চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গলুই’-তে শাকিব পুরস্কার পেলে বেশি খুশি হতাম: অলিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 03, নভেম্বর 2023
in বিনোদন
A A
অলিক গলুই-তে শাকিবের পুরস্কার পেলে বেশি খুশি হতাম বলে মন্তব্য করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৩১ অক্টোবর ঘোষিত হয়েছে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম। এবার ২৭ টি ক্যাটাগরিতে পুরস্কারের সংখ্যা ৩২টি। বিজয়ীদের মধ্যে ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হয়েছেন ‘হৃদয়ের কথা’ খ্যাত নামী নির্মাতা এস এ হক অলিক।

গেল বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এস এ হক অলিক তার পরিচালিত ‘গলুই’ ছবির জন্য এই পুরস্কার পাচ্ছেন। একই ছবির কাহিনীকার হিসেবে ‘গলুই’র প্রযোজক খোরশেদ আলম খসরু ‘শ্রেষ্ঠ কাহিনীকার’ এর পুরস্কার পাচ্ছেন।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে এসএ হক অলিক বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনেক বড় ব্যাপার এবং এটি আমার প্রথম জাতীয় পুরস্কার। ‘গলুই’ নির্মাণে আমার একার অবদান নেই। শাকিব খান, পূজা চেরী, সুচরিতা, আলী রাজ, আজিজুল হাকিম সহ যারা অভিনয় করেছে, প্রত্যেকেই সুন্দরভাবে সংলাপ উপস্থাপন করেছেন বলে জুরি বোর্ড যোগ্য মনে করেছেন। প্রত্যেক শিল্পী তাদের অভিনয়ে মনোযোগি ছিলেন।

অলিক বলেন, শাকিবের মতো অভিনেতা ৩৯ দিন শুটিং করে শুরু থেকে শেষ দিন পর্যন্ত চরিত্রের সাথে বসবাস করেছেন। এ ছবিতে শাকিব খানকে দর্শকদের কাছে কেমন লেগেছে তাদের ব্যক্তিগত পছন্দের ব্যাপার, কিন্তু নির্মাতা হিসেবে বলবো শাকিব খান মনপ্রাণ উজাড় করে অভিনয় করেছেন। এ কারণে ‘গলুই’ এর জন্য শাকিব খান অ্যাওয়ার্ড পেলে আমি বেশি খুশি হতাম। এছাড়া মনে করেছিলাম কোরিওগ্রাফিতে হাবীব পুরস্কার পেতে পারতো। সেট ডিজাইন থেকে পুরস্কার পেতে পারতো। তবে খসরু ভাই কাহিনীকার হিসেবে পেয়েছেন এতে ভালো লাগছে। জুরি বোর্ড বাকিদের কেন দেননি সেটা তাদের ব্যাপার।

“শাকিব খান সুপারস্টার। তিনি যেভাবে সাহস করে নিজেকে গলুইতে ভেঙেছেন, এই বিষয়টি যারা জুরিতে ছিলেন তারা বিবেচনা করতে পারতেন। তার ভেঙে নিজেকে নতুনভাবে তৈরির বিষয়টি স্বীকৃতি দিলে অন্যরা অনুপ্রাণিত হতে পারতো।”-বলছিলেন অলিক।

বিগত বছরগুলোতে দেখা গেছে সরকারী অনুদানের ছবিগুলো নয় ছয় করে মুক্তি দেয়া হতো। অনেক ছবির আবার বছরের পর বছর অনুদান নেয়ার পর খোঁজ মিলতো না। কিন্তু ২০২১-২০২২ অর্থ বছর শাকিব খান যখন সরকারী অনুদানে ‘গলুই’ করেছেন, এরপর ব্যাপকভাবে আলোচনায় আসে সরকারী অনুদানের বিষয়টি। প্রযোজক খসরু আগেই জানান, অনুদানের চেয়ে কয়েকগুণ টাকা তিনি এ ছবিতে লগ্নী করেছেন। পরিচালক অলিক বলেন, অনুদানের চেয়ে বেশি টাকায় যা যা বাজেট প্রয়োজন সেভাবেই নির্মাণ করেছেন খসরু ভাই। তাই গলুই এ ক্ষেত্রে উদাহরণ হতে পারে।

প্রতিবারের মতো এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের কয়েকটি বিভাগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এসব বিষয়ে জুরি বোর্ডের প্রসঙ্গ তুলে অলিক বলেন, জুরি বোর্ডে যারা ছবি দেখেন তারা নিজের মতো করে ভাবেন। কিন্তু তাদের নিজে ভাবার আগে নির্মাতা লেখকের ভাবনা ভাবা উচিত। আরেকজনের নির্মাণকে নিজের মতো করে ভাবলে হবে না। এগুলো বুঝে বিশ্লেষণ করা উচিত।

Tags: এস এ হক অলিকগলুইজাতীয় চলচ্চিত্র পুরস্কারলিড বিনোদনশাকিব খানসিনেমাহৃদয়ের কথা
Previous Post

চারদিক থেকে গাজাকে ঘিরে ফেলা হয়েছে: ইসরায়েল

Next Post

জ্বলে উঠতে বলছেন কামিন্স

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটার জোশ হেজলউড বল ছুঁড়ছেন, দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বলে উঠতে বলছেন কামিন্স

বৈশ্বিক উন্নয়নে মোকারবেলায় ধান গাছের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক ড. আবেদ চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে কানাডার এমসিজি কলেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT