ঠান শুরু হতে কয়েক ঘণ্টা দেরি হয়। স্থানীয় অন্যান্য শিল্পীদের ডাকা হলেও তাদের পারিশ্রমিক মিটিয়ে দেয়া হয়নি। পারিশ্রমিক না পেয়ে তারা মঞ্চে উঠেননি।

এ কারণে ৯টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও রাত ১১টা বাজলেও অনুষ্ঠান শুরু হয়নি। স্থানীয় আয়োজকের এই গাফিলতি ও অপেশাদার আচরণে উপস্থিত দর্শকরা উত্তেজিত হয়ে ভাঙ্গচুর চালায়।

ভাঙ্গচুরের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে অনেকেই ভিডিও বার্তায় জানান, দূর-দূরান্ত থেকে পাবলিক হাজার টাকায় টিকেট কেটে একনজর শাকিব খানকে দেখতে এসেছিলেন। কিন্তু আয়োজকদের গড়িমসিতে অনুষ্ঠানটি লণ্ডভণ্ড হয়ে যায়।

এদিকে, শুক্রবারের রাতে আসামের ওয়েস্ট গোয়ালপাড়া কলেজ প্রাঙ্গণে অন্য একটি অনুষ্ঠানে পারফর্ম করেন শাকিব।

Tags: আসামলিড বিনোদনশাকিব খান
Previous Post

জুনাইদ আহমেদ পলক-এর নতুন বই প্রকাশ

Next Post

সুন্দরবনের শিপসা নদীতে জাহাজডুবি

Next Post
শিপসা নদীতে ডুবে থাকা একটি বড় জাহাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুন্দরবনের শিপসা নদীতে জাহাজডুবি

অগ্নিনির্বাপণ কর্মীরা ভবনের ধ্বংসাবশেষের পাশে কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে রাশিয়ার ১৫৮টি হামলা, নিহত ৩০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT